এক ঝলক (৯ মে, ২০২১)

১ / ২১
টিকা নিতে এসে বিপাকে পড়েছেন মানুষ। সকাল থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন। টিকা পাবেন কি না, অনেকে জানেন না। মানা হচ্ছে না স্বাস্থ্যবিধিও। আজ বেলা ১১টায় নগরের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে
ছবি: জুয়েল শীল
২ / ২১
সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলার সারি নদী অনেকের কাছে লালাখাল নামেই পরিচিত। পাহাড়ঘেরা স্বচ্ছ এই নদের পানির রং নীল। ভারতের চেরাপুঞ্জির ঠিক নিচেই লালাখালের অবস্থান। করোনাকালে নিষেধাজ্ঞা থাকায় লালাখাল এখন পর্যটকশূন্য
ছবি: আনিস মাহমুদ
৩ / ২১
করোনার সংক্রমণ ঠেকাতে ঈদে ঢাকা ছেড়ে যেতে নিরুৎসাহিত করতে ঢাকা-পাটুরিয়া মহাসড়কে সাটুরিয়ায় বিজিবির সহায়তায় অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। মানিকগঞ্জ, ৯ মে
ছবি: সাজিদ হোসেন
৪ / ২১
মহাসড়কে পুলিশে-বিজিবির চেকপোস্ট। মুন্সিগঞ্জের ধলেশ্বরী সেতু এলাকা, ৯ মে
ছবি: হাসান রাজা
৫ / ২১
বগুড়া-ঢাকা মহাসড়কে চলাচল করা দূরপাল্লার বাস আটকে দিয়েছে পুলিশ। রোববার সকালে সড়কের বগুড়ার শাজাহানপুর উপজেলার বেতগাড়ী এলাকা থেকে ছবিটি তোলা
ছবি: সোয়েল রানা
৬ / ২১
আজ মা দিবস। প্রতিবছর মে মাসের দ্বিতীয় রোববার পালিত হয় দিবসটি। মানুষের মতো প্রাণিকুলেও স্নেহ, মততা, ভালোবাসার প্রতীক মা। দুই সপ্তাহের অধিক সময় ধরে ডিমে তা দিয়ে তিনটি ছানাকে পৃথিবীর আলো দেখিয়েছে কালো ঘাড় রাজন পাখিটি (Black-naped monarch)। এখন তাদের জন্য খাবার সংগ্রহে ব্যস্ত সময় পার করছে মা পাখিটি। পালাক্রমে প্রতিটি ছানার মুখে খাবার তুলে দিচ্ছে। মাহমুদপুর, পাবনা, ৮ মে
ছবি: হাসান মাহমুদ
৭ / ২১
পাঁচ মাসের সুমাইয়া মা শিল্পী বেগমের সঙ্গে ঈদ করতে যাচ্ছে নিজ গ্রামে রাজবাড়ি। নবীনগর থেকে সড়কের নানা বাধা পেরিয়ে পাটুরিয়া ফেরিঘাটে এসে এই তীব্র গরমে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে নদী পার হওয়ার জন্য। পাটুরিয়া ফেরিঘাট, মানিকগঞ্জ, ৯ মে
ছবি: সাজিদ হোসেন
৮ / ২১
ঈদ সামনে রেখে সপ্তাহের প্রথম দিন ব্যাংকে ছিল উপচে পড়া ভিড়। মুখে মাস্ক থাকলেও সামাজিক দূরত্বের বালাই ছিল না। ঝিলটুলি, ফরিদপুর, ৯ মে
ছবি: আলীমুজ্জামান
৯ / ২১
করোনা সংক্রমণের ঝুঁকি নিয়েই গাদাগাদি করে বেশি ভাড়া দিয়ে পিকআপ ভ্যানে করে ঈদের ছুটি কাটাতে গন্তব্যের উদ্দেশে রওনা দিচ্ছেন মানুষ। রোববার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকা থেকে ছবিটি তোলা
ছবি: দিনার মাহমুদ
১০ / ২১
করোনা সংক্রমণের ঝুঁকি উপেক্ষা করেই মানুষ ঈদের কেনাকাটাসহ বিভিন্ন প্রয়োজনে বের হয়েছে। সকাল থেকেই শহরের বিভিন্ন সড়কে দেখা দিয়েছে তীব্র যানজট। সিরাজদ্দৌলা সড়ক, নারায়ণগঞ্জ, ৯ মে
ছবি: দিনার মাহমুদ
১১ / ২১
ভোরে দুই দিক থেকে আসা মালবাহী দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি ট্রাকেরই সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। তবে দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটেনি। দাশুড়িয়া-কুষ্টিয়া মহাসড়ক, ঈশ্বরদী, পাবনা, ৯ মে
ছবি: হাসান মাহমুদ
১২ / ২১
কঠোর নিষেধাজ্ঞা অমান্য করে ঈদ উদ্‌যাপনের জন্য রাজধানী ছেড়ে বাড়ির উদ্দেশে ছুটছে মানুষ। অনেকে মালবাহী ট্রাকে করে এভাবেই নিজ গন্তব্যের রওনা দেন। ঢাকা-আরিচা মহাসড়ক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে, ০৯ মে
ছবি: সাজিদ হোসেন
১৩ / ২১
রোববার বেলা সোয়া ১১টায় শিমুলিয়া থেকে বাংলাবাজার ঘাটে এসে পৌঁছাল রো রো ফেরি শাহ পরান। এতে প্রায় সাড়ে তিন হাজার ছিল যাত্রী।
ছবি: অজয় কুন্ডু
১৪ / ২১
অনেক বাধা–বিপত্তির মধ্যেও ঝক্কি–ঝামেলা সামলে খবু সকালেই রাজধানী ছেড়ে গ্রামের বাড়ি ছুটছেন মানুষ। দৌলতদিয়া ঘাটে ঢাকামুখী যাত্রী বা যানবাহনের তেমন চাপ নেই বললেই চলে। তবে পাটুরিয়া থেকে আসা ফেরিতে যানবাহনের সঙ্গে মানুষের ভিড় দেখা যায়। রোববার সকাল ৮টার দিকে দৌলতদিয়ার ৩ নম্বর ফেরিঘাট থেকে ছবিটি তোলা
ছবি: এম রাশেদুল হক
১৫ / ২১
করোনা পরিস্থিতিতে মাস্ক পরার বিষয়টি তুমুল আলোচিত একটি বিষয়। ঈদ বাজারেও মাস্কের দেখা পাওয়া গেল। তবে ঈদের ক্রেতাদের মুখে নয়, দোকানের ম্যানিকুইন বা ডামি পুতুলের মুখে ছিল এই মাস্ক। ছবিটি শনিবার রাজধানীর মোহাম্মদপুরের তাজমহল রোডের একটি দোকান থেকে তোলা
ছবি: মানসুরা হোসাইন
১৬ / ২১
গরমের পর স্বস্তির বৃষ্টি রাজধানীতে। ছাতা মাথায় গন্তব্যে চলছেন পথচারীরা। ফার্মগেট, ঢাকা, ৯ মে
ছবি: আশরাফুল আলম
১৭ / ২১
গণপরিবহন বন্ধ। তবু ঢাকা ছাড়ছেন ঘরমুখী মানুষ। গাবতলী, আমিনবাজার, ঢাকা, ০৯ মে
ছবি: আশরাফুল আলম
১৮ / ২১
ঈদের সেই চিরচেনা ব্যস্ত কমলাপুর এখন শান্ত। করোনার বিস্তার ঠেকাতে যাত্রীবাহী রেল চলাচল বন্ধ রয়েছে। রেলস্টেশনের গ্রাউন্ডে পার্ক করে রাখা হয়েছে বগিগুলো। খিলগাঁও, ঢাকা, ৯ মে
ছবি: দীপু মালাকার
১৯ / ২১
বৈশাখের ভ্যাপসা গরমে তালের চাহিদা বেড়েছে। কুমিল্লা, নোয়াখালীসহ দেশের বিভিন্ন জায়গা থেকে এখানে তাল আসে। আকারভেদে ১০০ তালের দাম ১০০০ থেকে ১৮০০ টাকা। কদমতলী, চট্টগ্রাম, ৯ মে
ছবি: জুয়েল শীল
২০ / ২১
গুঁড়িগুঁড়ি বৃষ্টিতে মাথায় ছাতা বেঁধে চলছেন এক সাইকেলচালক। ফকিরাপুল, ৯ মে
ছবি: দীপু মালাকার
২১ / ২১
স্বাস্থ্যবিধি না মেনেই চলছে ঈদের কেনাকাটা। মৌচাক, ঢাকা, ৯ মে
ছবি: দীপু মালাকার