এক ঝলক (৬ সেপ্টেম্বর ২০১৮)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৫
টিয়া প্রজাতির ছোট এই পাখিটি ‘বাজরিগার’ বলে পরিচিত। এটি বিভিন্ন রঙের হয়। সারা দিন ক্যাঁচ ক্যাঁচ শব্দে মাতিয়ে রাখে। বাজরিগার পাখি পালন করে তা বিক্রি করে বাড়তি আয় করছেন কেউ কেউ। নাজির শংকরপুর, যশোর, ৬ সেপ্টেম্বর। ছবি: এহসান-উদ-দৌলা

২ / ২৫
চেঙ্গী নদীর পাড়ে ফুটবল খেলায় মেতে উঠেছে পাহাড়ি শিশুরা। কালাডেবা, খাগড়াছড়ি, ৬ সেপ্টেম্বর। ছবি: নীরব চৌধুরী

৩ / ২৫
শারদীয় দুর্গোৎসবের দিন ঘনিয়ে আসছে। ঢাকঢোল তৈরি ও মেরামতের কারিগর চন্দন কুমার দাস ব্যস্ত সময় পার করছেন। চেলোপাড়া, বগুড়া, ৬ সেপ্টেম্বর। ছবি: সোয়েল রানা

৪ / ২৫
হাসপাতালের বিভিন্ন ধরনের বর্জ্য আলাদা করছেন তিনি। তাঁর মতো অন্য শ্রমিকেরাও ঝুঁকি নিয়ে খালি হাতে এসব বর্জ্য আলাদা করেন, নাক-মুখে থাকে না কোনো সুরক্ষাবন্ধনীও। স্বাস্থ্যঝুঁকি নিয়েই দিনের পর দিন এ কাজ করছেন শ্রমিকেরা। খালিশপুর, খুলনা, ৬ সেপ্টেম্বর। ছবি: সাদ্দাম হোসেন

৫ / ২৫
নিরাপদ সড়ক বিষয়ে সচেতন করতে শিক্ষার্থীদের লিফলেট দেওয়া হয়। জিলা স্কুল, পাবনা, ৬ সেপ্টেম্বর। ছবি: হাসান মাহমুদ

৬ / ২৫
তিন দিনব্যাপী বার্ষিক বনসাই প্রদর্শনী আয়োজন করে চট্টগ্রাম বনসাই সোসাইটি। বনসাই দেখা ও কিনতে দর্শনার্থীরা ভিড় করেন। জেলা শিল্পকলা একাডেমি, চট্টগ্রাম, ৬ সেপ্টেম্বর। ছবি: জুয়েল শীল

৭ / ২৫
বিক্রির জন্য বাজারে সাজিয়ে রাখা হয়েছে বিভিন্ন ধরনের অন্যান্য ডাল। খাতুনগঞ্জ, চট্টগ্রাম, ৬ সেপ্টেম্বর। ছবি: সৌরভ দাশ

৮ / ২৫
ইরি ধান শুকাচ্ছেন এক নারী। দেবীতলা, বটিয়াঘাটা, খুলনা, ৫ সেপ্টেম্বর। ছবি: সাদ্দাম হোসেন

৯ / ২৫
দীপন বিশ্বাস ও সুমন মণ্ডল—দুই বন্ধু। তাঁরা যাবেন খুলনার দাকোপ উপজেলায় বড়শি দিয়ে মাছ ধরতে। মাছ ধরতে টোপ হিসেবে প্রয়োজন হয় লাল পিঁপড়ার ডিমের, যাকে স্থানীয় ভাষায় বলে নাইলসোর ডিম। গ্রামে গ্রামে গাছ থেকে সেই পিঁপড়ার ডিম সংগ্রহ করতে বের হয়েছে দুই বন্ধু। বটিয়াঘাটা, খুলনা, ৫ সেপ্টেম্বর। ছবি: সাদ্দাম হোসেন

১০ / ২৫
হাওরে পানি থাকলে মাছ শিকারে ব্যস্ত থাকেন মৎস্যজীবীরা। বিভিন্ন ধরনের জাল দিয়ে মাছ ধরেন তাঁরা। ঘের জাল দিয়ে মাছ ধরছেন এক মৎস্যজীবী। দোবাগীর হাওর, দক্ষিণ সুরমা, সিলেট, ৫ সেপ্টেম্বর। ছবি: আনিস মাহমুদ

১১ / ২৫
সিলেটের হাওরপাড়ের বিভিন্ন এলাকায় হাঁস পালন করে স্বাবলম্বী হয়েছেন অনেকেই। হাঁস পালনে মানুষের আগ্রহ বাড়ছে। নিজের ৭৫০টি হাঁসকে খাওয়ানোর জন্য হাওরে নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। পারাইর হাওর, দক্ষিণ সুরমা, সিলেট, ৫ সেপ্টেম্বর। ছবি: আনিস মাহমুদ

১২ / ২৫
বিলে নতুন পানিতে নৌকা ভাসানোর আগে কিছুটা মেরামত করছেন এক মাঝি। দ্বীপচর, দোগাছী, পাবনা, ৫ সেপ্টেম্বর। ছবি: হাসান মাহমুদ

১৩ / ২৫
চট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেস ট্রেনটি ধুয়ে-মুছে পরিষ্কার করা হচ্ছে। গত সপ্তাহে এই ট্রেনের সঙ্গে একটি বাসের সংঘর্ষ হয়। রেলস্টেশন, ময়মনসিংহ, ৬ সেপ্টেম্বর। ছবি: আনোয়ার হোসেন।

১৪ / ২৫
ছোট্ট গাছের ডালে বসে আছে রঙিন এক ফড়িং। পশ্চিম কাঁঠালতলি, দীঘিনালা, খাগড়াছড়ি, ৬ সেপ্টেম্বর। ছবি: পলাশ বড়ুয়া

১৫ / ২৫
দেয়ালের গায়ে ঝুলে আছে শামুক যুগল। উপজেলা চত্বর, মিরসরাই, চট্টগ্রাম, ৬ সেপ্টেম্বর। ছবি: ইকবাল হোসেন

১৬ / ২৫
পাহাড়ি মিঠা পান বেচাকেনা করছেন নারী-পুরুষ। দেশজুড়ে মিষ্টি প্রজাতির ছোট্ট এই পানের চাহিদা বেশ। ঘিলাছড়ি সাপ্তাহিক হাট, নানিয়ারচর, রাঙামাটি, ৬ সেপ্টেম্বর। ছবি: সুপ্রিয় চাকমা

১৭ / ২৫
মোটরসাইকেলের চালক ও আরোহী—কারও হেলমেট নেই। তবু মোটরসাইকেলে দেওয়া হচ্ছে পেট্রল। নীলক্ষেত এলাকা, ঢাকা, ৬ সেপ্টেম্বর। ছবি: শাকিলা হক

১৮ / ২৫
নিরাপদ সড়ক আন্দোলনের সময় গ্রেপ্তার আলোকচিত্রী শহিদুল আলমসহ সবার মুক্তির দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে বিক্ষোভ মিছিল করে বাংলাদেশ ছাত্র ফেডারেশন। জাতীয় প্রেসক্লাব এলাকায় পুলিশের বাধার মুখে পড়ে মিছিলটি। ঢাকা, ৬ সেপ্টেম্বর। ছবি: আবদুস সালাম

১৯ / ২৫
ভ্রাম্যমাণ পাবলিক টয়লেটের পানির লাইন থেকে জার ও গ্যালনে পানি ভরা হচ্ছে। এই পানিই বিক্রি করা হবে বিশুদ্ধ পানি হিসেবে। কাঁটাবন, ঢাকা, ৬ সেপ্টেম্বর। ছবি: আবদুস সালাম

২০ / ২৫
বাসের জানালায় ঝুলে ঝুলে গন্তব্যে যাচ্ছিলেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। হঠাৎ করে চলন্ত বাস থেকে একজন পড়েও যান। সেই ছবি ফটোসাংবাদিকেরা তুলতে গেলে শিক্ষার্থীরা তাঁদের মারতে আসেন। পরে পুলিশের মধ্যস্থতা তাঁরা ফিরে যান। টিএসসি মোড় এলাকা, ঢাকা, ৬ সেপ্টেম্বর। ছবি: আবদুস সালাম

২১ / ২৫
ডিএমপির ঘোষণায় শুরু হওয়া ট্রাফিক মাস মানছেন না স্বয়ং পুলিশ সদস্যরাই। মোটরসাইকেলের নেই কোনো নম্বর প্লেট, আবার যাত্রী পুলিশের মাথায় নেই হেলমেটও। অপর পাশেই ট্রাফিক আইন মেনে চলা দুই শিক্ষার্থীর বিস্ময় দৃষ্টি। কাকরাইল, ৬ সেপ্টেম্বর। ছবি: দীপু মালাকার

২২ / ২৫
ডিএমপির ঘোষণায় শুরু হয়েছে ট্রাফিক মাস। তবে ঢাকা-নারায়ণগঞ্জ মহাসড়কে ঝুঁকি নিয়ে রাস্তা পারাপারে এ রকম চিত্র প্রায় প্রতিদিনেরই। দনিয়া, ৬ সেপ্টেম্বর। ছবি: দীপু মালাকার

২৩ / ২৫
ময়লা ফেলার নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও স্থানীয় মানুষজন এবং বিভিন্ন প্রতিষ্ঠান ময়লা-আবর্জনা ফেলে স্তূপ করে ফেলেছে। ঢাকা-নারায়ণগঞ্জ লিংক সড়ক, ৬ সেপ্টেম্বর। ছবি: দীপু মালাকার

২৪ / ২৫
ট্রাফিক মাস উপলক্ষে রাজধানীর বিভিন্ন পয়েন্টে পুলিশের পাশাপাশি রোভার স্কাউট সদস্যরা সড়ক ব্যবস্থা নিয়ন্ত্রণ করে। বাংলামোটর, ৬ সেপ্টেম্বর। ছবি: দীপু মালাকার

২৫ / ২৫
সন্ধ্যা নেমেছে। নীলাভ আকাশ যেন গায়ে মুড়িয়ে নিচ্ছে অন্ধকারের চাদর। হাতিরপুল, ঢাকা, ৫ সেপ্টেম্বর। ছবি: সাবরিনা ইয়াসমীন