টাঙ্গাইলের গোপালপুরে নির্বাচনী সহিংসতায় নিহত খলিলের বাড়িতে স্বজনদের আহাজারিছবি: প্রথম আলো
৬ / ২০
কয়েক দফা দাবি নিয়ে রি-রোলিং মিলের শ্রমিকেরা জাতীয় প্রেসক্লাব এলাকায় বিক্ষোভ মিছিল করেন। ৯ ফেব্রুয়ারি, ঢাকাছবি: হাসান রাজা
৭ / ২০
পলিটেকনিকে শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ জাতীয় প্রেসক্লাব এলাকায় বিক্ষোভ মিছিল করে। ৯ ফেব্রুয়ারি, ঢাকাছবি: হাসান রাজা
৮ / ২০
বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে টেন্ডারবাজির প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে প্রাইভেট মাস্টার্স কালেকশন সার্ভিসের সদস্যরা মানববন্ধন করেন। ৯ ফেব্রুয়ারি ঢাকাছবি: হাসান রাজা
৯ / ২০
শুকনা মৌসুমে সিলেটের সুরমা নদীর পানি কালো রং ধারণ করেছে। ভেসে ওঠা চরের মধ্যে বসে সেই পানিতে মাছ শিকার করছেন এক ব্যক্তি। নগরের কাজীরাজার এলাকা, ৯ ফেব্রুয়ারি, সিলেটছবি: আনিস মাহমুদ
১০ / ২০
ফিলিপাইনের জেনারেল হাসপাতালের স্বাস্থ্যকর্মী ও কর্মচারীরা কোভিড-১৯ টিকার জন্য নিবন্ধন করছেন। চলতি মাসে ম্যানিলার ফিলিপাইন জেনারেল হাসপাতালে টিকাদান কর্মসূচি শুরু হতে পারে। ৯ ফেব্রুয়ারি, ফিলিপাইনছবি: রয়টার্স
১১ / ২০
সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শনের সময় প্রতিবাদকারীদের জলকামান নিক্ষেপ করে মিয়ানমারের পুলিশ। মিয়ানমার, ৯ ফেব্রুয়ারিছবি: এএফপি
বগুড়া মোটর মালিক গ্রুপের নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটে। সেখানে বেশ কয়েকজনকে মারধর করে পুলিশ। বগুড়ার চারমাথা কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায়। ৯ ফেব্রুয়ারি।ছবি: সোয়েল রানা
১৪ / ২০
বগুড়া মোটর মালিক গ্রুপের নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটে। বগুড়ার চারমাথা কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায়। ৯ ফেব্রুয়ারিছবি: সোয়েল রানা
১৫ / ২০
বগুড়া মোটর মালিক গ্রুপের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শাহ ফতেহ্ আলী পরিবহনের কাউন্টারে হামলা চালিয়ে বেশ কয়েকটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। বগুড়ার চারমাথা কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায়। ৯ ফেব্রুয়ারিছবি: সোয়েল রানা
সারা দেশে সূর্যমুখী ফুলের চাষ ব্যাপক হারে বেড়েছে। ঢাকায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে গবেষণা খামারে এই ফুল চাষ করা হয়েছে। ঢাকা, ৯ ফেব্রুয়ারিছবি: সাবিনা ইয়াসমিন
১৮ / ২০
তুরাগ নদের পাড়ে হাঁটার রাস্তার জন্য উন্নয়নমূলক কাজ করা হচ্ছে। মোহাম্মদপুর বেড়িবাঁধ থেকে তোলা। ঢাকা, ৯ ফেব্রুয়ারিছবি: সাবিনা ইয়াসমিন
১৯ / ২০
দক্ষিণ কেরানীগঞ্জের তেলঘাট এলাকার ডকইয়ার্ডে নৌযান সংস্কারের পর রং করছেন একজন শ্রমিক। ৯ ফেব্রুয়ারিছবি: শুভ্র কান্তি দাশ
২০ / ২০
ডুবে যাওয়া কার্গো সংস্কারের জন্য আনা হয়েছে দক্ষিণ কেরানীগঞ্জের তেলঘাট এলাকার ডকইয়ার্ডে। সংস্কারের আগে ভেতরে জমে থাকা মাটি সরানোর কাজ করছেন শ্রমিকেরা। ৯ ফেব্রুয়ারিছবি: শুভ্র কান্তি দাশ