নির্বাচনে জয়ের পর ডেলাওয়ার অঙ্গরাজ্যে এক মঞ্চে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। উইলমিংটন, ডেলাওয়ার, যুক্তরাষ্ট্র, ৭ নভেম্বরছবি: এএফপি
২ / ১১
করোনার কারণে বার্ষিক পরীক্ষা হচ্ছে না। শিক্ষার্থীদের মূল্যায়ন হবে অ্যাসাইনমেন্টের মাধ্যমে। অ্যাসাইনমেন্ট জমা দিতে এসে দীর্ঘ ৯ মাস পর দেখা দুই সহপাঠীর। গতকাল দুপুরে সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণেছবি: আনিস মাহমুদ
৩ / ১১
কুয়াশামাখা সকালে রোদের উঁকি। গোয়ালখালী, খুলনা, ৮ নভেম্বর।ছবি: সাদ্দাম হোসেন
৪ / ১১
পেকেছে আমন ধান। তাই তো বেড়েছে চড়ুই পাখির আনাগোনা। জোড়াগেট, খুলনা, ৮ নভেম্বর।ছবি: সাদ্দাম হোসেন
৫ / ১১
পদ্মা নদীর সৌন্দর্য। পদ্মাঘাট, পাবনা, ৭ নভেম্বর।ছবি: হাসান মাহমুদ
৬ / ১১
সাগরকলার কাঁদি বেশ বড় হওয়ায় বাঁশে ঝুলিয়ে তা বিক্রির জন্য হাটে নিয়ে যাচ্ছেন দুই সহোদর। রাঙাপানি, রাঙামাটি, ৮ নভেম্বর।ছবি: সুপ্রিয় চাকমা
৭ / ১১
পাহাড়ে অবেলায় ফলেছে আনারস। সেই আনারস বিক্রি করতে এনেছেন বাগানমালিকেরা। সমতাঘাট, রাঙামাটি, ৮ নভেম্বর।ছবি: সুপ্রিয় চাকমা
৮ / ১১
বাড়ির পোষা ছাগলছানার সঙ্গে মিতালি করেছে শিশুটি। সারা দিন ছাগলছানাটির সঙ্গে চলে শিশুটির খেলা। নিউমার্কেট দশতলা এলাকা, খুলনা, ৮ নভেম্বর।ছবি: সাদ্দাম হোসেন
৯ / ১১
হেমন্তের সকালে খেত থেকে লালশাক তুলছেন কৃষকেরা। এরপর তা বিক্রির জন্য নিয়ে যাওয়া হবে বাজারে। দক্ষিণ সুরমার কামালবাজার, সিলেট, ৮ নভেম্বরছবি: আনিস মাহমুদ
১০ / ১১
গাছের ডালে ডালে থোকায় থোকায় ঝুলে আছে আমলকী। ধর্মসাগর, কুমিল্লা, ৮ নভেম্বর।ছবি: এম সাদেক
১১ / ১১
করোনা মহামারির কারণে এ বছর দেরিতে শুরু হয়েছে নতুন শিক্ষাবর্ষের জন্য বোর্ডের বই প্রিন্টিং ও বাঁধাইয়ের কাজ। তাই এখন ব্যস্ত সময় পার করছেন রাজধানীর বাংলাবাজার এলাকার বইয়ের কারখানার কর্মচারীরা। শিরিশ দাস লেন, বাংলাবাজার, ঢাকা, ৮ নভেম্বরছবি: দীপু মালাকার