এক ঝলক (৬ ফেব্রুয়ারি, ২০২১)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৫
রাজধানীর ৫০টি হাসপাতালে সাধারণ মানুষের জন্য করোনার টিকাদান শুরু হচ্ছে রোববার থেকে। শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের শ্রেণিকক্ষে চলছে প্রস্তুতি। ঢাকা, ৬ ফেব্রুয়ারি
ছবি: দীপু মালাকার
২ / ১৫
মিডওয়াইফারি পেশার স্বকীয়তা বজায় রাখার দাবিতে সব মিডওয়াইফবৃন্দ ও বাংলাদেশ মিডওয়াফারি সোসাইটির মানববন্ধন। জাতীয় প্রেসক্লাব, ঢাকা, ৬ ফেব্রুয়ারি
ছবি: আশরাফুল আলম
৩ / ১৫
পাহাড়ে ফলেছে আপেল কুল। রাঙামাটি শহরে বনরূপা সাপ্তাহিক হাটে বেশি দামে বিক্রি করতে এসেছেন এক ব্যক্তি। ৬ ফেব্রুয়ারি
ছবি: সুপ্রিয় চাকমা
৪ / ১৫
পাহাড়ি আনারস ফলেছে অসময়ে। আনারসভর্তি ইঞ্জিনবোট নিয়ে বিক্রেতারা ভিড়েছেন রাঙামাটি শহরের বনরূপা ভাসমান হাটে। শনিবার সাপ্তাহিক হাটে ফলমূল বেচাকেনা হয়। ক্রেতা আসেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে। বনরূপা সমতাঘাট, রাঙামাটি, ৬ ফেব্রুয়ারি
ছবি: সুপ্রিয় চাকমা।
৫ / ১৫
কুমিল্লা মডার্ন স্কুলের সামনের সড়কের পাশে রং–বেরঙের মুরগির ছানা নিয়ে ক্রেতার অপেক্ষা করছেন মো. রিপন। ক্রেতা আকর্ষণের জন্য কৃত্রিম রং দিয়ে ছানাগুলোকে রং করা হয়। নজরুল অ্যাভিনিউ, কুমিল্লা, ৬ ফেব্রুয়ারি
ছবি: এম সাদেক
৬ / ১৫
সুয়ারেজের লাইন স্থাপনের জন্য দক্ষিণ সিটি করপোরেশন দেড় মাস ধরে জুরাইন এলাকার প্রধান সড়ক কেটে রেখেছে। কাজের ধীরগতির কারণে দুর্ভোগে পড়তে হচ্ছে এলাকাবাসীকে। জুরাইন, ঢাকা, ৬ ফেব্রুয়ারি
ছবি: সাজিদ হোসেন
৭ / ১৫
বছিলাপারে উচ্ছেদ হওয়া ভবনগুলো বিপজ্জনক অবস্থায় রয়ে গেছে। যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। বছিলা, ঢাকা, ৬ ফেব্রুয়ারি
ছবি: সাবিনা ইয়াসমিন
৮ / ১৫
মধ্য জাভার সেমারাং শহরে বৃষ্টিতে তলিয়ে গেছে সড়ক। যাত্রীসহ ত্রিচক্রযান ঠেলে নিয়ে যাচ্ছেন একজন চালক। ৬ ফেব্রুয়ারি
ছবি: এএফপি
৯ / ১৫
ভারতের নয়াদিল্লির উপকণ্ঠে একটি মহাসড়কে খামার আইনের বিরুদ্ধে বিক্ষোভের অংশ হিসেবে কৃষকেরা তিন ঘণ্টা ‘চাক্কা জ্যাম’ বা সড়ক অবরোধে অংশ নেন। ৬ ফেব্রুয়ারি
ছবি: রয়টার্স
১০ / ১৫
পলিথিন আর পোস্টারের কাঠের তৈরি ঘরে দুপুরের খাবারের পর বিশ্রাম নিচ্ছেন দুই বন্ধু। সড়ক বিভাজকে অস্থায়ী ঘর বানিয়ে প্রায় দুই বছর ধরে থাকছেন রিকশাচালক জুলহাস মিয়া ও রিকশা মেরামতকারী মো. মিজান। গৃহ ও পরিবারহীন দুই বন্ধু আগে থাকতেন পরিবাগ এলাকার ফুটপাতে। উচ্ছেদের পর থেকে ব্যস্ত সড়কের মাঝে ঝুঁকি নিয়ে এভাবেই জীবনযাপন করছেন তাঁরা। কাঁটাবন এলাকা, ঢাকা, ৬ ফেব্রুয়ারি
ছবি: দীপু মালাকার
১১ / ১৫
বুড়িগঙ্গার দূষণ দিন দিন বেড়েই যাচ্ছে। দূষণে দুর্গন্ধময় পিচকালো পানিতেই ভোগান্তি নিয়ে যাতায়াত করেন সাধারণ মানুষ। সম্প্রতি বাবুবাজার ব্রিজ থেকে তোলা
ছবি: সাইফুল ইসলাম
১২ / ১৫
কারিগরিমুক্ত নার্সিংয়ের দাবিতে বগুড়ার সব নার্সিং কলেজ ও ইনস্টিটিউটের শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করেন। সেখানে বিক্ষোভ প্রদর্শন করেন তাঁরা। সাতমাথা এলাকা, বগুড়া শহর, ৬ ফেব্রুয়ারি
ছবি: সোয়েল রানা
১৩ / ১৫
ব্যস্ত সড়কে কয়েকটি শিশু চলন্ত পিকআপ ভ্যান থেকে লাফিয়ে নামছে। খেলার ছলে শিশুরা প্রায়ই এ রকম ঝুঁকি নিয়ে চালকের অজান্তে যানবাহনে ওঠানামা করে। এতে ঘটতে পারে দুর্ঘটনা। বিজয় সরণি এলাকা, ঢাকা, ৫ ফেব্রুয়ারি ২০২১
ছবি: দীপু মালাকার
১৪ / ১৫
মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে প্রতিবাদে অংশগ্রহণ করেন বার্মিজ সম্প্রদায়ের সদস্যরা। তাইপে, তাইওয়ান, ৬ ফেব্রুয়ারি
ছবি: রয়টার্স
১৫ / ১৫
কাল রোববার থেকে সাধারণ মানুষের জন্য দেশব্যাপী শুরু হতে যাচ্ছে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি। এরই মধ্যে প্রস্তুতি সম্পন্ন হয়েছে অনেক হাসপাতালে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ৬ ফেব্রুয়ারি
ছবি: সাজিদ হোসেন