এক ঝলক (৬ জানুয়ারি, ২০২২)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৩
করোনার টিকা নিতে শিক্ষার্থীদের উপচে পড়া ভিড়। সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জামালপুর, ৬ ডিসেম্বর
ছবি: শফিকুল ইসলাম
২ / ১৩
ময়মনসিংহের হালুয়াঘাটে দুই গারো কিশোরীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বাগাছাসের উদ্যোগে স্থানীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। উপজেলা পরিষদ চত্বর, হালুয়াঘাট, ময়মনসিংহ, ৬ ডিসেম্বর
ছবি: প্রথম আলো
৩ / ১৩
নারায়ণগঞ্জের ফতুল্লার ধর্মগঞ্জ গুদারাঘাট এলাকায় বুধবার সকালে ট্রলারডুবিতে নিখোঁজ হয় কলেজছাত্র মো. সাব্বির। নিখোঁজ ছেলের সন্ধানে নদীর পাড়ে মা শাহনাজ বেগমের অপেক্ষা। বেলা দুইটা, ৬ জানুয়ারি
ছবি: দিনার মাহমুদ
৪ / ১৩
রাজশাহীতে নতুন বছরে করোনার সংক্রমণ বাড়ছে। কিন্তু মানুষের মধ্যে মাস্ক ব্যবহার করার হার অনেক কম। রাজশাহী রেলস্টেশন, ৬ ডিসেম্বর
ছবি: শহীদুল ইসলাম
৫ / ১৩
গ্রামাঞ্চলে ঢেঁকির ব্যবহার এখনো রয়েছে। শীত মৌসুমে পিঠা তৈরিতে ঢেঁকির চাহিদা একটু বেশি। তাই কারিগর নিরঞ্জন সরকার বিক্রির জন্য গাবগাছ দিয়ে তৈরি করছেন ঢেঁকি। পিয়ারপুর, সদর উপজেলা, ফরিদপুর
ছবি: আলীমুজ্জামান
৬ / ১৩
শিমুলগাছে ঝুলে আছে বাদুড়ের দল। খাগড়াছড়ির দীঘিনালার উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় এলাকা, ৬ জানুয়ারি
ছবি: পলাশ বড়ুয়া
৭ / ১৩
নাটোরের গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা ইউনিয়নে নির্বাচন–পরবতী সহিংসতায় প্রতিপক্ষের বাড়িতে হামলা-ভাঙচুর চালানো হয়। দাদুয়া গ্রাম, গুরুদাসপুর, নাটোর, ৬ ডিসেম্বর
ছবি: প্রথম আলো
৮ / ১৩
শীতের সকালে খেজুরের রস খাওয়ার মজাই আলাদা। পাবনার ঈশ্বরদী উপজেলার মাঝদিয়া এলাকা থেকে জেলা শহরে প্রতিদিন রস বিক্রি করতে আসেন কয়েক বিক্রেতা। প্রতি গ্লাস রস বিক্রি হয় ১০ টাকায়। নুরপুর, ঈশ্বরদী-পাবনা মহাসড়ক, পাবনা, ৬ জানুয়ারি
ছবি: হাসান মাহমুদ
৯ / ১৩
শীতের সকালে কুয়াশায় ঢাকা চারপাশ। তবে থেমে নেই জনজীবন। ঘনকুয়াশার মধ্যে মাঠ থেকে সবজি নিয়ে হাটের পথে এক কৃষক। পাঁচপুংগলী, ফরিদপুর, পাবনা, ৫ জানুয়ারি
ছবি: হাসান মাহমুদ
১০ / ১৩
ঘন কুয়াশায় আর কনকনে শীতের সকালে জবুথবু হয়ে শিশুকে নিয়ে বিদ্যালয়ে যাচ্ছেন এক অভিভাবক। উত্তম বটতলা, শহরতলি, রংপুর, ৬ জানুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
১১ / ১৩
কর্ণফুলী নদীর তীরে তৈরি করা হচ্ছে মাছ ধরার বিশাল আকৃতির বেশ কয়েকটি ট্রলার। শীতের শুরুতে ২০ থেকে ২৫ শ্রমিক মিলে ৩ মাসে তৈরি করেন এ ট্রলার। পরে তা বিক্রি করা হয় মহাজনের কাছে। নতুন মাছবাজার এলাকা, চট্টগ্রাম নগর, ৬ ডিসেম্বর।
ছবি: সৌরভ দাশ
১২ / ১৩
এয়ারপোর্ট থেকে গাজীপুর পর্যন্ত বাস র‌্যাপিড ট্রানজিটের কাজ চলছে। ধুলাবালু, যানজট, খানাখন্দ, ভোগান্তি—সবই আছে এ রাস্তায়। ফলে ওই সড়কে ধুলার রাজ্যের মধ্যেই চলতে হয় স্থানীয় লোকজনকে। টঙ্গী, ৬ ডিসেম্বর
ছবি: খালেদ সরকার
১৩ / ১৩
রাজধানীর বাংলামোটরে ১১ তলাবিশিষ্ট রাহাত টাওয়ারের ১১ তলায় আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা তা নিয়ন্ত্রণে কাজ করছেন। ৬ ডিসেম্বর
ছবি: শুভ্র কান্তি দাশ