নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। ঢাকা, ৫ ফেব্রুয়ারিছবি: হাসান রাজা
২ / ১৩
১৪ ফেব্রুয়ারি ঠাকুরগাঁও পৌরসভা নির্বাচন। এখন চলছে প্রার্থীদের প্রচার। ভোটারের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইছেন প্রার্থীর লোকজন। এতে বিরক্তি প্রকাশ করছেন অনেক পৌরবাসী। সেই বিরক্তি থেকে বাঁচতে বাড়ির ফটকে অনুরোধলিপি লিখে দিয়েছেন এক বাসিন্দা। হালপাড়া, ৪ নম্বর ওয়ার্ড, ঠাকুরগাঁও, ৫ ফেব্রুয়ারিছবি: মজিবর রহমান খান
৩ / ১৩
মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে প্রতিবাদ জানান ভারতে আশ্রয় নেওয়া মিয়ানমারের শরণার্থীরা। নয়াদিল্লি, ৫ ফেব্রুয়ারিছবি: এএফপি
৪ / ১৩
শিমুলগাছের ডালে বসে আছে এক ঝাঁক সাদা বক। পাতাবিহীন শিমুল ডালের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে বকগুলো। জলকরকান্দি, সিলেট, ৫ ফেব্রুয়ারিছবি: আনিস মাহমুদ
৫ / ১৩
অস্ট্রেলিয়ার মেলবোর্নে এটিপি কাপ টেনিস টুর্নামেন্টে জার্মানির আলেকজান্ডার জোভেরেভের বিপক্ষে খেলছেন সার্বিয়ার নোভাক জোকোভিচ । ৫ ফেব্রুয়ারিছবি: রয়টার্স
৬ / ১৩
শীতে তুরাগ নদের পানি শুকিয়ে গেছে। যেটুকু আছে তা-ও দূষিত। সম্প্রতি সাভার থেকে তোলাছবি: সাবিনা ইয়াসমিন।
৭ / ১৩
সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর হাতিরঝিলে স্থাপনা হিসেবে রাখা ট্যাংকে খেলছে শিশুরা। রামপুরা এলাকা, ৫ ফেব্রুয়ারিছবি: দীপু মালাকার
৮ / ১৩
পূজার দিন ঘনিয়ে আসছে। প্রতিমা গড়ছেন শিল্পী জিতেন পাল। চেলোপাড়া সর্বজনীন কালীমন্দির, বগুড়া, ৫ ফেব্রুয়ারিছবি: সোয়েল রানা
৯ / ১৩
পাতাঝরা দিন চলে এসেছে সবুজ পাহাড়ে। রাবার বাগানের গাছের ডালে পাতা নেই। ডাল থেকে শুকনো পাতা ঝরে পড়ছে। আড়াইমাইল, খাগড়াছড়ি সদর, ৫ ফেব্রুয়ারিছবি: নীরব চৌধুরী
১০ / ১৩
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের দেয়ালে শীতের পড়ন্ত বিকেলে বসে আছে দোয়েল। চট্টগ্রাম, ৫ ফেব্রুয়ারিছবি: শামসুল হক
১১ / ১৩
তিনি এক ব্যাংক কর্মকর্তার ব্যক্তিগত গাড়ি চালান। করোনা পরিস্থিতির জন্য স্কুলে আসা-যাওয়ার কাজ বন্ধ। অবসর সময়টা কাজে লাগাতে তিনি গাড়ির পেছনের অংশে শুরু করেছেন ছোটদের জামাকাপড় বিক্রি। এতে তাঁর দৈনিক ৩০০ থেকে ৫০০ টাকা আয় হয়। মতিঝিল দিলকুশা এলাকায়, ৪ ফেব্রুয়ারিছবি: দীপু মালাকার
১২ / ১৩
জাপানের ব্র্যান্ড ডাইকিনের শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র দেশের বাজারে আনুষ্ঠানিকভাবে বাজারজাত শুরু করেছে ট্রান্সকম ইলেকট্রনিকস। এই উপলক্ষে গতকাল রাজধানীর সোনারগাঁও হোটেলে জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয় । ৪ ফেব্রুয়ারিছবি: শুভ্র কান্তি দাশ
১৩ / ১৩
ঝুঁকি নিয়ে সড়ক পারাপার। পোস্তগোলা ব্রিজ এলাকায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে। ৪ ফেব্রুয়ারি, ঢাকাছবি: হাসান রাজা