সবুজ পাহাড়ে ফুটেছে ডে লিলি ফুল। সরকারি শিশু পরিবার এলাকা, খাগড়াছড়ি শহর, ৮ আগস্ট। ছবি: নীরব চৌধুরী
২ / ৭
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় সিয়েরা ন্যাশনাল ফরেস্টে লাগা আগুন নেভানোর চেষ্টা করছেন দমকল কর্মীরা। ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র, ৮ আগস্ট। ছবি: রয়টার্স
৩ / ৭
ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে আহত এক নারী অস্থায়ীভাবে তৈরি হাসপাতালের বিছানায় শুয়ে আছেন। মাতারাম, ইন্দোনেশিয়া, ৯ আগস্ট। ছবি: এএফপি
৪ / ৭
কয়েক বছর ধরে এ দেশে টার্কি পালন করা হচ্ছে। টার্কির মাংস খেতে সুস্বাদু। বাজারে চাহিদাও বেশ। সাদ্দাম বাজার, পূর্ব মজমপুর, কুষ্টিয়া, ৯ আগস্ট। ছবি: তৌহিদী হাসান
৫ / ৭
দেখে বোঝার উপায় নেই এখানে কোনো একসময় একটি জলাশয় ছিল। রাজধানীর গোড়ানের জলাশয়টি ভূঁইয়ার ঝিল নামে পরিচিত ছিল। জলাশয় ভরাট করে তৈরি হয়েছে মাঠ, মাঠে এখন বসেছে মেলা। খিলগাঁও, ঢাকা, ৯ আগস্ট। ছবি: আবদুস সালাম
৬ / ৭
নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের জোরালো আন্দোলনের পরও সর্বস্তরের মধ্যে নেই কোনো সচেতনতা। রাস্তার মাঝখানেই যত্রতত্র বাস থামিয়ে যাত্রী তুলছে বাস। আবার গাড়ি চলাচলের মধ্য দিয়েই পারাপার হচ্ছে জনসাধারণ। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, ৯ আগস্ট। ছবি: দীপু মালাকার