সারা দেশে জেঁকে বসেছে শীত। কুয়াশার ঘন আস্তরণে ঢাকা পড়েছে সূর্য। কুয়াশাচ্ছন্ন সড়কে চলছে কার আগে কে যাওয়ার প্রতিযোগিতা। কোনো কোনো যানবাহনে জ্বালানো আছে হেডলাইট। আবার কোনোটিতে হেডলাইট বন্ধ। তারপরও ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়কে প্রায় সময় ঘটছে দুর্ঘটনা। এতে প্রাণ হারাচ্ছে নিরীহ মানুষ। তারপরও চালকদের প্রতিযোগিতার শেষ নেই। ছবিটি আজ রোববার সকাল সাতটায় কুমিল্লার পদুয়ারবাজার এলাকা থেকে তোলাছবি: এম সাদেক, কুমিল্লা