এক ঝলক (৮ ডিসেম্বর, ২০২০)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৬
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে মঙ্গলবার জাতীয় প্রেসক্লাব এলাকায় বিক্ষোভ মিছিল করে বিভিন্ন সংগঠন। ৮ ডিসেম্বর, ঢাকা
ছবি: তানভীর আহাম্মেদ
২ / ১৬
ঘন কুয়াশায় মুন্সিগঞ্জের শিমুলিয়া ও মাদারীপুরের বাংলাবাজার নৌপথে ১১ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। এতে ঘাট এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। মঙ্গলবার বিকেলে তোলা ছবি। ৮ ডিসেম্বর, শিমুলিয়া ঘাট
ছবি: ফয়সাল হোসেন
৩ / ১৬
আদরের পোষা কুকুরটিকে শিকল দিয়ে বেঁধে রেখে মালিক গেছেন জীবিকার সন্ধানে। ছবিটি মঙ্গলবার সকালে তোলা। ৮ ডিসেম্বর, বঙ্গবাজার, ঢাকা
ছবি: সাইফুল ইসলাম
৪ / ১৬
করোনাভাইরাসের সংক্রমণ বাড়লেও এখনো স্বাস্থ্যবিধি মানছেন না বেশির ভাগ মানুষ। গণপরিবহনেও নেই সচেতনতা। সিলেট শহরে চলাচল করা ‘নগর এক্সপ্রেস’ পরিবহনের একটি বাসের চালকের সহযোগীর মুখে নেই মাস্ক। গাড়ির ভেতরে মাস্ক নেই যাত্রীর মুখেও। ছবিটি মঙ্গলবার দুপুরে তোলা। ৮ ডিসেম্বর, কোর্টপয়েন্ট এলাকা, সিলেট
ছবি: আনিস মাহমুদ
৫ / ১৬
টাঙ্গাইলে মঙ্গলবার ভোরে শহর বাইপাসের ঘারিন্দা এলাকায় ট্রাক-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হন। এ দুর্ঘটনায় উল্টে যাওয়া পিকআপ ভ্যান। ৮ ডিসেম্বর, টাঙ্গাইল
ছবি: প্রথম আলো
৬ / ১৬
তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার ঘটনায় চিহ্নিত ঘাতকদের গ্রেপ্তার ও বিচার শুরু করার দাবি জানিয়ে আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তন প্রাঙ্গণে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের আয়োজনে মোমশিখা প্রজ্বালন কর্মসূচি পালন করা হয়। ৮ ডিসেম্বর, নারায়ণগঞ্জ
ছবি: দিনার মাহমুদ
৭ / ১৬
পাহাড়ে হাড়কাঁপানো শীত পড়ছে। বিকেলে পাহাড়ি মারমা বৃদ্ধারা বাড়ির সামনে লাকড়ি জ্বালিয়ে হাত-পা গরম রাখার চেষ্টা করছেন। ৮ ডিসেম্বর, খাগড়াছড়ি
ছবি: নীরব চৌধুরী
৮ / ১৬
মাস্কের ব্যবহার নিশ্চিত করতে রাজধানীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালাচ্ছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। মঙ্গলবার মিরপুরের পল্লবীর ৬ নম্বর সেকশনের কাঁচাবাজারে। ৮ ডিসেম্বর, ঢাকা
ছবি: ড্রিঞ্জা চাম্বুগং
৯ / ১৬
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ–২০২০ ও রোকেয়া দিবস উপলক্ষে সাইকেল শোভাযাত্রার আয়োজন করে ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (আইইডি), যশোর কেন্দ্র। ৮ ডিসেম্বর, বকুলতলা, যশোর
ছবি: এহসান-উদ-দৌলা
১০ / ১৬
মুগদা হাসপাতালের পিসিআর মেশিনটি নষ্ট থাকায় করোনা পরীক্ষা হচ্ছে না। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে করোনার উপসর্গ নিয়ে আসা অনেকেই পরীক্ষা না করতে পেরে ফিরে যাচ্ছেন। ঢাকা, ৮ ডিসেম্বর
ছবি: শুভ্র কান্তি দাশ
১১ / ১৬
রাজধানীর ধোলাইপাড় মোড়ে ঢাকা-মাওয়া এক্সপ্রেস হাইওয়ের মুখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপনের জন্য নির্ধারিত জায়গাটি বেষ্টনী দিয়ে রাখা হয়েছে। ঢাকা, ৮ ডিসেম্বর
ছবি: দীপু মালাকার
১২ / ১৬
কুয়াশাঢাকা সকালে শিক্ষকের কাছে পড়তে যাচ্ছে দুই কিশোরী। যেতে যেতে গল্প আর ফেলনা কাগজের টুকরো উড়িয়ে দুষ্টুমি। সাচিবুনিয়া, বটিয়াঘাটা উপজেলা। খুলনা, ৮ ডিসেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
১৩ / ১৬
গুলিস্তানের ফুলবাড়িয়া সুপার মার্কেট-২-এ উচ্ছেদ অভিযান ঠেকাতে রাস্তায় অবস্থান নিয়েছেন দোকানিরা। ৮ ডিসেম্বর, ঢাকা
ছবি: শুভ্র কান্তি দাশ
১৪ / ১৬
ঢাকা-মাওয়া এক্সপ্রেস হাইওয়ের সড়ক বিভাজক টপকে ঝুঁকিপূর্ণ পারাপার করছে চলাচলকারীরা। হাসনাবাদ, কেরানীগঞ্জ, ৮ ডিসেম্বর
ছবি: দীপু মালাকার
১৫ / ১৬
রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ঘন কুয়াশার কারণে ১১ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। এতে উভয় ঘাটে আটকা পড়ে কয়েক শ যানবাহন। দুর্ভোগে পড়েন যানবাহনের অসংখ্য যাত্রী ও চালক। ১১ ঘণ্টা পর মঙ্গলবার সকাল ১০টার দিকে দৌলতদিয়া ঘাট থেকে একত্রে সব ফেরি ছাড়তে শুরু করে
ছবি: এম রাশেদুল হক।
১৬ / ১৬
রাজবাড়ীর দৌলতদিয়ার ফেরিঘাটে আটকে থাকা যানবাহনের যাত্রীরা গাড়ি থেকে নেমে ফেরিঘাটের উদ্দেশে হাঁটতে শুরু করেন। মঙ্গলবার সকালে দৌলতদিয়া ঘাট তেলের পাম্প এলাকায়
ছবি: এম রাশেদুল হক।