এক ঝলক (৭ অক্টোবর, ২০২০)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৩
ধর্ষকের বিচার দাবিতে রাজধানীর উত্তরায় সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ। উত্তরা, ঢাকা, ৭ অক্টোবর
ছবি: তানভীর আহম্মেদ
২ / ১৩
সারা দেশে ধর্ষণ-নিপীড়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা শহরের বঙ্গবন্ধু সড়কে লাঠি মিছিল করে। নারায়ণগঞ্জ, ৭ অক্টোবর
ছবি: দিনার মাহমুদ
৩ / ১৩
ধর্ষকের বিচার দাবিতে রাজধানীর উত্তরায় শিক্ষার্থীদের মানববন্ধন। উত্তরা, ঢাকা, ৭ অক্টোবর
ছবি: তানভীর আহম্মেদ
৪ / ১৩
ধর্ষণ-নিপীড়নের বিরুদ্ধে স্লোগানে-স্লোগানে প্রতিবাদ শিক্ষার্থীদের। চাষাঢ়া, নারায়ণগঞ্জ, ৭ অক্টোবর। ছবি: দিনার মাহমুদ
ছবি: দিনার মাহমুদ
৫ / ১৩
নারী ও শিশু ধর্ষণ-নির্যাতনের প্রতিবাদে রংপুরে বসবাসকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন। প্রেসক্লাব এলাকা, রংপুর, ৭ অক্টোবর
ছবি: মঈনুল ইসলাম
৬ / ১৩
পাকা ফল খেতে গাছে বসে পাহাড়ি ময়না পাখি। মাটিরাঙ্গা, খাগড়াছড়ি, ৭ অক্টোবর
ছবি: নীরব চৌধুরী
৭ / ১৩
ধর্ষণের প্রতিবাদে কালো কাপড়ে চোখ ঢেকে ও মুখে শিকল বেঁধে এক শিক্ষার্থীর প্রতিবাদ। সারা দেশে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা। গতকাল দুপুরে উত্তরার হাউস বিল্ডিং এলাকায়
ছবি: হাসান রাজা
৮ / ১৩
ধর্ষকদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করে বহ্নিশিখা ও গ্রীন ভয়েস নামের দুটি সংগঠনের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা। প্রেসক্লাব চত্বর, ময়মনসিংহ, ৭ অক্টোবর
ছবি: আনোয়ার হোসেন
৯ / ১৩
উড়ালসড়কের ওপর বাস থেকে নামার পরে সড়ক বিভাজক টপকে সন্তান কোলে পার হচ্ছিলেন এই নারী। হঠাৎ হোঁচট খান। ঝুঁকি নিয়ে চলাচলের কারণে এখানে প্রায়ই দুর্ঘটনা ঘটে। তবু সচেতন হচ্ছেন না পথচারীরা। গতকাল দুপুরে মেয়র হানিফ ফ্লাইওভারের ওপরে
ছবি: তানভীর আহাম্মেদ
১০ / ১৩
রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মা নদীতে তিনটি পাঙাশ ধরা পড়েছে। মাছগুলোর ওজন ৬৬ কেজি। এগুলোর মধ্যে রহমান হালদারের জালে আটকা পড়া পাঙাশটি ২৪ কেজি। পরে স্থানীয় মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা (মাঝে) মাছটি কিনে নেন। দৌলতদিয়া, রাজবাড়ী, ৭ অক্টোবর
ছবি: এম রাশেদুল হক
১১ / ১৩
কয়েক দিন পর সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা শুরু হচ্ছে। পূজার অন্যতম অনুষঙ্গ নতুন ঢাক। তাই এখন ঢাক তৈরিতে ব্যস্ত কারিগরেরা। লক্ষ্মী-নারায়ণ মন্দির সড়ক
ছবি: নীরব চৌধুরী
১২ / ১৩
নোয়াখালী, সিলেটসহ দেশের সর্বত্র নারী নির্যাতনের প্রতিবাদে এবং ধর্ষণকারীর শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে বিভিন্ন ছাত্রসংগঠন শিববাড়ি মোড়ে অবস্থান নেয়। এ সময় তারা ধর্ষণের বিরুদ্ধে শপথবাক্য পাঠ করে। শিববাড়ি মোড়, খুলনা, ৭ অক্টোবর
ছবি: সাদ্দাম হোসেন
১৩ / ১৩
নারী নির্যাতনের প্রতিবাদে এবং ধর্ষণকারীর শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে শিক্ষার্থীদের প্রতিবাদ মিছিল। মিরপুর, ঢাকা, ৭ অক্টোবর
ছবি: জিয়া ইসলাম