এক ঝলক (৬ সেপ্টেম্বর, ২০২১)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৮
শাপলা তুলছে শিশুটি। বাইগুনী, গাবতলী, বগুড়া, ৬ সেপ্টেম্বর।
ছবি: সোয়েল রানা
২ / ১৮
বেগুনখেতে কাজ করছেন দুই নারী। দিন শেষে তাঁরা মজুরি পান ৩০০ টাকা। ইছাদহ, বগুড়া, ৬ সেপ্টেম্বর।
ছবি: সোয়েল রানা
৩ / ১৮
পদ্মায় জাল ফেলে মাছ শিকারে ব্যস্ত জেলেরা। গোয়ালন্দ, রাজবাড়ী, ৬ সেপ্টেম্বর।
ছবি: এম রাশেদুল হক
৪ / ১৮
বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে পদ্মার পানি। ঘরবাড়ি পানিতে তলিয়ে যাওয়ায় জিনিসপত্র নিয়ে নিরাপদ স্থানে সরে যাচ্ছে অনেক পরিবার। গোয়ালন্দ, রাজবাড়ী, ৬ সেপ্টেম্বর।
ছবি: এম রাশেদুল হক
৫ / ১৮
মুহুরী নদীর বেড়িবাঁধে দেখা দিয়েছে ভাঙন। এতে বাঁধসংলগ্ন গ্রামে পানি ঢুকে প্লাবিত হয়েছে সড়ক। জয়পুর, ফুলগাজী, ফেনী, ৬ সেপ্টেম্বর।
ছবি: আবু তাহের
৬ / ১৮
বাঁশের সেতুর ওপর দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার। অয়াপদা বাজার ঘাট, নাজিরপুর, গুরুদাসপুর, নাটোর, ৬ সেপ্টেম্বর।
ছবি: আনিসুর রহমান
৭ / ১৮
কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারে পরিচ্ছন্নতা কার্যক্রম চালায় স্থানীয় একটি সংগঠন। দাউদকান্দি, কুমিল্লা, ৬ সেপ্টেম্বর।
ছবি: আবদুর রহমান ঢালী
৮ / ১৮
ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশা ধ্বংসের দাবিতে মানববন্ধন করেন রাজধানীর শনিরআখড়া এলাকার বাসিন্দারা। জাতীয় প্রেসক্লাব, ঢাকা, ৬ সেপ্টেম্বর।
ছবি: সাবিনা ইয়াসমিন
৯ / ১৮
নোয়াখালী শহরে আওয়ামী লীগের বিবদমান পক্ষগুলোর পাল্টাপাল্টি কর্মসূচির আহ্বানকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। এর মধ্যেই সাংসদ একরামুল করিম চৌধুরীর অনুসারীরা বিক্ষোভ মিছিল বের করেন। টাউন হল মোড়, নোয়াখালী, ৬ সেপ্টেম্বর।
ছবি: প্রথম আলো
১০ / ১৮
নোয়াখালী শহরে ১৪৪ ধারার মধ্যে সাংসদ একরামুল করিম চৌধুরীর অনুসারীদের বিক্ষোভ মিছিল ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। টাউন হল মোড়, নোয়াখালী, ৬ সেপ্টেম্বর
ছবি: প্রথম আলো
১১ / ১৮
করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর ১২ সেপ্টেম্বর থেকে প্রাথমিক-উচ্চমাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দিয়ে বিদ্যালয় কর্তৃপক্ষের দেওয়া ফেস্টুন লাগাচ্ছেন বিদ্যালয়ের একজন কর্মচারী। রাণী দয়াময়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাঙামাটি, ৬ সেপ্টেম্বর
ছবি: সুপ্রিয় চাকমা
১২ / ১৮
করোনার দ্বিতীয় ডোজ টিকা নিতে আসা শত শত নারী-পুরুষের অপেক্ষা। জেনারেল হাসপাতাল, কুমিল্লা, ৬ সেপ্টেম্বর
ছবি: এম সাদেক, কুমিল্লা
১৩ / ১৮
টানা বৃষ্টিতে কুমিল্লা নগরের বিভিন্ন সড়ক, অলিগলি, বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান, বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ও সরকারি-বেসরকারি অফিসে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। কুমিল্লা, ৬ সেপ্টেম্বর
ছবি: এম সাদেক, কুমিল্লা
১৪ / ১৮
অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার আগে বিদ্যালয় প্রাঙ্গণে নতুন করে বসানো বেসিনে হাত ধুয়ে নিচ্ছে দুই শিক্ষার্থী। করোনা সংক্রমণ নিম্নমুখী হওয়ায় ১২ সেপ্টেম্বর থেকে প্রাথমিক-উচ্চমাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্তে স্কুল ও কলেজে প্রস্তুতিমূলক কাজে ব্যস্ত সময় পার করছেন কর্মকর্তা-কর্মচারীরা। নারিন্দা সরকারি উচ্চবিদ্যালয়, ৬ সেপ্টেম্বর
ছবি: দীপু মালাকার
১৫ / ১৮
নারায়ণগঞ্জের ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে দীর্ঘদিন ধরে পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। স্টেডিয়ামজুড়ে পানিতে কচুরিপানা ভরে গেছে। বেহাল পড়ে আছে এই আন্তর্জাতিক স্টেডিয়াম। ফতুল্লা, নারায়ণগঞ্জ, খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম, ৬ সেপ্টেম্বর।
ছবি: সাজিদ হোসেন
১৬ / ১৮
খাল–বিলে ছোট মাছ ধরতে উপজেলার আহসানগঞ্জ হাটে খলসানি বা চাঁই কিনতে ক্রেতাদের ভিড়। আদমদীঘি, বগুড়া, ৬ সেপ্টেম্বর
ছবি: খায়রুল ইসলাম
১৭ / ১৮
পদ্মা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জাজিরার পাইনপাড়া এলাকায় ঘরে পানি ওঠায় একটি পরিবার ইঞ্জিনচালিত নৌকায় আশ্রয় নিয়েছে। শরীয়তপুর, ৬ সেপ্টেম্বর
ছবি: সত্যজিৎ ঘোষ
১৮ / ১৮
করোনার কারণে দীর্ঘ প্রায় দেড় বছর বন্ধ থাকার পর ১২ সেপ্টেম্বর খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান। তাই রং করা হচ্ছে ভবন। রংপুর জিলা স্কুল, ৬ সেপ্টেম্বর
ছবি: মঈনুল ইসলাম