পদ্মার পানি বাড়ায় ফেরির পন্টুন তলিয়ে গেছে। বিআইডব্লিউটিএ রেকারের সাহায্যে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। ৫ নম্বর ফেরিঘাট, দৌলতদিয়া, ৫ জুনছবি: এম রাশেদুল হক
২ / ১৭
পদ্মার ভাঙন দেখা দিয়েছে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট এলাকায়। শুক্রবার থেকেই ভাঙন এলাকায় জরুরি ভিত্তিতে বালুভর্তি জিও ব্যাগ ফেলা শুরু করে বিআইডব্লিউটিএ। দৌলতদিয়া, ৫ জুনছবি: এম রাশেদুল হক
৩ / ১৭
সারা দেশে শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। মেন্দিপুর, গাবতলী, বগুড়া, ৫ জুনছবি: সোয়েল রানা
৪ / ১৭
হাটবাজারে স্বাস্থ্যবিধি মেনে চলেন না অনেকেই। অনেকের মুখে মাস্ক নেই। বনরূপা হাট, রাঙামাটি, ৫ জুনছবি: সুপ্রিয় চাকমা
৫ / ১৭
নবম পে স্কেলসহ ৭ দফা বাস্তবায়নের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় পরিষদ। প্রেসক্লাব, ঢাকা, ৫ জুনছবি: শুভ্র কান্তি দাশ
যন্ত্র আর প্রযুক্তির ভিড়ে আমাদের কৃষির চেনা উপকরণ হারিয়ে যাচ্ছে। লাঙল খুব বেশি চোখে পড়ে না। মনিয়ন্দ গ্রাম, আখাউড়া, ৫ জুনছবি: এম সাদেক
৮ / ১৭
গৃহকর্মীদের অধিকার আদায়সহ বিভিন্ন দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজসহ বিভিন্ন সংগঠন। প্রেসক্লাব, ঢাকা, ৫ জুনছবি: শুভ্র কান্তি দাশ
১০ দিন আগে বাগেরহাটের মোরেলগঞ্জ থেকে করোনায় আক্রান্ত হয়ে খুলনায় করোনা হাসপাতালে চিকিৎসা নিতে এসেছিলেন ৫৩ বছর বয়সী মিজান আকন্দ। কিন্তু করোনাযুদ্ধে হেরে গেছেন তিনি। তাঁকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন তাঁর মেয়ে ও স্বজনেরা। খুলনা ১০০ শয্যাবিশিষ্ট ডেডিকেটেড করোনা হাসপাতাল, ৫ জুনছবি: সাদ্দাম হোসেন
১১ / ১৭
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ রক্ষা উন্নয়ন ও আন্দোলন এবং ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্টের উদ্যোগে শোভাযাত্রা বের হয়। সার্কিট হাউস মাঠ, ময়মনসিংহ, ৫ জুনছবি: আনোয়ার হোসেন
১২ / ১৭
বিদেশ থেকে ফেরত এসে হাঁসের খামার করেছেন বগুড়ার নন্দীগ্রাম উপজেলার দেওতা গ্রামের আবদুল বারিক। হাঁসের পাল নিয়ে খাওয়াতে বেরিয়েছেন ধানখেতে। বাইগুনি গ্রাম, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা, ৫ জুনছবি: সোয়েল রানা
১৩ / ১৭
রাজধানীতে হঠাৎ মুষলধারে বৃষ্টি। ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। কাজলা, ডেমরা রোড, ৫ জুনছবি: তানভীর আহাম্মেদ
১৪ / ১৭
রাজধানীতে হঠাৎ মুষলধারে বৃষ্টি। কাঁচপুর, ৫ জুনছবি: শুভ্র কান্তি দাশ
১৫ / ১৭
ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ক্ষতিগ্রস্ত মানুষের কাছে খাদ্যসহায়তা পৌঁছে দিচ্ছে প্রথম আলো পটুয়াখালীর বন্ধুসভার সদস্যরা। উপকূলীয় পটুয়াখালীর গলাচিপা উপজেলার পানপট্টি ইউনিয়নের গুপ্তের হাওলা গ্রামে আগুনমুখা নদীর তীর, ৫ জুনছবি: শংকর দাস