এক ঝলক (৫ জুলাই ২০২১)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৪
চলমান লকডাউনে আজ খুলেছে সব সরকারি ও বেসরকারি ব্যাংক। সোনালী ব্যাংক, মতিঝিল, ঢাকা, জুলাই ৫।
ছবি: শুভ্র কান্তি দাশ
২ / ২৪
মনের আনন্দে পেখম মেলেছে ময়ূরেরা। সিএনবি সারা অ্যাগ্রো খামার, চট্টগ্রাম নগর, ৪ জুলাই।
ছবি: জুয়েল শীল
৩ / ২৪
বাড়ছে করোনা সংক্রমণের ঝুঁকি ও মৃত্যুর সংখ্যা। হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, ৫ জুলাই।
ছবি- সৌরভ দাশ
৪ / ২৪
লকডাউনে বের হওয়া মানুষের গন্তব্যে যাওয়ার কারণ জানতে চাইছেন বিজিবির নারী সদস্যরা। শাপলা চত্বর, মতিঝিল, ঢাকা, ৫ জুলাই।
ছবি: শুভ্র কান্তি দাশ
৫ / ২৪
পাট কাটা শুরু হয়েছে। পাট কাটার পর তা জাগ দিতে একত্রে নিয়ে যাচ্ছেন কৃষকেরা। মইজদ্দিন মাতুব্বর পাড়া, উজানচর, গোয়ালন্দ, রাজবাড়ী, ৫ জুলাই।
ছবি: এম রাশেদুল হক
৬ / ২৪
খড়খুটো দিয়ে গাছের ফোকরে বাসা বেঁধেছে এক শালিক। বগাপাড়া বটতলায়, কাউখালী, রাঙামাটি, ৫ জুলাই।
ছবি: সুপ্রিয় চাকমা
৭ / ২৪
কঠোর লকডাউনের পঞ্চম দিনে কাজের খোঁজে দলে দলে সাইকেল চালিয়ে শহরে ঢুকছেন দিনমজুরেরা। পান্ডারদিঘী, রংপুর, ৫ জুলাই।
ছবি: মঈনুল ইসলাম
৮ / ২৪
বিধিনিষেধ অমান্য করে বের হওয়ার কারণ জানতে চেয়ে পরিচয়পত্র দেখছেন পুলিশের একজন সদস্য। শাহবাগ, ঢাকা, জুলাই ৫।
ছবি: শুভ্র কান্তি দাশ
৯ / ২৪
কোরবানি ঈদ উপলক্ষে পুরোনো দা-বঁটি, ছুরিতে শাণ দেওয়া হয়। কঠোর বিধিনিষেধের মধ্যে শাণ মেশিন নিয়ে বেরিয়ে পড়েছেন এক শাণওয়ালা। কদমতলী, সিলেট নগর, ৫ জুলাই।
ছবি: আনিস মাহমুদ
১০ / ২৪
কোরবানির ঈদের জন্য রতন চক্রবর্তীর লালনপালন করা কাশ্মীরি ছাগল। দাম হাঁকা হচ্ছে ১ লাখ টাকা। আঠিয়াবাড়ি, ডোমার, নীলফামারী, ৫ জুলাই।
ছবি: মীর মাহমুদুল হাসান
১১ / ২৪
কঠোর বিধিনিষেধে টানা চার দিন বন্ধ থাকার পর খোলা হয়েছে ব্যাংক। নগরের প্রতিটি ব্যাংকে গ্রাহকদের ছিল দীর্ঘ সারি। দরগাগেট, সিলেট নগর, ৫ জুলাই।
ছবি: আনিস মাহমুদ
১২ / ২৪
কুড়িগ্রামের ফুলবাড়ী থেকে করোনা পজিটিভ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আনোয়ার হোসেন। পাশে সেবা দিচ্ছেন স্ত্রী। রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল, ৫ জুলাই।
ছবি: মঈনুল ইসলাম
১৩ / ২৪
দিন দিন বেড়েই চলেছে করোনা রোগীর সংখ্যা। সেই সঙ্গে অক্সিজেনের চাহিদাও বেড়েছে। ফোন পেয়ে মোটরসাইকেল বাড়িতে অক্সিজেন পৌঁছে দিচ্ছেন পাবনার এক সংগঠনের স্বেচ্ছাসেবকেরা। দিলালপুর, পাবনা, ৫ জুলাই।
ছবি: হাসান মাহমুদ
১৪ / ২৪
অসহায় ও দুস্থদের মধ্যে খাবার বিতরণ করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা জোনের কর্মকর্তারা। বিটিসিএল ভবন, ঢাকা, ৫ জুলাই।
ছবি: সাজিদ হোসেন
১৫ / ২৪
ন্যাযমূল্যে টিসিবির পণ্য কিনতে ভিড় করেছেন নিম্ন আয়ের লোকজন। স্বাস্থ্যবিধি না মেনে গাদাগাদি করে লাইনে দাঁড়িয়েছেন তাঁরা। রামপুরা, ঢাকা, ৫ জুলাই।
ছবি: সাজিদ হোসেন
১৬ / ২৪
দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে ভুগছে অর্পিতা (১৭)। করোনা পরীক্ষার ল্যাবে সমস্যা থাকায় পরীক্ষা করাতে পারেনি সে। অক্সিজেনের সিলিন্ডার ব্যবহার করে শ্বাস নিচ্ছে। বাবা ওয়াহিদ আলীর সঙ্গে করোনা পরীক্ষা করাতে এসেছে সে। খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতাল, ৫ জুলাই।
ছবি: সাদ্দাম হোসেন
১৭ / ২৪
টিসিবির পণ্য কিনতে আসা লোকজনের অস্থায়ী বুথে র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা করানো হচ্ছে। সাহেববাজার, রাজশাহী, ৫ জুলাই।
ছবি: শহীদুল ইসলাম
১৮ / ২৪
গ্রামে থেকে শহরের বিভিন্ন জায়গায় চুড়ি–ফিতা বিক্রি করেন আবদুল মজিদ মিয়া। কিন্তু কঠোর লকডাউনে ক্রেতার খোঁজে বাড়ি বাড়ি ছুটছেন তিনি। প্রতিদিন ২৫০ থেকে ৩০০ টাকা আয় তাঁর। জেলখানা মোড়, বগুড়া শহর, ৫ জুলাই।
ছবি: সোয়েল রানা
১৯ / ২৪
কাপ্তাই হ্রদ–সংলগ্ন এলাকায় তৈরি করা হয়েছিল দোকানঘর। মাটি সরে গিয়ে ধসে পড়ে দোকানঘরগুলো। রিজার্ভ বাজার, রাঙামাটি শহর, ৫ জুলাই।
ছবি: সুপ্রিয় চাকমা
২০ / ২৪
দুধ নিয়ে বিপাকে পড়েছেন খামারিরা। বগুড়ার গাবতলী থেকে দুধ এনে শহরের অলিতে–গলিতে ঘুরে প্রতি লিটার ৩৫ টাকায় বিক্রি করছেন তাঁরা। নাটাইপাড়া, বগুড়া শহর, ৫ জুলাই।
ছবি: সোয়েল রানা
২১ / ২৪
ধানমন্ডি লেকের কৃত্রিম ঝরনায় দুপুরের রোদে রংধনু ফুটে ওঠে। রবীন্দ্র সরোবর, ধানমন্ডি, ঢাকা, ৫ জুলাই।
ছবি: সাবিনা ইয়াসমিন।
২২ / ২৪
বর্ষা মৌসুম ছাতার ব্যবহার বেড়ে যায়। তাই পুরোনো ছাতা মেরামতের কাজে ব্যস্ত সময় পার করছেন কারিগর। হাসপাতাল মোড়, দিনাজপুর শহর, ৫ জুলাই।
ছবি: রাজিউল ইসলাম।
২৩ / ২৪
কঠোর বিধিনিষেধের পঞ্চম দিনে এক মোটরসাইকেল আরোহীকে বের হওয়ার কারণ জানতে চাইছেন র‍্যাব সদস্যরা। নথুল্লাবাদ, বরিশাল নগর, ৫ জুলাই।
ছবি: প্রথম আলো
২৪ / ২৪
কাঁঠালের পসরা সাজিয়ে বসেছেন পারভীন বেগম। কিন্তু লকডাউনে ক্রেতা না থাকায় বিপাকে পড়েছেন তিনি। উকিলপাড়া, নারায়ণগঞ্জ, ৫ জুলাই।
ছবি: দিনার মাহমুদ