এক ঝলক (৭ আগস্ট, ২০২১)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১০
তিস্তার চরে আমন খেতে নিড়ানি দিচ্ছেন একদল কৃষিশ্রমিক। দুপুর হতেই খাবার নিয়ে এসেছেন জমির মালিক এই গৃহিণী। মহিপুর, গঙ্গাচড়া, রংপুর। ৭ আগস্ট।
ছবি: মঈনুল ইসলাম
২ / ১০
টিকার অপেক্ষায় ভিড়। মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। অন্নদা সরকারি উচ্চবিদ্যালয়, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া, ৭ আগস্ট
ছবি: বদর উদ্দিন
৩ / ১০
প্রখর রোদে মাথাল মাথায় দিয়ে আমনের জমিতে নিড়ানি দিচ্ছেন একদল কৃষক। দিন শেষে প্রতিজন কৃষক মজুরি পাবেন ৪৫০ টাকা। শনিবার দুপুরে বগুড়া সদর উপজেলার গোপালবাড়ি গ্রামে। ৭ আগস্ট।
ছবি: সোয়েল রানা
৪ / ১০
রাজশাহী সরকারি টিটি কলেজ কেন্দ্রে টিকা নিতে আসা মানুষের ভিড় সামলাতে না পেরে স্বাস্থ্যকর্মীরা চলে যান। রাজশাহী, ৭ আগস্ট
ছবি: শহীদুল ইসলাম
৫ / ১০
সম্প্রসারিত টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। অপেক্ষায় টিকা নিতে আসা লোকজন। মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা, ৭ আগস্ট।
ছবি: ড্রিঞ্জা চাম্বুগং
৬ / ১০
চট্টগ্রামের ওয়ার্ডের কার্যালয়গুলোয় দেওয়া হচ্ছে করোনা টিকা। ঝাউতলা, চট্টগ্রাম, ৭ আগস্ট
ছবি: সৌরভ দাশ
৭ / ১০
সকাল থেকে ভারী বৃষ্টি। চরম বিড়ম্বনায় পড়েছেন হাটে আসা মানুষ। দেওয়ানপাড়া এলাকা, বনরূপা, রাঙামাটি, ৭ আগস্ট।
ছবি: সুপ্রিয় চাকমা
৮ / ১০
নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুড অ্যান্ড বেভারেজ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় লাশ নিতে এসে কান্নায় ভেঙে পড়েন স্বজনেরা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা, ৭ আগস্ট
ছবি: তানভীর আহাম্মেদ
৯ / ১০
রাজধানীর তেজগাঁও মডেল হাইস্কুল টিকাকেন্দ্রে ভিড়। তেজগাঁও মডেল হাইস্কুল, তেজকুনিপাড়া, ঢাকা, ৭ আগস্ট
ছবি: সাজিদ হোসেন
১০ / ১০
টিকার অপেক্ষায় মানুষ। নেই সামাজিক দূরত্ব। ফজলুল হক মহিলা কলেজ কেন্দ্র, সূত্রাপুর, ঢাকা, ৭ আগস্ট
ছবি: দীপু মালাকার