এক ঝলক (৮ সেপ্টেম্বর, ২০২১)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৬
সুনামগঞ্জের শাল্লায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার ঝুমন দাশের মুক্তি দাবিতে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ করে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। অশ্বিনীকুমার হল চত্বর, বরিশাল, ৮ সেপ্টেম্বর
ছবি: সাইয়ান
২ / ১৬
গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিনে মানুষের ভিড়। রংপুর উচ্চবিদ্যালয়, রংপুর, ৮ সেপ্টেম্বর
ছবি: মঈনুল ইসলাম
৩ / ১৬
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনা প্রতিরোধে সড়কের বাঁকে বাঁকে লাগানো হচ্ছে নির্দেশিকা। আমিরাবাদ, দাউদকান্দি, কুমিল্লা, ৮ সেপ্টেম্বর
ছবি: আবদুর রহমান ঢালী
৪ / ১৬
সড়ক দখল করে রাখা হয়েছে নির্মাণসামগ্রী। ফলে সৃষ্টি হচ্ছে যানজটের, ভোগান্তিতে পথচারীরা। নজরুল অ্যাভিনিউর টমা হাসপাতাল এলাকা, কুমিল্লা, ৮ সেপ্টেম্বর
ছবি: এম সাদেক
৫ / ১৬
সিলেট থেকে বিছনাকান্দি যাওয়ার পথে গোয়াইনঘাট-সালুটিকর সড়কে বড় বড় গর্ত আর সড়কজুড়ে আছে খানাখন্দ। দুই বছরেও সংস্কার না হওয়ায় ভোগান্তিতে এলাকাবাসী। সিলেট, ৮ সেপ্টেম্বর
ছবি: আনিস মাহমুদ
৬ / ১৬
চুয়াডাঙ্গায় দুর্বৃত্তদের হাতে খুন হন প্রবাসীর স্ত্রী জেসমিন খাতুন। নিহত জেসমিনের এক স্বজনের আহাজারি। নতুন যাদবপুর, চুয়াডাঙ্গা, ৮ সেপ্টেম্বর
ছবি: প্রথম আলো
৭ / ১৬
সোনালি আঁশ পাট ধোয়া ও আঁশ ছাড়ানোর কাজে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। দেয়াড়া, যশোর, ৮ সেপ্টেম্বর
ছবি: এহসান-উদ-দৌলা
৮ / ১৬
১২ সেপ্টেম্বর খুলে দেওয়া হচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান। সেওতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষের বেঞ্চ ধোয়ামোছা ও রঙের কাজ চলছে। সেওতা, মানিকগঞ্জ পৌর এলাকা, মানিকগঞ্জ, ৮ সেপ্টেম্বর
ছবি: আব্দুল মোমিন।
৯ / ১৬
দীর্ঘদিন বন্ধ থাকায় স্কুলের মাঠে গজে ওঠা ঘাস পরিষ্কারের কাজ চলছে। সাতকানিয়া মডেল হাইস্কুল, চট্টগ্রাম, ৮ সেপ্টেম্বর
ছবি: মামুন মুহাম্মদ
১০ / ১৬
জামালপুরের সরিষাবাড়ীর চর হরিপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ডুবে আছে বন্যার পানিতে। চর হরিপুর, সরিষাবাড়ী, জামালপুর, ৮ সেপ্টেম্বর
ছবি: শফিকুল ইসলাম
১১ / ১৬
দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে লঞ্চে গাদাগাদি করে পার হচ্ছেন যাত্রীরা। স্বাস্থ্যবিধি, সামাজিক দূরত্ব কিছুই মানা হচ্ছে না। দৌলতদিয়া লঞ্চঘাট, ৮ সেপ্টেম্বর
ছবি: এম রাশেদুল হক
১২ / ১৬
গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিনে মুগদার নগর স্বাস্থ্যকেন্দ্রে টিকা দেওয়া হচ্ছে। ঢাকা, ৮ সেপ্টেম্বর
ছবি: শুভ্র কান্তি দাশ
১৩ / ১৬
পিইসি পরীক্ষা বাতিলের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের অবস্থান। ঢাকা, ৮ সেপ্টেম্বর
ছবি: সাইফুল ইসলাম
১৪ / ১৬
খাবার সংগ্রহে ব্যস্ত সুইচোর পাখি, উড়ে উড়ে ধরছে ফড়িং। নানিয়ারচর, রাঙামাটি, ৮ সেপ্টেম্বর
ছবি: সুপ্রিয় চাকমা
১৫ / ১৬
সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নে আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণে অনিয়মের অভিযোগে এলাকাবাসীর মানববন্ধন। আলফাত স্কয়ার, সুনামগঞ্জ, ৮ সেপ্টেম্বর
ছবি: প্রথম আলো
১৬ / ১৬
রাজধানীর বনশ্রী থেকে গাছ কিনতে নার্সারিতে এসেছেন শাহানা ইয়াসমিন। ঘরের বারান্দা সাজানোর জন্য পছন্দের অর্কিড জাতীয় গাছ কিনছেন তিনি। বেগম রোকেয়া সরণি, আগারগাঁও, ঢাকা, ৮ সেপ্টেম্বর
ছবি: জাহিদুল করিম