এক ঝলক (৬ নভেম্বর, ২০২০)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৭
কুমিল্লার মুরাদনগরে সাম্প্রদায়িক হামলা, প্রতিমা ভাঙচুর, লুটপাটের প্রতিবাদসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন করে বাংলাদেশ হিন্দু পরিষদ। জাতীয় প্রেসক্লাব, ঢাকা, ৬ নভেম্বর
ছবি: দীপু মালাকার
২ / ৭
ফ্রান্সে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে শিয়া সম্প্রদায়ের মুসল্লিরা। জাতীয় প্রেসক্লাব, তোপখানা রোড, ৬ নভেম্বর
ছবি: দীপু মালাকার
৩ / ৭
চা-বাগানের মেঠোপথ ধরে গরুগুলোকে নিয়ে যাওয়া হচ্ছে মাঠে। চা-শ্রমিকেরা অনেকেই বাগানের গরু চরানোর কাজে নিয়োজিত থাকেন। আলী বাহার, চা-বাগান, সিলেট, ৫ নভেম্বর
ছবি: আনিস মাহমুদ
৪ / ৭
খুলনা-মোংলা সড়কের মোংলা ঘাট থেকে রামপাল চেয়ারম্যানের মোড় পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সড়কে দীর্ঘদিন ধরে বেহালদশা। মোংলা বন্দরসহ মোংলা ইপিজেডের ভারী যানবাহনগুলো এ সড়ক দিয়ে চলাচল করে। এই পথ দিয়ে চলাচল করতে গিয়ে ব্যাপক দুর্ভোগে পড়তে হয় পথচারীদের। দিঘরাজ, বাগেরহাট, ৫ নভেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
৫ / ৭
পাবনার চিকনাই নদীতে ১৫ দিনব্যাপী আয়োজিত নৌকাবাইচ প্রতিযোগিতায় ২৪টি দলকে হারিয়ে প্রথম স্থান অর্জন করে পবাখালি এক্সপ্রেস। দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করে বাওইকোলা এক্সপ্রেস ও নিউ বাংলার বাঘ। স্কয়ার গ্রুপের সহযোগিতায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গোরুরী, আটঘোরিয়া, পাবনা, ৫ নভেম্বর। ছবি: হাসান মাহমুদ
ছবি: হাসান মাহমুদ
৬ / ৭
খাবারের সন্ধানে ওড়াউড়ি করছে গো-বক। গাই বগলা নামেও পরিচিত এরা। চালচলনে গোবেচারা ধরনের মনে হলেও এরা দুঃসাহসী, লড়াকু ও মেজাজি। সতর্ক, চতুর ও কুশলীও বটে। এদের মূল খাদ্য পোকামাকড়, গিরগিটি, ব্যাঙ, টিকটিকি; গরু-মহিষ-ভেড়া-ছাগলের শরীরের পরজীবী পোকা-কীটসহ আটালি ও ডাঁশ মাছি। তাই এদের গবাদিপশুর পরম বন্ধু বলা হয়। চর ঘোষপুর, হিমাইতপুর, পাবনা, ৬ নভেম্বর
ছবি: হাসান মাহমুদ
৭ / ৭
বাংলাদেশেও পালিত হলো ভেসপা বিশ্ব দিবস। রাজধানীর ভাটারায় ভেসপা মোটরসাইকেলপ্রেমীদের সম্মিলনের আয়োজন করে ভেসপা ক্লাব বাংলাদেশ। পুরোনো ভেসপার সঙ্গে সেলফি তুলছেন একজন। ভাটারা, ঢাকা, ৬ নভেম্বর
ছবি: আবদুস সালাম