নিরাপদ সড়কের দাবিতে চলমান আন্দোলনের খবর ও ছবি সংগ্রহ করতে গিয়ে সরকারদলীয় লোকজনের হামলার শিকার হচ্ছেন সাংবাদিকেরা। হামলার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন। ঢাকা, ৬ আগস্ট। ছবি: আবদুস সালাম
২ / ৮
রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় সড়কে দাঁড় করানো পুলিশের সাঁজোয়া যান। বেলা সাড়ে ১১টার ছবি। ঢাকা, ৬ আগস্ট। ছবি: প্রথম আলো
৩ / ৮
নিরাপদ সড়কের দাবিতে চলমান আন্দোলনের খবর ও ছবি সংগ্রহ করতে গিয়ে সরকারদলীয় লোকজনের হামলার শিকার হচ্ছেন সাংবাদিকেরা। হামলার প্রতিবাদে কারওয়ান বাজারের সার্ক ফোয়ারার সামনে মানববন্ধন করেছেন বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা। ঢাকা, ৬ আগস্ট। ছবি: আবদুস সালাম
জলকামান ব্যবহার করে ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে মিছিলকারী শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। শাহবাগ, ঢাকা, ৬ আগস্ট। ছবি: প্রথম আলো
৬ / ৮
সন্দেহভাজন শিক্ষার্থীদের মোবাইল, ব্যাগ তল্লাশি করছে পুলিশ। এ সময় অনেককেই আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। শাহবাগ, ঢাকা, ৬ আগস্ট। ছবি: প্রথম আলো
৭ / ৮
ট্রাফিক সপ্তাহ উপলক্ষে রাজধানীর বিভিন্ন পয়েন্টে যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র দেখা হয়। গাবতলী, ঢাকা, ৬ আগস্ট। ছবি: প্রথম আলো
৮ / ৮
রাজধানীতে গণপরিবহন চলাচল শুরু করলেও যে পরিমাণ বাস চলছে, তা যাত্রীর তুলনায় কম। এতে কর্মজীবী মানুষকে ভোগান্তি পোহাতে হয়। গাবতলী, ঢাকা, ৬ আগস্ট। ছবি: প্রথম আলো