এক ঝলক (৮ আগস্ট ২০১৮)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১১
একটু দূরেই পদচারী–সেতু। অনেকেই তা ব্যবহার করেন না। ঝুঁকি নিয়ে সড়ক পার হচ্ছেন। অনেকে ফোনে কথা বলতে বলতে সড়ক পার হন। মতিঝিল, ঢাকা, ৮ আগস্ট। ছবি: আবদুস সালাম

২ / ১১
হরেক রকমের ফলের পসরা সাজিয়ে ক্রেতার অপেক্ষায় বসে আছেন এক দোকানি। জোরারগঞ্জ বাজার, মিরসরাই উপজেলা, চট্টগ্রাম, ৭ আগস্ট। ছবি: ইকবাল হোসেন

৩ / ১১
ঈদযাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি আজ বুধবার থেকে শুরু হয়েছে। সকাল আটটা থেকে ঢাকার কমলাপুর ও চট্টগ্রাম রেলস্টেশনে টিকিটের জন্য উপচেপড়া ভিড়। আজ বিক্রি হচ্ছে ১৭ আগস্টের টিকিট। কমলাপুর রেলওয়ে স্টেশন, ঢাকা, ৮ আগস্ট। ছবি: আবদুস সালাম

৪ / ১১
ঈদযাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি আজ বুধবার থেকে শুরু হয়েছে। কাঙ্ক্ষিত টিকিট পেয়ে উচ্ছ্বাসিত এক ব্যক্তি। কমলাপুর রেলওয়ে স্টেশন, ঢাকা, ৮ আগস্ট। ছবি: আবদুস সালাম

৫ / ১১
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঢাকামুখী রাস্তায় ব্যাপক যানজট। যানজটটি কুমিল্লার দাউদকান্দির মেঘনা-গোমতী টোলপ্লাজা থেকে আমিরাবাদ পর্যন্ত ১০ কিলোমিটার এলাকা ছাড়িয়ে গেছে। গত কয়েক দিন বিভিন্ন জেলায় পরিবহন ধর্মঘট ছিল। এসব প্রত্যাহারের পর এখন মহাসড়কে অতিরিক্ত গাড়ির চাপ। সকাল ৯টা, শহীদনগর, দাউদকান্দি, কুমিল্লা, ৮ আগস্ট। ছবি: আবদুর রহমান

৬ / ১১
রাঙামাটি শহরের সাপ্তাহিক হাটে উঠেছে পাহাড়ি বাতাবিলেবু। পাইকাররা তা কিনে ট্রাকে ভরছেন। পরে এই বাতাবিলেবু দেশের বিভিন্ন এলাকার বাজারে পাঠানো হবে। কলেজ গেট এলাকা, রাঙামাটি শহর, ৮ আগস্ট। ছবি: সুপ্রিয় চাকমা

৭ / ১১
রাজধানীতে হঠাৎ ঝুম বৃষ্টি। রাজু ভাস্কর্য, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, ৮ আগস্ট। ছবি: আবদুস সালাম

৮ / ১১
সম্প্রতি নিরাপদ সড়কের দাবিতে রাজধানীতে শিক্ষার্থীদের আন্দোলনের সময় পেশাগত দায়িত্ব পালনকালে অনেক সাংবাদিকদের ওপর হামলা হয়। এর প্রতিবাদে জানিয়ে সিলেটে কর্মরত টেলিভিশন সাংবাদিকদের সংগঠন ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ব্যানারে (ইমজা) জেলার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন করেন সিলেটের সাংবাদিকেরা। বেলা সাড়ে ১১টা, সিলেট, ৮ আগস্ট। ছবি: আনিস মাহমুদ

৯ / ১১
খুলনার শের-এ বাংলা সড়কের ময়লাপোতা মোড়ে ইজিবাইক, রিকশা ও ভাড়ী যানবাহনের জট লেগেই থাকে সব সময়। চলতি ট্রাফিক সপ্তাহে বিভিন্ন স্কাউটের দল ট্রাফিক পুলিশদের সাহায্য করতে নেমেছে। ময়লাপোতা মোড়, খুলনা, ৮ আগস্ট। ছবি: সাদ্দাম হোসেন

১০ / ১১
পাবনার বেশির ভাগ স্কুল-কলেজের সামনেই নেই গতিরোধক ও জেব্রাক্রসিং। ফলে এসব স্থানে দ্রুতগতির গাড়ি এড়িয়ে ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার করতে হয় শিক্ষার্থীদের। যে কোনো সময় ঘটতে পারে বড় কোনো দুর্ঘটনা। সরকারি এডওয়ার্ড কলেজ গেট, পাবনা, ৮ আগস্ট। ছবি: হাসান মাহমুদ

১১ / ১১
ঢাকা-সিলেট মহাসড়কে প্রায়ই বেপরোয়া গতিতে যানবাহন চলতে দেখা যায়। এ ছাড়া যানবাহনগুলোর মধ্যে সমানে চলে ওভারটেকিং। এতে ঘটে দুর্ঘটনা। অতিরবাড়ি এলাকা, দক্ষিণ সুরমা উপজেলা, সিলেট, ৮ আগস্ট। ছবি: আনিস মাহমুদ