এক ঝলক (৮ ডিসেম্বর, ২০২১)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২১
শীতের পূর্বাভাস। ঘন কুয়াশায় ঢেকে গেছে ঢাকার আশপাশ। মিরপুর-আশুলিয়া বেড়িবাঁধ এলাকার দিয়াবাড়ি থেকে সকাল সাড়ে আটটার চিত্র
ছবি: খালেদ সরকার
২ / ২১
উত্তরা এয়ারপোর্ট রোডে যানজট। সম্প্রতি ঢাকা-ময়মনসিংহ সড়ক বেহাল ও টঙ্গী ব্রিজের সংস্কারকাজের কারণে বনানী থেকে টঙ্গী ব্রিজ পর্যন্ত যানজট লেগেই থাকে। লা মেরিডিয়ান হোটেল এলাকা, খিলক্ষেত, ৮ ডিসেম্বর, ২০২১
ছবি: খালেদ সরকার
৩ / ২১
চিপসের প্যাকেট, ওয়ানটাইম কাপ, প্লাস্টিকের বোতলের মতো বর্জ্যে নোংরা হয়ে গেছে নদীর পাড়ে বসার জায়গাটি। হাজীগঞ্জ গুদারা ঘাট, নারায়ণগঞ্জ, ৮ ডিসেম্বর
ছবি: দিনার মাহমুদ
৪ / ২১
করোনাভাইরাসের দ্বিতীয় ডোজের টিকা নিতে নারীদের ভিড়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, দাউদকান্দি, কুমিল্লা, ৮ ডিসেম্বর
ছবি: আবদুর রহমান ঢালী
৫ / ২১
মাকড়সা বুনেছে জাল। সেখানে আটকেছে কুয়াশা। ঢেপ্পোছড়ি মুখপাড়া, রাঙামাটি, ৮ ডিসেম্বর
ছবি: সুপ্রিয় চাকমা
৬ / ২১
শীত আর কুয়াশা উপেক্ষা করে জমিতে মই দিচ্ছেন চাষি। উত্তম বটতলা, শহরতলি, রংপুর, ৮ ডিসেম্বর
ছবি: মঈনুল ইসলাম
৭ / ২১
জামালপুরের পুলিশ সুপার (এসপি) নাছির উদ্দিন আহমেদকে প্রত্যাহারের দাবিতে আজ বুধবার পঞ্চম দিনের মতো নির্বাক প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব প্রাঙ্গণ, জামালপুর, ৮ ডিসেম্বর
ছবি: প্রথম আলো
৮ / ২১
চাঁদপুর আউটার স্টেডিয়ামে আজ বুধবার দুপুরে বিজয় মেলার উদ্বোধন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী দীপু মনি। চাঁদপুর, ৮ ডিসেম্বর
ছবি: আলম পলাশ
৯ / ২১
করোনা রোগীদের সেবাদানকারী চিকিৎসকদের মিলনমেলা উপলক্ষে পিঠা উৎসবের আয়োজন করা হয়। দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কুমিল্লা, ৮ ডিসেম্বর
ছবি: আবদুর রহমান ঢালী
১০ / ২১
সন্ত্রাস, মৌলবাদ, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতাকে রুখে দাঁড়ানোর দৃঢ় প্রত্যয় নিয়ে আজ বুধবার ‘নেত্রকোনা ট্র্যাজেডি দিবস’ পালিত হচ্ছে। এ উপলক্ষে স্তব্ধ কর্মসূচি পালন করা হয়। কেন্দ্রীয় শহীদ মিনারসংলগ্ন সড়ক, ছোট বাজার, নেত্রকোনা, ৮ ডিসেম্বর।
ছবি: প্রথম আলো
১১ / ২১
ময়মনসিংহে অনেক রেলক্রসিংয়ে নেই গেট। এতে যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। বাঘমারা রেলক্রসিং এলাকা, ময়মনসিংহ শহর, ৭ ডিসেম্বর
ছবি: আনোয়ার হোসেন
১২ / ২১
ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে বৃষ্টিপাতের জেরে পানিতে তলিয়েছে চরাঞ্চলের কৃষকদের আবাদ করা ফসল ও সবজিখেত। নতুনপাড়া, উজানচর ইউনিয়ন, গোয়ালন্দ, রাজবাড়ী, ৮ ডিসেম্বর
ছবি: এম রাশেদুল হক
১৩ / ২১
যানজটে অনেকক্ষণ ধরে আটকে আসে বাস। বিরক্ত হয়ে নেমে গেছেন অনেক যাত্রী। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, আজমপুর এলাকা, উত্তরা, ৮ ডিসেম্বর
ছবি: আল-আমিন
১৪ / ২১
আবরার হত্যা মামলার রায় ঘোষণার পর গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন বুয়েটের শিক্ষার্থীরা। বুয়েট, ঢাকা
ছবি: আশরাফুল আলম
১৫ / ২১
শিকারের সন্ধানে তীক্ষ্ণ দৃষ্টিতে অপেক্ষায় আছে দেশের সুলভ আবাসিক পাখি ল্যাঞ্জা লাটোরা। এগুলো বাঘা টিকি, অঞ্জনা ও কসাই পাখি নামেও পরিচিত। তুখোড় শিকারি এই পাখিগুলোর মূল খাদ্য টিকটিকি, গিরগিটি, সাপ, কেঁচো, ছোট পাখিদের ছানাসহ নানা ধরনের ঘাসফড়িং ও গঙ্গাফড়িং। ছাতিয়ানী, পাবনা, ৮ ডিসেম্বর
ছবি: হাসান মাহমুদ
১৬ / ২১
৮ ডিসেম্বর মিরসরাই হানাদার মুক্ত দিবস। দিবসটি উপলক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের সন্তানেরা। মিরসরাই, চট্টগ্রাম, ৮ ডিসেম্বর
ছবি: ইকবাল হোসেন
১৭ / ২১
৯ ডিসেম্বর রোকেয়া দিবস। মহীয়সী বেগম রোকেয়ার জন্মভিটায় স্থাপিত ভাস্কর্যের সামনে বেড়াতে আসা মানুষেরা ছবি তুলছেন। পায়রাবন্দ, মিঠাপুকুর, রংপুর, ৮ ডিসেম্বর
ছবি: মঈনুল ইসলাম
১৮ / ২১
শর্ষেখেতে শিশুদের দুরন্তপনা। বড়পাথার গ্রাম, শাজাহানপুর উপজেলা, বগুড়া, ০৮ ডিসেম্বর
ছবি: সোয়েল রানা
১৯ / ২১
‘চলো দুর্জয় প্রাণের আনন্দে’ স্লোগানে বিজয়ের ৫০ বছর পূর্তি উৎসব উপলক্ষে পতাকা দিয়ে সাজানো হচ্ছে অনুষ্ঠান প্রাঙ্গণ। টাউন হল ময়দান, যশোর, ৮ ডিসেম্বর
ছবি: এহসান-উদ-দৌলা
২০ / ২১
বাজারে লাল মোরগের চাহিদা রয়েছে বেশ। ফার্ম থেকে পাইকারি দরে লাল মোরগ কিনে বিক্রির জন্য দোকানে নেওয়া হচ্ছে ভ্যানে করে। কাজীরবাজার সেতু, সিলেট, ৮ ডিসেম্বর
ছবি: আনিস মাহমুদ
২১ / ২১
জমিতে ধান কাটার পরও কিছু ধান জমিতে পড়ে থাকে। এসব ধান কুড়িয়ে ভালো ধান আলাদা করছেন এক নারী। বোংগা, গাড়িদহ, শেরপুর, বগুড়া, ৮ ডিসেম্বর
ছবি: সবুজ চৌধুরী