টাকা আত্মসাৎ ও আয়কর ফাঁকির মামলায় যুদ্ধাপরাধী সাঈদীকে বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠের বিশেষ আদালতে আনা হয়। এ সময় আদালতের প্রাঙ্গণ ঘিরে পুলিশের সতর্ক অবস্থান। শুনানি শেষে যুদ্ধাপরাধী সাঈদীকে কারাগারে নিয়ে যাওয়া হয়। ঢাকা, ৭ ডিসেম্বরছবি: সাজিদ হোসেন
২ / ১৯
জাতীয় প্রেসক্লাবের সামনে টানা অবস্থানরত তাজরীনের শ্রমিকসহ বিভিন্ন সংগঠনের কর্মীদের হটিয়ে দিয়ে অবস্থান নিয়েছেন পুলিশের সদস্যরা। তোপখানা রোড, ৭ ডিসেম্বরছবি: শুভ্র কান্তি দাশ
৩ / ১৯
বুড়িগঙ্গা নদীর তীর দখলমুক্ত করতে বিআইডব্লিউটিএর উচ্ছেদ অভিযান। রাজধানীর কামালবাগ এলাকায়। ঢাকা, ৭ ডিসেম্বরছবি: তানভীর আহাম্মেদ
৪ / ১৯
কুষ্টিয়ায় ক্ষতিগ্রস্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য সংস্কারের প্রস্তুতি নেওয়া হয়েছে পৌরসভার পক্ষ থেকে। পাঁচ রাস্তার মোড়, কুষ্টিয়া, ৭ ডিসেম্বরছবি: হাসান মাহমুদ
৫ / ১৯
ঘন কুয়াশার কারণে মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া নৌপথে রোববার রাত থেকে আজ সকাল পর্যন্ত সাড়ে নয় ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। এতে ঘাট এলাকায় আটকে থেকে চরম দুর্ভোগে পড়ে যাত্রীরা। পাটুরিয়া ঘাট এলাকা, ৭ ডিসেম্বরছবি: আব্দুল মোমিন।
৬ / ১৯
কুয়াশায় ঢাকা শীতের সকাল। রাজশাহী নগরীর শহীদ এ এইচ এম কামারুজ্জামান চত্বরে। রাজশাহী, ৭ ডিসেম্বরছবি: শহীদুল ইসলাম
৭ / ১৯
দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকেরা কুয়াকাটা এসে উপভোগ করছেন সূর্যাস্ত। সোনালি আভা ছড়িয়ে দিগন্তে অস্ত যাচ্ছে সূর্য। ছবিটি বৃহস্পতিবার কুয়াকাটা সমুদ্রসৈকত থেকে তোলাছবি: সাইয়ান
৮ / ১৯
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি অপরাজেয় বাংলার সামনে মানববন্ধন করে। ঢাকা, ৭ ডিসেম্বরছবি: সাজিদ হোসেন
৯ / ১৯
কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুর মামলার চার আসামিকে বেলা একটায় আদালতে নেওয়া হয়। পুলিশ সুপারের কার্যালয়, কুষ্টিয়া, ৭ ডিসেম্বরছবি: হাসান মাহমুদ
১০ / ১৯
হাওরের পানি কমে এসেছে। খাবারের খোঁজে সকাল সকাল হাওরে নেমেছে রাজহাঁসের দল। ছবিটি বাওরকান্দি হাওর থেকে তোলা। সিলেট, ৬ ডিসেম্বরছবি: আনিস মাহমুদ
১১ / ১৯
মাস্ক ব্যবহার না করা পথচারীদের করোনা সংক্রমণ এড়াতে এবং সচেতন করতে ফ্রি মাস্ক বিতরণ করেন র্যাব–৬-এর সদস্যরা। শিববাড়ি মোড়, খুলনা, ৭ ডিসেম্বরছবি: সাদ্দাম হোসেন
১২ / ১৯
ঘন কুয়াশায় দ্বিতীয় দফায় গতকাল রোববার দিবাগত মধ্যরাত থেকে আজ সোমবার সকাল ১০টা পর্যন্ত ১০ ঘণ্টার বেশি রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ফেরি, লঞ্চ চলাচল বন্ধ ছিল। এতে উভয় ঘাটে কয়েক কিলোমিটার যানজট সৃষ্টি হয়। আজ সকাল সাড়ে ১০টার দিকে দৌলতদিয়া ফেরিঘাট সড়কে দেখা যায় গাড়ির লম্বা লাইন। যাত্রীদের দীর্ঘপথ পায়ে হেঁটে ঘাটে পৌঁছাতে হয়ছবি: এম রাশেদুল হক
১৩ / ১৯
আজ সোমবার ভোর থেকেই রাজধানী ছিল কুয়াশার চাদরে ঢাকা। ঘন কুয়াশার কারণে মহাসড়কে যানবাহনগুলো চলে হেডলাইট জ্বালিয়ে। ছবিটি সকাল ৬টা ৩০ মিনিটে মিরপুর-আশুলিয়া বেড়িবাঁধ রোডের পঞ্চবটি থেকে তোলা। ঢাকা, ৭ ডিসেম্বরছবি: খালেদ সরকার
১৪ / ১৯
রাজধানীর রবীন্দ্র সরোবরে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রশাসন। ঢাকা মহানগরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল হকের নেতৃত্বে দেড় ঘণ্টার অভিযানে মাস্ক ব্যবহার না করায় ২৫ জনকে ৩ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়। ধানমন্ডি, ৭ ডিসেম্বরছবি: জহির রায়হান
১৫ / ১৯
বাড়ি ভাঙার জন্য শামিমা আকতার শ্রমিক নিতে এসেছেন হাটে। এ সময় মজুরির টাকা হাতে রেখে দরদাম করে শ্রমিক নিচ্ছিলেন শামিমা। কলোনি এলাকা, বগুড়া, ৭ ডিসেম্বরছবি: সোয়েল রানা
১৬ / ১৯
ঝুঁকি নিয়ে ট্রেনের ইঞ্জিনে ঝুলে, ছাদে বসে যাতায়াত করে অনেকে। কারওয়ান বাজার রেলগেট, ঢাকা, ৭ ডিসেম্বরছবি: সাইফুল ইসলাম
১৭ / ১৯
টেলিভিশন শিল্পী ও কলাকুশলীদের জন্য সরকারি কল্যাণ তহবিলের দাবিতে অভিনয় শিল্পী সংঘ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনের শুরুতে করোনায় মারা যাওয়া শিল্পীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। নিকেতন, ঢাকা, ৭ ডিসেম্বরছবি: সাইফুল ইসলাম
১৮ / ১৯
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে মুক্তিযুদ্ধ মঞ্চ। শাহবাগ, ঢাকা, ৭ ডিসেম্বরছবি: শুভ্র কান্তি দাশ
১৯ / ১৯
শীতের কুয়াশা ভেদ করে উঁকি দিচ্ছে সূর্য। আর ঠিক সেই সময় সকালের শীত ও কুয়াশা উপেক্ষা করে জমি থেকে সংগ্রহ করা সবজি নদীপথে কৃষকেরা নিয়ে যাচ্ছেন বাজারে। শঙ্খ নদ, চট্টগ্রাম, ৭ ডিসেম্বরছবি: সৌরভ দাশ