এক ঝলক (৯ অক্টোবর ২০১৭)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৩
দরজায় কড়া নাড়ছে হেমন্তকাল। এরই মধ্যে হালকা শীত পড়তে শুরু করেছে। বাড়বে কম্বলের চাহিদা। তাই পাইকারি বাজারে আসছে দেশি-বিদেশি কম্বল। দাম ৫০০ টাকা থেকে শুরু করে ৭ হাজার টাকা পর্যন্ত। ৯ অক্টোবর, বঙ্গবাজার, ঢাকা। ছবি: আবদুস সালাম

২ / ২৩
আজ বিশ্ব ডাক দিবস। যদিও কাগুজে চিঠির গুরুত্ব দিনদিন কমছে। রাজধানীর চিঠির বাক্সগুলোও অযত্ন-অবহেলায় পড়ে আছে। ৮ অক্টোবর, তোপখানা রোড, ঢাকা। ছবি: আশরাফুল আলম

৩ / ২৩
গোলাপি রঙের জবা ফুল। গুল্ম জাতীয় এই ফুল ‘মালভেসি’ গোত্রের অন্তর্ভুক্ত। ৮ অক্টোবর, মকিমপুর রায়বাড়ি, রায়গঞ্জ, সিরাজগঞ্জ। ছবি: সাজেদুল আলম

৪ / ২৩
বগুড়া জিলা স্কুলে এসএসসি ২০১৮ ব্যাচের পরীক্ষার্থীরা মানব মানচিত্র তৈরি করেছে। প্রতিষ্ঠানের মাঠে ১ হাজার ৩৫৬ শিক্ষার্থীর অংশগ্রহণে মানচিত্রটি তৈরি করা হয়। ছবি: সোয়েল রানা

৫ / ২৩
কাতালোনা নাগরিক সমাজের উদ্যোগে বিক্ষোভমিছিলে দুই নারী।  ৮ অক্টোবর, বার্সেলোনা, স্পেন। ছবি: রয়টার্স

৬ / ২৩
হেমন্ত দোরগোড়ায়। কুয়াশা পড়তে শুরু করেছে পাহাড়ে। ৮ অক্টোবর, ফুরমোন পাহাড়, রাঙামাটি সদর। ছবি: সুপ্রিয় চাকমা

৭ / ২৩
হাট-বাজারে গাছে ঝুলিয়ে রাখা ডাক বাক্সগুলো এখন ব্যবহার হয় না বললেই চলে। ৮ অক্টোবর, ভাওয়াল, সালথা, ফরিদপুর। ছবি: আলীমুজ্জামান

৮ / ২৩
ফিনল্যান্ডিয়া ট্রফি স্কেটিং প্রতিযোগিতায়  নৈপুন্য প্রদর্শন করছেন কানাডার এক প্রতিযোগী। ৮ অক্টোবর, এসপো, ফিনল্যান্ড। ছবি: এএফপি

৯ / ২৩
সকালে থেকে রাজধানীর বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপের প্রভাবে ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ৯ অক্টোবর, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। ছবি: আবদুস সালাম

১০ / ২৩
জঙ্গি আস্তানা সন্দেহে যশোরে একটি বাড়ি ঘিরে রেখেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ৯ অক্টোবর, ঘোপ নোয়াপাড়া রোড, যশোর। ছবি: এহসান-উদ-দৌলা

১১ / ২৩
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। ফলে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে। ৯ অক্টোবর, শুলকবহর, পাঁচলাইশ, চট্টগ্রাম। ছবি: সৌরভ দাশ

১২ / ২৩
বঙ্গোপসাগরে সৃষ্টি লঘুচাপের প্রভাবে খুলনায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে।  ৯ অক্টোবর, পাঁচ নম্বর ঘাট, রূপসা নদী, খুলনা। ছবি: সাদ্দাম হোসেন

১৩ / ২৩
লাল সোনাইল ফুলের কলি। এই ফুলের আদি নিবাস দক্ষিণ-পূর্ব এশিয়া। ৯ অক্টোবর, খেপ্পোপাড়া, রাঙামাটি। ছবি: সুপ্রিয় চাকমা

১৪ / ২৩
ফোটার অপেক্ষায় রঙ্গন ফুল। ৯ অক্টোবর, পৌরসভা চত্বর, বগুড়া। ছবি: সোয়েল রানা

১৫ / ২৩
কেউমূল ফুল। ইংরেজি নাম ক্রেপ জিনজার। ফুলটি ভেষজ গুণাবলি সংবলিত। ৯ অক্টোবর, খেপ্পোপাড়া, রাঙামাটি। ছবি: সুপ্রিয় চাকমা

১৬ / ২৩
এবার বন্যার সময় ঘরবাড়ি ভেঙে গিয়েছিল। রিকশাভ্যানে নতুন ঘর তৈরির উপকরণ নিয়ে যাওয়া হচ্ছে। ৯ অক্টোবর, আনুরবাজার, গঙ্গাচড়া, রংপুর। ছবি: মঈনুল ইসলাম

১৭ / ২৩
ধলেশ্বরী নদীতে মাছ ধরছেন জেলেরা। ৯ অক্টোবর, ধল্লা, মানিকগঞ্জ। ছবি: আশরাফুল আলম

১৮ / ২৩
কচুরিপানার ফুল হাতে ছুটছে শিশুরা। ৯ অক্টোবর, রাজবল্লভ, গঙ্গাচড়া, রংপুর। ছবি: মঈনুল ইসলাম

১৯ / ২৩
প্রতিবন্ধীদের অধিকার ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে প্রতিবন্ধী নাগরিক ঐক্যের ব্যানারে মানববন্ধন। ৯ অক্টোবর, তোপখানা রোড, ঢাকা। ছবি: হাসান রাজা

২০ / ২৩
হিউম্যান হলারে বাইরে ঝুলে বিদ্যালয়ে যাচ্ছে শিক্ষার্থীরা। ৯ অক্টোবর, পাঁচমাইল এলাকা, খাগড়াছড়ি সদর। ছবি: নীরব চৌধুরী

২১ / ২৩
বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় মিয়ানমার সীমান্তের কাছে দাঁড়িয়ে আছে রোহিঙ্গারা। ৯ অক্টোবর, আঞ্জুমান সীমান্ত, পালংখালী, উখিয়া, কক্সবাজার। ছবি: সাইফুল ইসলাম

২২ / ২৩
পাহাড়ি চেঙ্গি নদীতে জাল ফেলে শিকারে ব্যস্ত এক মৎস্যজীবী। নদীতে পাওয়া যাচ্ছে আষ্টদাড়ি, বাচামাছ, কালিগইনাসহ বিভিন্ন ধরনের মাছ। ৯ অক্টোবর, চেঙ্গি সেতু, খাগড়াছড়ি। ছবি: নীরব চৌধুরী

২৩ / ২৩
অসুস্থ বাবা ও শিশুকে কাঁধে বয়ে বাংলাদেশে পৌঁছেছেন দুই সহোদর। ৯ অক্টোবর, আঞ্জুমান সীমান্ত, পালংখালী, উখিয়া, কক্সবাজার। ছবি: সাইফুল ইসলাম