এক ঝলক (৭ ডিসেম্বর ২০২১)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৮
৯ বছর বয়সেই ট্রেনে এক পা কাটা পড়ে রুবেল তালুকদারের। তাই দ্বিতীয় শ্রেণির পর পড়াশোনা করা হয়নি। শিখেছেন বেতের কাজ। বেতের আসবাব তৈরি করে বিক্রি করেন নিজের দোকানেই। মাসে আয় ১৫ থেকে ২০ হাজার টাকা। বয়রা পাসপোর্ট অফিসের পাশে, খুলনা, ৭ ডিসেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
২ / ৮
কাঁঠালগাছে পোকা খেতে এসেছে বাহারি এক পাখি। ছবিটি মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর গ্রাম থেকে সম্প্রতি তোলা
ছবি: আবু সাঈদ
৩ / ৮
বৈরী আবহাওয়ার মধ্যে সমুদ্রে নামার ওপর নিষেধাজ্ঞা রয়েছে। তাই অনেক পর্যটক সৈকতে দাঁড়িয়ে চোখ জুড়াচ্ছেন। কক্সবাজার সৈকতের সুগন্ধা পয়েন্ট, ৭ ডিসেম্বর
ছবি: প্রথম আলো
৪ / ৮
ফেরিস্বল্পতায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে যানবাহন পারাপার ব্যাহত হচ্ছে। এতে করে ঘাটে আটকা থাকছে শত শত গাড়ি। দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট, ৭ ডিসেম্বর
ছবি: এম রাশেদুল।
৫ / ৮
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসানকে পদত্যাগের নির্দেশ দেওয়ার পর জামালপুরের সরিষাবাড়ীতে আনন্দ মিছিল হয়। উপজেলা শিল্পকলা একাডেমির সামনের সড়কে, ৭ ডিসেম্বর
ছবি: শফিকুল ইসলাম
৬ / ৮
সারা দেশের গণপরিবহনে অর্ধেক ভাড়া কার্যকর ও নিরাপদ সড়কের দাবিতে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। টাউন হল মোড়, নোয়াখালী
ছবি: প্রথম আলো
৭ / ৮
অতিবৃষ্টিতে ডুবে গেছে শর্ষে খেত। এতে ক্ষতির আশঙ্কা করছেন কৃষকেরা। মানিকগঞ্জ সদর উপজেলার দিঘি গ্রাম, ৭ ডিসেম্বর
ছবি: আব্দুল মোমিন
৮ / ৮
জাজিরা-শিমুলিয়া নৌপথে খননকাজে স্থানীয় লোকজনের বাধায় ফেরি চলাচলে অনিশ্চয়তা দেখা দিয়েছে। সম্প্রতি লঞ্চঘাট এলাকায়
ছবি: সত্যজিৎ ঘোষ