ভোরের আলো ফোটার আগেই খেজুরের রস সংগ্রহ করেন গাছি মাহাবুল খাঁ। বাড়ির উঠানে সেই রস দীর্ঘ সময় জাল দিয়ে তৈরি করেন খেজুরের গুড়। মাঝদিয়া, ঈশ্বরদী, পাবনা, ৭ জানুয়ারিছবি: হাসান মাহমুদ
৩ / ১১
চাঁদপুরে হত্যা করা হয় শরীয়তপুরের স্বেচ্ছাসেবক লীগ নেতা মীর হোসেন ব্যাপারীকে। তাঁর স্ত্রী ও স্বজনদের আহাজারি, ৭ জানুয়ারিছবি: প্রথম আলো
৪ / ১১
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। গত ৭ ডিসেম্বর তিনি বাংলাদেশের ২৩তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন। টুঙ্গিপাড়া বঙ্গবন্ধুর সমাধি কমপ্লেক্সে থেকে, ৭ জানুয়ারিছবি: প্রথম আলো
৫ / ১১
বোরো ধান রোপণের জন্য মাঠে নারী-পুরুষ মিলিত হয়ে ধানের চারা সংগ্রহ করছেন। দক্ষিণনগর, দাউদকান্দি, কুমিল্লা। ৭ জানুয়ারিছবি: আবদুর রহমান ঢালী
৬ / ১১
পাল তোলা নৌকায় জেলেরা মাছ ধরছেন। বরিশাল অঞ্চলের নদীতে মাছ শিকার করছেন জেলেরা। মেহেন্দিগঞ্জ উপজেলা, ৭ জানুয়ারিছবি: সাইয়ান
৭ / ১১
গ্রামের পাহাড়ের ওপর বসে ছবি আঁকায় মগ্ন চিত্রশিল্পী সূত্রা চাকমা। খাগড়াছড়ির দীঘিনালার মায়াফাপাড়া গ্রামে সম্প্রতি তোলা ছবি, ৭ জানুয়ারিছবি: পলাশ বড়ুয়া
৮ / ১১
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হলগুলো খুলেছে ৩৫ দিন পর। ভোরেই দেশের বিভিন্ন স্থান থেকে বাস ও ট্রেনে ফিরেছেন শিক্ষার্থীরা। অধ্যাপক মো. সেলিমের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এবং অস্থিতিশীল পরিবেশ এড়াতে ক্যাম্পাস বন্ধ ঘোষণা করা হয়েছিল। ৭ জানুয়ারিছবি: সাদ্দাম হোসেন
৯ / ১১
সুন্দরবনের দুবলার চরের আলোরকোল শুঁটকি পল্লি। সমুদ্র থেকে মাছ আহরণ করে এখানে এনে শুঁটকি তৈরি করা হয়। ৭ জানুয়ারিছবি: ইনজামামুল হক
১০ / ১১
একটি জুট মিলের শ্রমিক ছিলেন আইয়ুব আলী। মিল বন্ধ হওয়ার পর এখন তিনি ফেরিওয়ালা। ফুলবাড়ি গেট, খুলনা, ৭ জানুয়ারিছবি: সাদ্দাম হোসেন
১১ / ১১
হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জাতীয় সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠান। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, রমনা, ৭ জানুয়ারিছবি: দীপু মালাকার