এক ঝলক (৯ ডিসেম্বর, ২০২১)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৯
বৃষ্টিতে সামান্য ভেজা মাটিতে শীতকালীন শাকসবজির বীজ বুনছেন পাহাড়ি এক কিষানি। বোধিপুর গ্রাম, রাঙামাটি সদর, ৯ ডিসেম্বর।
ছবি: সুপ্রিয় চাকমা
২ / ১৯
আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে দুর্নীতি দমন কমিশনের মানববন্ধন। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, রমনা, ৯ ডিসেম্বর।
ছবি: দীপু মালাকার
৩ / ১৯
আজ রোকেয়া দিবস। এ উপলক্ষে রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দে নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার জন্মভিটায় স্মৃতিফলকে শ্রদ্ধাঞ্জলি জানাতে নানা শ্রেণি–পেশার মানুষের ভিড়। ৯ ডিসেম্বর।
ছবি: মঈনুল ইসলাম
৪ / ১৯
প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন ময়মনসিংহের ব্যবসায়ী নেতারা। ময়মনসিংহ, ৯ ডিসেম্বর।
ছবি: আনোয়ার হোসেন
৫ / ১৯
বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কে ঝালকাঠি বাসন্ডা নদীর ওপরে নির্মিত সেতুটি পাঁচ বছর আগে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়। বিপদের আশঙ্কা নিয়েই ভারী যানবাহন চলাচল করছে এত দিন। ব্যস্ততম সড়কে ১২০ মিটার দৈর্ঘ্যের এই বেইলি সেতু মেরামতের কাজ চলছে।
ছবি: প্রথম আলো
৬ / ১৯
শীত বাড়ার সঙ্গে সঙ্গে কাপ্তাই হ্রদে ঝাঁকে ঝাঁকে শামুকখোল পাখি আসতে শুরু করেছে। ভোরে খাদ্যের খোঁজে দল বেঁধে নেমেছে কাপ্তাই হ্রদে। মানিকছড়ি সেতু, রাঙামাটি সদর, ৯ ডিসেম্বর।
ছবি: সুপ্রিয় চাকমা
৭ / ১৯
খালেদা জিয়ার রোগমুক্তির কামনা ও বিএনপির ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্য নেতারা। জাতীয় প্রেসক্লাব, ঢাকা, ৯ ডিসেম্বর।
ছবি: দীপু মালাকার
৮ / ১৯
রাজধানীর নীলক্ষেত এলাকায় সাত কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ
ছবি: শুভ্র কান্তি দাশ
৯ / ১৯
মধ্যপ্রাচ্যের বিমানভাড়া লাগামহীন বৃদ্ধির প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন করেন রিক্রুটিং এজেন্সির মালিকেরা। ঢাকা, ৯ ডিসেম্বর
ছবি: দীপু মালাকার
১০ / ১৯
লিবিয়ার জেলে আটক নির্যাতনের শিকার বাংলাদেশি নাগরিকদের ফিরিয়ে আনার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন পরিবারের সদস্যরা। ঢাকা, ৯ ডিসেম্বর।
ছবি: দীপু মালাকার
১১ / ১৯
ঢাকায় আজকের সূর্যোদয়
ছবি: মোছাব্বের হোসেন
১২ / ১৯
রোকেয়া দিবস উপলক্ষে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় চত্বরে বেগম রোকেয়ার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি জানান উপাচার্য হাসিবুর রশীদ। রংপুর, ৯ ডিসেম্বর
ছবি: মঈনুল ইসলাম
১৩ / ১৯
রাজশাহীতে ছাত্রলীগ নেতা ও শিক্ষানবিশ আইনজীবী শাহীন শাহ হত্যা মামলায় ৯ আসামির মৃত্যুদণ্ড ও ২২ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রায় ঘোষণার পর প্রিজন ভ্যানে করে কারাগারে নিয়ে যাওয়া হচ্ছে আসামিদের। রাজশাহী, ৯ ডিসেম্বর
ছবি: শহীদুল ইসলাম
১৪ / ১৯
দাউদকান্দি হানাদার মুক্ত দিবস উপলক্ষে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ দাউদকান্দি উপজেলা শাখার উদ্যোগে শোভাযাত্রা। দাউদকান্দি, কুমিল্লা, ৯ ডিসেম্বর
ছবি: আবদুর রহমান ঢালী
১৫ / ১৯
জামালপুরের পুলিশ সুপার (এসপি) নাছির উদ্দিন আহমেদের প্রত্যাহারের দাবিতে ষষ্ঠ দিনের মতো বৃহস্পতিবার প্রতিবাদ সমাবেশ করেছেন জামালপুর জেলায় কর্মরত সাংবাদিকেরা। জামালপুর প্রেসক্লাব, ৯ ডিসেম্বর
ছবি: প্রথম আলো
১৬ / ১৯
আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে রংপুর জেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা শাখার আয়োজনে নগরের টাউন হলের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। রংপুর, ৯ ডিসেম্বর
ছবি: মঈনুল ইসলাম
১৭ / ১৯
কুষ্টিয়া থেকে সাভারে যাওয়ার পথে গত বুধবার দিবাগত রাতে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরি থেকে পদ্মায় পড়ে নিখোঁজ হন মোজাফফর হোসেন (৬৫) নামের এক ব্যক্তি। বৃহস্পতিবার সকাল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালিয়ে তাঁকে উদ্ধার করতে ব্যর্থ হয়ে দুপুরে অভিযান সমাপ্ত ঘোষণা করে। রাজবাড়ী, ৯ ডিসেম্বর
ছবি: প্রথম আলো
১৮ / ১৯
রাজবাড়ীর গোয়ালন্দে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২১ উপলক্ষে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ পাঁচ জয়িতাকে সম্মাননা প্রদান করে। রাজবাড়ী, ৯ ডিসেম্বর
ছবি: প্রথম আলো
১৯ / ১৯
রাজধানীর কারওয়ান বাজার কাঁচাবাজারের সামনে কয়েক দিন ধরে ময়লার স্তুপ জমে আছে। এতে ছড়াছে দুর্গন্ধ। কারওয়ান বাজার, ঢাকা, ৯ ডিসেম্বর
ছবি: খালেদ সরকার