এক ঝলক (৬ জুন,২০২১)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৭
ঘূর্ণিঝড় ‘ইয়াস’-এর প্রভাবে ক্ষতিগ্রস্তদের সহযোগিতায় প্রথম আলো ট্রাস্টের ত্রাণ তহবিলে ৫০ হাজার টাকা অনুদান দিয়েছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি। প্রথম আলোর কার্যালয়ে এক অনুষ্ঠানে অনুদানের টাকা গ্রহণ করেন প্রথম আলো ট্রাস্টের সমন্বয়ক মাহবুবা সুলতানা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের চেয়ারপারসন অলি আহাদ ঠাকুর ও জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক রাইসুল হক চৌধুরী। ৬ জুন
ছবি: প্রথম আলো।
২ / ১৭
ঢাকা–নারায়ণগঞ্জ সড়কে ফিটনেসবিহীন লেগুনা চলছে। নারায়ণগঞ্জ, ৬ জুন
ছবি: সাবিনা ইয়াসমিন
৩ / ১৭
ওপেক্স গ্রুপের সব অনিয়ম বন্ধের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন পোশাকশ্রমিকেরা। প্রেসক্লাব, ঢাকা, ৫ জুন
ছবি: তানভীর আহাম্মেদ
৪ / ১৭
ঢাবির শিক্ষার্থী তুষ্টির মরদেহ ময়নাতদন্ত শেষে মর্গ থেকে নেত্রকোনার উদ্দেশে রওনা দেওয়ার সময় তাঁর বন্ধু ও সহপাঠীরা কান্নায় ভেঙে পড়েন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা, ৬ জুন
ছবি: দীপু মালাকার
৫ / ১৭
ঝুম বৃষ্টিতে নগরের নিম্ন এলাকা তলিয়ে যায়। এতে চরম দুর্ভোগে পড়ে নগরবাসী। ২ নম্বর গেট এলাকা, চট্টগ্রাম, ৫ জুন
ছবি: জুয়েল শীল
৬ / ১৭
মুষলধারে বৃষ্টিতে চট্টগ্রাম নগরের প্রায় সড়কে সৃষ্টি হয় জলজট। এতে ভোগান্তিতে পড়তে হয় লোকজনকে। কাতালগঞ্জ, চট্টগ্রাম, ৫ জুন
ছবি: সৌরভ দাশ
৭ / ১৭
মারুফা বেগম যশোরের অভয় নগরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮ দিন ধরে করোনা শনাক্ত হয়ে চিকিৎসা নিচ্ছিলেন। শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাঁকে খুলনা করোনা হাসপাতালে পাঠানো হয়। ভর্তি প্রক্রিয়ায় বিলম্বের সময় শ্বাসকষ্ট হলে খুলনা অক্সিজেন ব্যাংকের স্বেচ্ছাসেবক হাসপাতালের সামনেই অক্সিজেন দিয়ে সহযোগিতা করেন। খুলনা ১০০ শয্যাবিশিষ্ট ডেডিকেটেড করোনা হাসপাতাল, ৬ জুন
ছবি: সাদ্দাম হোসেন
৮ / ১৭
অলকান্দা দৃষ্টিনন্দন ফুল ফুটেছে। ফুটন্ত ফুলে জমেছে বৃষ্টির পানি। কুমিল্লা নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, ৫ জুন
ছবি: এম সাদেক
৯ / ১৭
স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জিন্দাবাজার-চৌহাট্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন সিলেটের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। জিন্দাবাজার, সিলেট, ৫ জুন
ছবি: আনিস মাহমুদ
১০ / ১৭
নবায়নযোগ্য জ্বালানি খাতে গতি ও বিনিয়োগ বাড়াতে ডাকযোগের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর চিঠি দিয়েছেন বরিশালের তরুণেরা। জেলা প্রশাসকের বাসভবন এলাকা, সিলেট, ৫ জুন
ছবি: প্রথম আলো
১১ / ১৭
গত কয়েক দিনের বৃষ্টিতে লেকে নতুন পানি বেড়েছে। ছোট মাছের আনাগোনাও বেশ। মাছ ধরতে কাপ্তাই হ্রদে সাদা বকের দৌড়-ঝাঁপ। আসামবস্তি, রাঙামাটি, ৬ জুন
ছবি: সুপ্রিয় চাকমা
১২ / ১৭
খাড়া পাহাড়ের ওপর বসতি। ঝুঁকিতে এলাকার লোকজন। ২০১৭ সালের ১৩ জুন ভারী বৃষ্টির কারণে পাহাড় ধসে এ এলাকায় বেশ প্রাণহানি ঘটে। ভেদভেদী আনসার ক্যাম্প এলাকায়, রাঙামাটি, ৬ জুন।
ছবি: সুপ্রিয় চাকমা
১৩ / ১৭
বুড়িগঙ্গা নদীর পানিতে ফেলনা লোহা, প্লাস্টিক ধোঁয়ার কাজ করছেন এক ব্যক্তি। নোংরা কালো পানির চারপাশে জমে রয়েছে আবর্জনা। এতে দূষিত হচ্ছে নদীর পানি, আর ভারসাম্য হারাচ্ছে পরিবেশ। ইসলামবাগ, ঢাকা, ৪ জুন।
ছবি: দীপু মালাকার
১৪ / ১৭
মুষলধারে বৃষ্টিতে চট্টগ্রাম নগরের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে জলজট। রহমতগঞ্জ, চট্টগ্রাম,৬ জুন
ছবি: সৌরভ দাশ
১৫ / ১৭
করোনাকালে পেশা বদল করেছেন অনেকেই। পান-সিগারেট বিক্রেতা মহরম আলী ছয় মাস ধরে পেশা বদল করে সিলেট নগরীতে মাস্ক বিক্রি করছেন। বন্দরবাজার, সিলেট, ৫ জুন
ছবি: আনিস মাহমুদ
১৬ / ১৭
করোনাকালীন স্বাস্থ্যবিধির বালাই নেই। যাত্রীদের অনেকের মুখে মাস্ক নেই, নেই সামাজিক দূরত্ব। গৌরীপুর, দাউদকান্দি, কুমিল্লার।
ছবি: আবদুর রহমান ঢালী
১৭ / ১৭
স্বাস্থ্যবিধি মেনে অবিলম্বে হল-ক্যাম্পাস খুলে দেওয়ার দাবিতে নীলক্ষেত মোড়ে অবস্থান কর্মসূচি করে সাত কলেজের সাধারণ শিক্ষার্থীরা। ঢাকা, ৬ জুন
ছবি: দীপু মালাকার