এক ঝলক (৮ জুলাই ২০২১)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৫
কঠোর বিধিনিষেধের মধ্যেও পেটের দায়ে ভ্যানে করে প্লাস্টিকের বিভিন্ন পণ্য বিক্রির জন্য বেরিয়েছেন ভ্রাম্যমাণ এক ফেরিওয়ালা। কাজীরবাজার ব্রিজ, সিলেট, ৮ জুলাই
ছবি: আনিস মাহমুদ
২ / ২৫
কঠোর বিধিনিষেধের মধ্যে বাজারে আসা বেশির ভাগ মানুষ মানছে না স্বাস্থ্যবিধি। মাছের বাজারে চলছে বিকিকিনি। সেখানে কারও মুখে মাস্ক নেই। এমন অসচেতনতায় সিলেটে দিন দিন সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। কাজীরবাজার মাছের আড়ত, সিলেট, ৮ জুলাই
ছবি: আনিস মাহমুদ
৩ / ২৫
বৃষ্টিতে কাপ্তাই হ্রদের পানি বেড়েছে। নীল স্বচ্ছ পানিতে ছোট মাছের আনাগোনা বেড়েছে। সাদা বকগুলো দল বেঁধে মাছ ধরতে নেমেছে হ্রদে। আসাম বস্তি সেতু এলাকা, রাঙামাটি, ৮ জুলাই
ছবি: সুপ্রিয় চাকমা
৪ / ২৫
কঠোর বিধিনিষেধের মধ্যে গণপরিবহন চলাচল বন্ধ। তাই জরুরি কাজে ঘর থেকে বের হওয়া নারী-পুরুষ স্বাস্থ্যবিধি উপেক্ষা করে গাদাগাদি করে জীবনের ঝুঁকি নিয়ে পিকআপযোগে ঢাকায় যাচ্ছে। গৌরীপুর, কুমিল্লা, ৮ জুলাই
ছবি: আবদুর রহমান ঢালী
৫ / ২৫
ভারী বর্ষণে খুলনার বিভিন্ন এলাকায় পানি জমেছে। শতাধিক পরিবার পানিবন্দী বাস্তুহারা এলাকায়। খুলনা সিটি করপোরেশনের অপরিকল্পিত ব্যবস্থাপনার কারণে এ দুর্ভোগ বলে মনে করছে এলাকার মানুষ। বাস্তুহারা, খুলনা, ৮ জুলাই
ছবি: সাদ্দাম হোসেন
৬ / ২৫
কোরবানির মৌসুম শুরু হলেই বেড়ে যায় খড়ের চাহিদা। তাই তো বিভিন্ন স্থান থেকে খড় কিনে এভাবে নছিমনে করে নিয়ে যাচ্ছেন দুই ব্যক্তি। তবে খড় পরিবহনেও রয়েছে ঝুঁকি। ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ীর গোয়ালন্দ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স এলাকা, ৮ জুলাই
ছবি: এম রাশেদুল হক
৭ / ২৫
রাজধানীর ফার্মগেটে সকাল থেকে টিসিবির ট্রাকের জন্য অপেক্ষা করছে সাধারণ মানুষ। ঢাকা, ৮ জুলাই
ছবি: শুভ্র কান্তি দাশ
৮ / ২৫
লকডাউনে অযথা রাস্তায় বের হওয়ার কারণে শাহবাগ এলাকায় চেকপোস্টে বেশ কয়েকজনকে আটক করা হয়। শাহবাগ, ঢাকা, ৮ জুলাই।
ছবি: সাজিদ হোসেন
৯ / ২৫
বকেয়া বেতন-ভাতার দাবিতে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুরে ওপেক্স অ্যান্ড সিনহা গ্রুপের শ্রমিকেরা সকাল ৯টা থেকে মহাসড়ক অবরোধ করেন। কাঁচপুর সেতু এলাকা, ৮ জুলাই।
ছবি: মনিরুজ্জামান
১০ / ২৫
বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের শিক্ষার্থীরা টিকা গ্রহণের জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে। ময়মনসিংহ মেডিকেল কলেজ অডিটরিয়াম কেন্দ্র, ৮ জুলাই।
ছবি: আনোয়ার হোসেন
১১ / ২৫
করোনা সংক্রমণ রোধে দেশব্যাপী চলছে কঠোর লকডাউন। করোনা সংক্রমণ রোধের বিষয়ে স্বাস্থ্যবিধির সচেতনতায় বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে প্রচার করছেন রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যরা। গোয়ালচামট ভাঙা রাস্তার মোড়, ফরিদপুর, ৮ জুলাই।
ছবি: আলীমুজ্জামান
১২ / ২৫
কঠোর লকডাউন চলছে, তারপরও কাজের সন্ধানে চিরিরবন্দর উপজেলা থেকে দিনাজপুর সদর উপজেলা শহরে আসছেন তাঁরা। মাতাসাগর এলাকা, দিনাজপুর, ৮ জুলাই।
ছবি: রাজিউল ইসলাম
১৩ / ২৫
করোনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে কেকেএস-বাংলা-হেল্প এডব্লিউআরের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। ফকীর আবদুল জব্বার কলেজ মাঠ, গোয়ালন্দ, রাজবাড়ী, ৮ জুলাই।
ছবি: এম রাশেদুল হক
১৪ / ২৫
রংপুর নগরের ধর্মদাস এলাকায় আজ বেলা ১১টায় রংপুর-ঢাকা মহাসড়কে পিকআপের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশা দুমড়েমুচড়ে যায়। অটোচালক কামাল হোসেন (৩০) ঘটনাস্থলে মারা যায়। ধর্মদাস, রংপুর, ৮ জুলাই।
ছবি: মঈনুল ইসলাম
১৫ / ২৫
রাজশাহীতে দোকানপাট খুলে দেওয়ার দাবিতে ব্যবসায়ী ও কর্মচারীরা নগরের আরডিএ মার্কেটের প্রধান ফটকে বিক্ষোভ করেন। আরডিএ মার্কেটের প্রধান ফটক, রাজশাহী, ৮ জুলাই।
ছবি: প্রথম আলো
১৬ / ২৫
সম্প্রতি রংপুর বিনোদন উদ্যান ও চিড়িয়াখানায় জন্ম নিয়েছে কয়েকটি ময়ূরছানা। ৮ জুলাই।
ছবি: মঈনুল ইসলাম
১৭ / ২৫
সারা দেশের মতো সিলেটেও বেড়েই চলেছে করোনার প্রকোপ। প্রতিদিন বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যা। হাসপাতালে বেড়েছে করোনার নমুনা পরীক্ষাও। সিলেট করোনা বিশেষায়িত শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে নমুনা দিচ্ছে একজন। সিলেট, ৮ জুলাই।
ছবি: আনিস মাহমুদ
১৮ / ২৫
কঠোর বিধিনিষেধের অষ্টম দিনে সিলেট নগরের বিভিন্ন এলাকায় অপ্রয়োজনে বাইরে চলাচল করা মানুষেদের স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান সেনাবাহিনীর সদস্যরা। রিকাবীবাজার এলাকা, সিলেট, ৮ জুলাই।
ছবি: আনিস মাহমুদ
১৯ / ২৫
নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়ক বিভাজকে লেগে যায়। এতে পেছন থেকে আসা মালবাহী ট্রাক এসে বাসটির সঙ্গে ধাক্কা খায়। তবে এতে কেউ নিহত হয়নি। বাসচালক পালিয়ে যান। সিটি গেট এলাকা, চট্টগ্রাম, ৮ জুলাই।
ছবি: জুয়েল শীল
২০ / ২৫
গত রোববার বমি করে অচেতন হয়ে পড়েছিলেন যশোরের নোয়াপাড়ার ৮৫ বছরের ওমর আলী। এখন তাঁর জ্বর ও শ্বাসকষ্ট। আজ তাঁর সন্তানেরা বাবাকে চিকিৎসা করাতে নিয়ে যান দুটি হাসপাতালেই। ওমর আলীর লক্ষণ দেখে করোনা সন্দেহে দুই হাসপাতালই ফিরিয়ে দেয়। উদ্বিগ্ন সন্তান জহিরুল বাবাকে কোথায় নিয়ে যাবেন, তা নিয়ে দিশেহারা হয়ে পড়েন। পরে তাঁকে নিয়ে আসা হয় খুলনা ১৩০ শয্যাবিশিষ্ট ডেডিকেটেড করোনা হাসপাতালে। অ্যাম্বুলেন্সেই চিকিৎসক এসে পরীক্ষা করেন ও হাসপাতালে তাঁকে ভর্তি করান। ৮ জুলাই।
ছবি: সাদ্দাম হোসেন
২১ / ২৫
ওপেক্স অ্যান্ড সিনহা টেক্সটাইল গ্রুপের শ্রমিকেরা বকেয়া বেতনসহ বিভিন্ন দাবি জানিয়ে সকাল ৮টা থেকে বেলা ৩টা ৩০ মিনিট পর্যন্ত প্রায় ৮ ঘণ্টা ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেন। কাঁচপুর ব্রিজ এলাকা, ৮ জুলাই।
ছবি: দিনার মাহমুদ
২২ / ২৫
পঞ্চগড়ের জালাসী এলাকায় সকাল থেকেই নিষেধাজ্ঞা অমান্য করে বসে রাজনগর পশুর হাট। খবর পেয়ে দুপুরে মাইকিং করে হাট ভেঙে দেয় প্রশাসন। পরে পুলিশ ও বিজিবির তৎপরতায় গরু নিয়ে হাট ছাড়তে থাকেন বিক্রেতারা। পঞ্চগড়, ৮ জুলাই।
ছবি: রাজিউর রহমান
২৩ / ২৫
বুধবার থেকে শ্বাসকষ্টে ভুগছিলেন করোনায় আক্রান্ত রোগী জয়ন্তী চাকমা। সকালে তাঁর অবস্থা খারাপ হলে আইসিইউতে ভর্তি করাতে স্বজনেরা তাঁকে নিয়ে আসেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। চট্টগ্রাম, ৮ জুলাই।
ছবি: সৌরভ দাশ
২৪ / ২৫
কর্ণফুলী নদীর সদরঘাট এলাকায় চালু করা হয়েছে ৪ নম্বর লাইটার জেটি। উদ্বোধনের পর সেই জেটিতে নোঙর করা জাহাজ থেকে খালাস করা হচ্ছে পণ্য। চট্টগ্রাম, ৮ জুলাই।
ছবি: সৌরভ দাশ
২৫ / ২৫
লকডাউনের কঠোর বিধিনিষেধ থাকা সত্ত্বেও উপেক্ষিত সচেতনতা। নবাবপুর মার্কেট, ঢাকা, ৮ জুলাই।
ছবি: সাইফুল ইসলাম