এক ঝলক (৬ অক্টোবর, ২০২০)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১২
ধান ভাঙার ভ্রাম্যমাণ মেশিন এসেছে বাড়িতে। এই মেশিনে ধান ভাঙছেন এক নারী। রুইলুইপাড়া, বাঘাইছড়ি, রাঙামাটি, ৫ অক্টোবর
ছবি: সুপ্রিয় চাকমা
২ / ১২
বুয়েটছাত্র আবরার ফাহাদ হত্যার এক বছর পূর্ণ হচ্ছে আজ। ছেলের স্মৃতি আঁকড়ে কাঁদছেন মা। পিটিআই সড়ক, কুষ্টিয়া, ৫ অক্টোবর
ছবি: তৌহিদী হাসান
৩ / ১২
জাল বুনেছে মাকড়সা। সেই জালে জমেছে শিশিরবিন্দু। পাহাড়ি অঞ্চলের প্রকৃতি শীতের আগমনী বার্তা জানান দিচ্ছে। বাঘাইছড়ি, রাঙামাটি, ৫ অক্টোবর
ছবি: সুপ্রিয় চাকমা
৪ / ১২
ধর্ষকের বিচার দাবিতে টানা তৃতীয় দিনের মতো মানববন্ধন-বিক্ষোভ করছেন রাজধানীর উত্তরার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। উত্তরা, ঢাকা, ৬ অক্টোবর
ছবি: আল-আমিন
৫ / ১২
বৃষ্টির মধ্যে হুট করে নষ্ট হয়ে যাওয়া রিকশা মেরামতের জন্য নিয়ে যাচ্ছেন চালক। চৌধুরীপাড়া, মালিবাগ, ঢাকা, ৬ অক্টোবর
ছবি: হাসান রাজা
৬ / ১২
ধর্ষণ-নারী নির্যাতনের বিরুদ্ধে রাজধানীর মালিবাগ এলাকার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা বৃষ্টিতে ভিজে বিক্ষোভ মিছিল করে। মালিবাগ, ঢাকা, ৬ অক্টোবর
ছবি: হাসান রাজা
৭ / ১২
সব ধর্ষণ ও নারী নিপীড়নের বিচারের দাবিতে সরকারি তোলারাম কলেজের শিক্ষার্থী ফারহানা মানিক মুনা (ডান থেকে দ্বিতীয়) দ্বিতীয় দিনের মতো ধর্ষণবিরোধী অবস্থান কর্মসূচি পালন করছেন। সংহতি জানিয়ে আরও অনেকেই এই কর্মসূচিতে অংশ নিচ্ছেন। শহীদ মিনার, নারায়ণগঞ্জ, ৬ অক্টোবর
ছবি: দিনার মাহমুদ
৮ / ১২
ধর্ষণ, নিপীড়ন, যৌন হয়রানির বিরুদ্ধে পূবালী চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি বিভিন্ন সংগঠনের। কান্দিরপাড়, কুমিল্লা, ৬ অক্টোবর
ছবি: এম সাদেক
৯ / ১২
বন্য প্রাণী উদ্ধার ও পুনর্বাসনকেন্দ্র নওগাঁর বদলগাছী থেকে একটি তক্ষক উদ্ধার করেছে। প্রকৃতি সংরক্ষণ বিভাগ, রাজশাহী, ৬ অক্টোবর।
ছবি: শহীদুল ইসলাম
১০ / ১২
এমসি কলেজের ছাত্রাবাসে তরুণী ধর্ষণ, নোয়াখালীতে নারীর ওপর নির্মম নির্যাতনসহ সারা দেশে ধর্ষণ-নিপীড়নের প্রতিবাদে চোখে কালো কাপড় বেঁধে মানববন্ধনের আয়োজন করে দুটি সামাজিক সংগঠন। কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে, সিলেট, ৬ অক্টোবর।
ছবি: আনিস মাহমুদ
১১ / ১২
ধর্ষকদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে শিক্ষার্থীরা নগরীর জিরো পয়েন্টে মানববন্ধন-বিক্ষোভ করেন। সাহেববাজার, রাজশাহী, ৬ অক্টোবর।
ছবি: শহীদুল ইসলাম
১২ / ১২
‘ধর্ষণের বিরুদ্ধে বাংলাদেশ’ ব্যানারে মানববন্ধন। শিববাড়ি মোড়, খুলনা, ৬ অক্টোবর।
ছবি: সাদ্দাম হোসেন