খুলনার ডুমুরিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রায় ৭৬ জন কৃষক তাঁদের মাছের ঘেরের পাড়ে তরমুজের চাষ করেছেন। ভালো ফলন ও দাম পেয়ে তাঁরা খুশি। কদমতলা, শোভনা ইউনিয়ন, ডুমুরিয়া উপজেলা, খুলনা, সম্প্রতি ছবি। ছবি: সাদ্দাম হোসেন
২ / ১৫
এবড়োখেবড়ো রাস্তায় চলতে গিয়ে পেছনের দিকে হেলে পড়ে মালবাহী রিকশাভ্যানটি। পরে পথচারীদের সহায়তায় রিকশাভ্যানটির সামনে দিক নামিয়ে আনা হয়। মুরাদনগর, জুরাইন, ৮ অক্টোবর। ছবি: দীপু মালাকার
৩ / ১৫
পোস্তগোলা-যাত্রাবাড়ী সড়কে উন্নয়নমূলক কাজ চলছে। ধুলোর উৎপাত কমাতে পানি ছিটানো হচ্ছে। কদমতলি, জুরাইন, ৮ অক্টোবর। ছবি: দীপু মালাকার
৪ / ১৫
শীত এলেই শুকাতে শুরু করে খাল-বিল, ডোবা-নালা। পানি কমে যাওয়া ছোট এই ডোবা সেচে মাছ ধরার আয়োজন করছে একটি শিশু। সোনাপাহাড় বেদে পাড়া, মিরসরাই, চট্টগ্রাম, ৮ অক্টোবর। ছবি: ইকবাল হোসেন
৫ / ১৫
অবরোধ না মেনে কাভার্ড ভ্যান চালানোয় এক চালককে মারধর করছেন পরিবহন শ্রমিকেরা। সদ্য পাস হওয়া সড়ক আইনের প্রতিবাদে রাজধানীর বিভিন্ন সড়কে তৃতীয় দিনের মতো ট্রাক, লরি, কাভার্ড ভ্যান চলাচল বন্ধ করে এ আন্দোলন করছেন শ্রমিকেরা। জিনজিরা, কেরানীগঞ্জ, ৯ অক্টোবর। ছবি: দীপু মালাকার
৬ / ১৫
আসছে পূজা। নতুন সাজে ভারতীয় বাংলা ছবির অভিনয়শিল্পী শুভশ্রী গাঙ্গুলি। ছবি: টুইটার
৭ / ১৫
আসছে পূজা। সবাইকে মহালয়ার শুভেচ্ছা জানিয়েছেন ভারতের বাংলা ছবির অভিনয়শিল্পী সায়ন্তিকা ব্যানার্জি। ছবি: টুইটার