এক ঝলক (৭ সেপ্টেম্বর ২০১৮)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৩
বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনে নতুন মাইলফলক, উৎপাদন ক্ষমতা ২০ হাজার মেগাওয়াটে পৌঁছানোয় রাজধানীর কয়েকটি জায়গায় উদযাপিত হয়েছে ‘আলোক উৎসব ২০১৮’। হাতিরঝিল, ঢাকা, ৭ সেপ্টেম্বর। ছবি: দীপু মালাকার

২ / ২৩
পাবনার বেড়া উপজেলার বড়শিলা-নলভাঙা সড়কের পাশে বড়শিলা বিলের অবস্থান। বিলের জলমগ্ন আমনখেতের ফাঁকে ডিঙি নৌকা নিয়ে ঘুরে বেড়াচ্ছে একদল শিশু। বেড়া, পাবনা, ৭ সেপ্টেম্বর। ছবি: বরুণ রায়

৩ / ২৩
সিলেট অঞ্চলের হাওরে এখন মাছ ধরা পড়ছে বেশ। হাওরপারের বাসিন্দারা বিভিন্ন ধরনের জাল দিয়ে মাছ ধরেন। সন্ধ্যা নেমে এসেছে, তবুও হাওরে জাল দিয়ে মাছ ধরে চলছেন এক ব্যক্তি। বাওরকান্দি হাওর, সিলেট সদর, ৬ সেপ্টেম্বর। ছবি: আনিস মাহমুদ

৪ / ২৩
শরতের আকাশের রূপের যেন নেইকো শেষ! শরতে ক্ষণে ক্ষণে রূপ বদলায় আকাশ। গোধূলিলগ্নে আকাশ সেজেছে নিজ মহিমায়। শিমুলকান্দি গ্রাম, সিলেট সদর, ৬ সেপ্টেম্বর। ছবি: আনিস মাহমুদ

৫ / ২৩
সাগর প্রচণ্ড উত্তাল থাকায় মাছ ধরা বন্ধ করে জেলেরা ট্রলার ও নৌকা নিয়ে নিরাপদে আশ্রয় নিয়েছেন। মহিপুর মৎস্য বন্দর, কলাপাড়া, পটুয়াখালী, ৭ সেপ্টেম্বর। ছবি: নেসারউদ্দিন আহমেদ

৬ / ২৩
গরুর দুধ উৎপাদনকারী এলাকা হিসেবে পরিচিত যশোর সদরের বিজয়নগর গ্রাম। এই গ্রাম থেকে দুধ সংগ্রহের পর তা বাইসাইকেলে করে শহরে নিয়ে বিক্রি করেন নিত্তরঞ্জন ঘোষ। কাশিমপুর ইউনিয়ন, যশোর সদর, ৭ সেপ্টেম্বর। ছবি: এহসান-উদ-দৌলা

৭ / ২৩
গরুটানা কাঠের লাঙল দিয়ে জমি চাষ করছেন এক কৃষক। কাশিমপুর, যশোর সদর, ৭ সেপ্টেম্বর। ছবি: এহসান-উদ-দৌলা

৮ / ২৩
কুষ্টিয়া সরকারি কলেজ মাঠটি প্রায় ছয় মাস ধরে জলাশয়ে পরিণত হয়েছে। সেখানে কচুরিপানা জমেছে। কলেজ মাঠে গজিয়ে ওঠা কচুরিপানা সরানোর উদ্যোগ নিয়েছে কলেজ ছাত্রলীগ। কুষ্টিয়া সরকারি কলেজ, কুষ্টিয়া, ৭ সেপ্টেম্বর। ছবি: তৌহিদী হাসান

৯ / ২৩
পথের ধারের সরু গাছের ডালে বসে আছে এক রঙিন প্রজাপতি। লামাপাড়া, শিবগঞ্জ, সিলেট, ৭ সেপ্টেম্বর। ছবি: আনিস মাহমুদ

১০ / ২৩
বগুড়া শহরের নিউমার্কেটের ফটক এলাকার ফুটপাতে বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের খেলনা পুতুল। আকারভেদে প্রতিটি পুতুল ১০০ থেকে ১০০০ হাজার টাকায় বিক্রি হচ্ছে। বগুড়া, ৬ সেপ্টেম্বর। ছবি: সোয়েল রানা

১১ / ২৩
চলন্ত বাস থেকে ধাক্কা মেরে ফেলে দিলে মারা যান রেজাউল করিম। এ ঘটনায় বাসচালক ও তাঁর সহযোগীদের গ্রেপ্তার করে বিচারের মাধ্যমে ফাঁসি দেওয়ার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মানববন্ধন করেন এলাকাবাসী। প্রায় দুই কিলোমিটারজুড়ে এই মানববন্ধনে কালো পতাকা প্রদর্শন করা হয়। কালিরহাট, চট্টগ্রাম, ৭ সেপ্টেম্বর। ছবি: জুয়েল শীল

১২ / ২৩
রাজকীয় আয়েশে রাজহাঁসগুলো। রণতিথা এলাকা, রায়গঞ্জ উপজেলা, সিরাজগঞ্জ, ৬ সেপ্টেম্বর। ছবি: সাজেদুল আলম

১৩ / ২৩
পুকুরের অল্প পানিতে মাছ শিকার করছেন দুই ব্যক্তি। পানখাইয়াপাড়া, খাগড়াছড়ি, ৭ সেপ্টেম্বর। ছবি: নীরব চৌধুরী

১৪ / ২৩
গাছের মরা ডালে বসে আছে দুই শালিক ও এক মাছরাঙা পাখি। বটতলী, খাগড়াছড়ি, ৭ সেপ্টেম্বর। ছবি: নীরব চৌধুরী

১৫ / ২৩
দুর্গম এলাকা থেকে কলস ও হাঁড়ি ভর্তি করে পানি নিয়ে যাচ্ছেন এক ত্রিপুরা নারী। নতুনপাড়া, খাগড়াছড়ি, ৭ সেপ্টেম্বর। ছবি: নীরব চৌধুরী

১৬ / ২৩
জুম থেকে ধান তোলার মৌসুম শুরু হবে আর কয়েক সপ্তাহ পর। ধান সংগ্রহ করে রাখা হয় খারাংয়ে। নারীরা মাথায় বেঁধে ব্যবহার করেন খারাং। তাই বাঁশ ও বেত দিয়ে তৈরি খারাং কেনার ধুম পড়েছে। জুমচাষি নারী-পুরুষেরা খারাং কিনতে ব্যস্ত। একটি খারাং ২০০ থেকে ৩৫০ টাকায় বিক্রি হয়। মহালছড়ি, খাগড়াছড়ি, ৭ সেপ্টেম্বর। ছবি: নীরব চৌধুরী

১৭ / ২৩
ঢাকা থেকে পাইকারি দরে প্লাস্টিকের ড্রাম কিনে তা পাবনার বিভিন্ন এলাকায় ঘুরে বিক্রি করেন এই দুই বিক্রেতা। পানি, চালসহ বিভিন্ন দ্রব্য সংরক্ষণ করতে এই ড্রাম ব্যবহার করা হয়। আকারভেদে প্রতিটি ড্রাম ২৫০ থেকে ৪৫০ টাকায় বিক্রি করা হয়। রেলবাজার, চাটমোহর, পাবনা, ৬ সেপ্টেম্বর। ছবি: হাসান মাহমুদ

১৮ / ২৩
নৌকা নিয়ে বিলের মাঝে শামুক সংগ্রহ করছেন তাঁরা। বাড়িতে পালন করা হাঁসকে এই শামুক গুঁড়ো করে খাওয়ানো হয়। বাউশা, নিমাইচড়া, চাটমোহর, পাবনা, ৬ সেপ্টেম্বর। ছবি: হাসান মাহমুদ

১৯ / ২৩
বৃষ্টিতে সাদা ফুলগুলো আরও সতেজ লাগছে। সেই সঙ্গে তৈরি হয়েছে চমৎকার এক দৃশ্য। রাধানগর, পাবনা, ৭ সেপ্টেম্বর। ছবি: হাসান মাহমুদ

২০ / ২৩
অস্তিত্ব সংকটে পুরান ঢাকার বড় কাটরা। শাহ সুজার আমলে ১৬৪১ খ্রিষ্টাব্দে বুড়িগঙ্গার তীরে এই ইমারতটি নির্মিত হয়। নতুন নতুন স্থাপনার জাঁতাকলে এবং দখলের কারণে অস্তিত্ব হারাতে বসেছে ঐতিহাসিক স্থাপনাটি। ঢাকা, ৭ সেপ্টেম্বর। ছবি: আবদুস সালাম

২১ / ২৩
অস্তিত্ব হারাতে বসেছে পুরান ঢাকার ছোট কাটরা। আনুমানিক ১৬৬৩-১৬৬৪ সালের দিকে এ ইমারতের নির্মাণকাজ শুরু হয় এবং তা ১৬৭১ সালে শেষ হয়েছিল। যত্রতত্র ভবন নির্মাণের কারণে স্থাপনাটি কোণঠাসা হয়ে পড়েছে। ঢাকা, ৭ সেপ্টেম্বর। ছবি: আবদুস সালাম

২২ / ২৩
রেললাইনের পাশ ঘেঁষে ঝুঁকিপূর্ণ পরিবেশে ব্যবসা করছেন তাঁরা। সনাতন পাল লেন, নারায়ণগঞ্জ, ৬ সেপ্টেম্বর। ছবি: দীপু মালাকার

২৩ / ২৩
ডিএমপির ঘোষণায় শুরু হয়েছে ট্রাফিক মাস, যার কার্যক্রম চলছে শুধু রাজধানীকেন্দ্রিকই। ঢাকার বাইরে কিন্তু হরহামেশাই চলছে ফিটনেসবিহীন লক্কড়ঝক্কড় এমন গাড়ি। চাষাঢ়া, নারায়ণগঞ্জ, ৬ সেপ্টেম্বর। ছবি: দীপু মালাকার