এক ঝলক (৫ ডিসেম্বর ২০২১)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৪
নিরাপদ সড়ক ও নানা দাবিতে সাধারণ শিক্ষার্থীরা প্রতীকী কফিন–মিছিল করেন। শাহবাগ, ঢাকা, ৫ ডিসেম্বর
ছবি: সাজিদ হোসেন
২ / ১৪
নিম্নচাপের কারণের সৃষ্ট ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’-এর প্রভাবে রাজধানীতে আজ সকাল থেকেই ছিল গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। সড়কে ভোগান্তিতে নগরজীবন। কদমতলী, ৫ ডিসেম্বর
ছবি: দীপু মালাকার
৩ / ১৪
খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে বিক্ষোভ সমাবেশে জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতা-কর্মীরা। জাতীয় প্রেসক্লাব, ঢাকা, ৫ ডিসেম্বর
ছবি: তানভীর আহাম্মেদ
৪ / ১৪
প্রতিদিন লাইনের ওপর দিয়ে হেঁটে সান্তাহার-লালমনিরহাট রেলপথের ছয় কিলোমিটার রক্ষণাবেক্ষণ করেন আল আমিন মণ্ডল। রেললাইনের নাটবল্টু ঠিক করার কাজ করেন তিনি। নাড়ুয়ামালা রেলওয়ে সেতু, গাবতলী, বগুড়া, ৫ ডিসেম্বর
ছবি: সোয়েল রানা
৫ / ১৪
মাঠে জমে থাকা পানিতে গরুকে গোসল করাচ্ছেন এক ব্যক্তি। মেঘাগাছা গ্রাম, বগুড়া সদর, ৫ ডিসেম্বর
ছবি: সোয়েল রানা
৬ / ১৪
ইজিবাইকে ফেরি করে হাঁচি বিক্রি হচ্ছে। প্রতি হাঁচি ১৮০ থেকে ২০০ টাকায় বিক্রি করেন তিনি। কসবা, ব্রাহ্মণবাড়িয়া, ৫ ডিসেম্বর
ছবি: সোহরাব হোসেন
৭ / ১৪
গাঁদা ফুল তুলে বিক্রির অপেক্ষায় সড়কের পাশে দাঁড়িয়ে আছেন এক পাহাড়ি নারী। বড়াদম মোরঘোনা, কাপ্তাই, রাঙামাটি, ৫ ডিসেম্বর
ছবি: সুপ্রিয় চাকমা
৮ / ১৪
চট্টগ্রাম নগরে করোনার টিকা নিচ্ছে শিক্ষার্থীরা। পলিটেকনিক মোড়, চট্টগ্রাম নগর, ৫ ডিসেম্বর
ছবি জুয়েল শীল
৯ / ১৪
অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেন চলাচলের সময় যানবাহন নিয়ন্ত্রণের কোনো প্রতিবন্ধক (গেট) নেই। ঝুঁকি নিয়েই চলছে যানবাহন ও পথচারীরা। সাবধানতামূলক নোটিশ বোর্ড টাঙিয়ে দিয়েই দায়িত্ব শেষ করেছে রেল কর্তৃপক্ষ। বড়ইতলা রেলক্রসিং, শ্যামপুর, ৫ ডিসেম্বর
ছবি: দীপু মালাকার
১০ / ১৪
বিজয়ের ৫০ বছর উদ্‌যাপন উপলক্ষে যশোর জেলা সাংস্কৃতিক জোটের আয়োজনে ঐতিহাসিক যশোর রোডকে উপজীব্য করে ‘মুক্তিযুদ্ধে যশোর রোড’ শিরোনামে আর্ট ক্যাম্প অনুষ্ঠিত হয়। যশোর পৌরপার্ক, ৫ ডিসেম্বর
ছবি: এহসান-উদ-দৌলা
১১ / ১৪
নিম্নচাপের কারণে বৃষ্টি ও ঘন কুয়াশা ছিল দিনভর। তাই বিক্রি কম হওয়ায় ব্যবসা দুই দিন ধরে মন্দা যাচ্ছে এই ফেরিওয়ালার। বালিয়াহালট, পাবনা, ৫ ডিসেম্বর
ছবি: হাসান মাহমুদ
১২ / ১৪
খালবিল ও জলাশয়ে পানি কমেছে, তাই জাল দিয়ে তৈরি বিশেষ ফাঁদ নিয়ে মাছ ধরতে নেমেছেন স্থানীয় বাসিন্দা মখদুম মিয়া। ছোট রুপাই, গঙ্গাচড়া, রংপুর, ৫ ডিসেম্বর
ছবি: মঈনুল ইসলাম
১৩ / ১৪
নৌপথসহ সব গণপরিবহনে শিক্ষার্থীদের সার্বক্ষণিক অর্ধেক ভাড়া নিশ্চিত এবং নিরাপদ সড়কের দাবিতে বিভিন্ন লেখাসংবলিত ফেস্টুন নিয়ে বিক্ষোভ সমাবেশ করেন সাধারণ শিক্ষার্থীরা। সমাবেশের একপর্যায়ে শিক্ষার্থীরা নগরের অন্যতম প্রধান সড়ক প্রতীকী লাশ নিয়ে প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখেন। সদর রোড, বরিশাল নগর, ৫ ডিসেম্বর
ছবি: সাইয়ান
১৪ / ১৪
নিরাপদ সড়কের দাবিতে অনিয়ম, দুর্নীতি, অব্যবস্থাপনা নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শন ও প্রতিবাদ করেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। রামপুরা ব্রিজ, ঢাকা, ৫ ডিসেম্বর
ছবি: খালেদ সরকার