এক ঝলক (৯ সেপ্টেম্বর ২০১৮)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৩৫
পাটের আঁশ ছাড়াচ্ছেন নারীরা বিনিময়ে পাবেন পাটকাঠি। এই পাটকাঠি তাঁরা জ্বালানি ও ঘরের বেড়ার কাজে ব্যবহার করেন। অনেকে বিক্রিও করেন। চাঁদপুর, ফরিদপুর, ৮ সেপ্টেম্বর। ছবি: আলীমুজ্জামান

২ / ৩৫
নীল আকাশে সাদা মেঘের ভেলা। ফুটেছে শুভ্র কাশফুল। প্রকৃতির সঙ্গে মিশে গেছে শিশুর হাসি। লস্করপুর, পাবনা, ৭ সেপ্টেম্বর। ছবি: হাসান মাহমুদ

৩ / ৩৫
উত্তর কোরিয়ার ৭০ তম বার্ষিকী উদযাপন উপলক্ষে একটি কনসার্টে চলছে পরিবেশনা। পিয়ংইয়ং, উত্তর কোরিয়া, ৮ সেপ্টেম্বর। ছবি: রয়টার্স

৪ / ৩৫
জমি থেকে ছোট্ট ভেড়াটিকে কাঁধে নিয়ে পাহাড়ি পথ দিয়ে বাড়ি ফিরছে ছেলেটি। মিটেনওয়াল্ড, জার্মানি, ৮ সেপ্টেম্বর। ছবি: রয়টার্স

৫ / ৩৫
এক অনুষ্ঠানে নৃত্যশিল্পীদের পরিবেশনা। লা হাভরে, ফ্রান্স, ৬ সেপ্টেম্বর। ছবি: রয়টার্স

৬ / ৩৫
ঐতিহ্যবাহী জেল খাল পুনরুদ্ধার শুরু করেছে জেলা প্রশাসন। বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক এই কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় নগরের বিশিষ্ট ব্যক্তি, মুক্তিযোদ্ধা ও কয়েকটি স্কুলের শিক্ষার্থীরা উপস্থিত ছিল। নুথুল্লাবাদ, বরিশাল, ৮ সেপ্টেম্বর। ছবি: সাইয়ান

৭ / ৩৫
আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে রাজশাহী কলেজের এথিকস্ ক্লাব নগরের এলাকায় সাক্ষর করতে শেখানো হয়। শেখের চক, রাজশাহী, ৮ সেপ্টেম্বর। ছবি: শহীদুল ইসলাম

৮ / ৩৫
সামনেই ব্রহ্মপুত্র নদ। নদের পারে দুই কারিগর কাঠের নৌকা তৈরি করছেন। তৈরি হলেই নৌকাটি নামানো হবে নদে। কাচারীঘাট, ময়মনসিংহ, ০৮ সেপ্টেম্বর। ছবি: আনোয়ার হোসেন

৯ / ৩৫
পাহাড় ধসে শহর থেকে ১৩ কিলোমিটার দূরে বড়াদম কামিলাছড়ি এলাকায় কাপ্তাই সড়ক ভেঙে যায়। মেরামত না হওয়ায় ঝুঁকি নিয়ে যানবাহন চলছে। সড়কের পাশে মাটি ভর্তি বস্তা ফেলা হয়েছে। বড়াদম, আসামবস্তি, রাঙামাটি, ০৮ সেপ্টেম্বর। ছবি: সুপ্রিয় চাকমা

১০ / ৩৫
ফুটবল খেলা শেষে ঝুঁকিপূর্ণ চাঁদের গাড়িতে খেলোয়াড় ও সমর্থকেরা ফিরছে। চেঙ্গীব্রীজ সড়ক, খাগড়াছড়ি, ০৮ সেপ্টেম্বর। ছবি: নীরব চৌধুরী

১১ / ৩৫
প্রতিদিন এভাবে ঝুঁকি নিয়ে রাস্তা পার হন নগরবাসী। দেওয়ানহাট, চট্টগ্রাম, ০৮ সেপ্টেম্বর। ছবি: সৌরভ দাশ

১২ / ৩৫
পদচারী সেতু দখল করে হকাররা রেখেছেন চেয়ার-টেবিল। ফলে ইচ্ছা থাকলেও এই সেতুটি ব্যবহার করতে পারছেন না লোকজন। নিউমার্কেট, চট্টগ্রাম, ০৮ সেপ্টেম্বর। ছবি: সৌরভ দাশ

১৩ / ৩৫
বাঘমারা রেলক্রসিংয়ের দুপাশে দুটি গেট আছে। তা সত্ত্বেও ট্রেন আসলে কোনো গেট ফেলে যানবাহন আটকানো হয় না। বাঘমারা রেলক্রসিং, ময়মনসিংহ, ৯ সেপ্টেম্বর। ছবি: আনোয়ার হোসেন

১৪ / ৩৫
দুই মাস আগে তড়িঘড়ি করে সংস্কার করা হয়েছিল সড়ক বিভাজনের এক পাশ। সাইনবোর্ড টাঙানো থাকলেও আর কোনো সংস্কার হয়নি। উল্টো পথেই চলছে যানবাহন। গাছপাড়া-শহর সড়ক, পাবনা, ৮ সেপ্টেম্বর। ছবি: হাসান মাহমুদ

১৫ / ৩৫
চা পাতা মাপছেন শ্রমিকেরা। ওজনের ওপরই নির্ধারিত হবে তাঁদের মজুরি। জাগছড়া চা বাগান, শ্রীমঙ্গল, মৌলভীবাজার, ৮ সেপ্টেম্বর। ছবি: শিমুল তরফদার

১৬ / ৩৫
বাঁশের ওপর মাছরাঙা পাখি। গাছপাড়া বাইপাস, পাবনা, ৮ সেপ্টেম্বর। ছবি: হাসান মাহমুদ

১৭ / ৩৫
আমড়া অনেকের কাছেই বেশ প্রিয়। কিন্তু বিক্রির জন্য রাখা এমন আমড়ায় ধুলোবালি পড়ে উল্টো স্বাস্থ্যের ক্ষতি হয়। সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা, ৯ সেপ্টেম্বর। ছবি: হাসান মাহমুদ

১৮ / ৩৫
বালুমাখা ঘাসের ওপর বসেছে এক রঙিন প্রজাপতি। মানিকছড়ি, রাঙামাটি, ৯ সেপ্টেম্বর। ছবি: সুপ্রিয় চাকমা

১৯ / ৩৫
গাছের মরা ডালে কিছুক্ষণ বসে থাকার পর উড়াল দিয়েছে এক বাজপাখি। হয়তো দূরে কোথাও শিকার ধরতে যাচ্ছে। মানিকছড়ি, রাঙামাটি, ৯ সেপ্টেম্বর। ছবি: সুপ্রিয় চাকমা

২০ / ৩৫
লাউয়াছড়া জাতীয় উদ্যানে আছে নানা প্রজাতির প্রাণী। গহিন এই বনে সম্প্রতি দেখা মেলে বিলুপ্তপ্রায় মুখপোড়া হনুমানের। লাউয়াছড়া, কমলগঞ্জ, মৌলভীবাজার, ৯ সেপ্টেম্বর। ছবি: আনিস মাহমুদ

২১ / ৩৫
চা-বাগানে নাটাই হাতে ঘুড়ি ওড়াতে ব্যস্ত এক শিশু। লাক্কাতুরা চা-বাগান, সিলেট, ৯ সেপ্টেম্বর। ছবি: আনিস মাহমুদ।

২২ / ৩৫
সকাল থেকে বিকেল পর্যন্ত চরানো শেষে গবাদিপশুগুলো নিয়ে পাহাড়ি চেঙ্গী নদী সাঁতারে পার হচ্ছেন রাখাল। বটতলী, খাগড়াছড়ি, ৮ সেপ্টেম্বর। ছবি: নীরব চৌধুরী

২৩ / ৩৫
ফুটে আছে দৃষ্টিনন্দন অপরাজিতা ফুল। বটতলী, খাগড়াছড়ি, ৮ সেপ্টেম্বর। ছবি: নীরব চৌধুরী

২৪ / ৩৫
নৌকা চালিয়ে স্কুলে যাচ্ছে পাহাড়ি খুদে শিক্ষার্থীরা। প্রতিদিন এভাবে তারা বিদ্যালয়ে যাতায়াত করে। মহালছড়ি, খাগড়াছড়ি, ৮ সেপ্টেম্বর। ছবি: নীরব চৌধুরী

২৫ / ৩৫
গাছে ঝুলে আছে টসটসে করমচা। হর্টিকালচার সেন্টার, খেজুরবাগান, খাগড়াছড়ি, ৮ সেপ্টেম্বর। ছবি: নীরব চৌধুরী

২৬ / ৩৫
বনবাদাড়ে, সড়কের পাশে ফোটে ঝুমকা লতা ফুল। খামারপাড়া, রাঙামাটি, ৯ সেপ্টেম্বর। ছবি: সুপ্রিয় চাকমা

২৭ / ৩৫
অপর পাশে যানজট থাকায় উল্টো পথে ঢুকে পড়েছে রিকশা। এ কারণে উভয় পাশেই যানজট সৃষ্টি হয়। তেজগাঁও ট্রাকস্ট্যান্ড এলাকা, ঢাকা, ৯ সেপ্টেম্বর। ছবি: আবদুস সালাম

২৮ / ৩৫
রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট থেকে জব্দ হওয়া ওএমএসের আটা। এই আটা অবৈধভাবে এই মার্কেটে বিক্রি হচ্ছিল। মোহাম্মদপুর, ঢাকা, ৯ সেপ্টেম্বর। ছবি: আবদুস সালাম

২৯ / ৩৫
ঢাকার তেজগাঁও সরকারি খাদ্যগুদাম থেকে পাচার করার সময় জব্দ চালভর্তি ট্রাক। ট্রাকের কাছে র‍্যাবের অবস্থান। তেজগাঁও রেলক্রসিং এলাকা, ঢাকা, ৯ সেপ্টেম্বর। ছবি: আবদুস সালাম

৩০ / ৩৫
চরকাউয়া ইউনিয়নের সাতানি গ্রামের ঘরবাড়ি, জমিজমা কীর্তনখোলা নদীর ভাঙনে বিলীন হচ্ছে। অনেকেই ঘরবাড়ি ভিটে ছেড়ে অন্যত্র চলে যাচ্ছেন। সদর উপজেলা, বরিশাল, ৯ সেপ্টেম্বর । ছবি :  সাইয়ান

৩১ / ৩৫
‘ভাঙন, কয়লাদূষণ ও জলবায়ু পরিবর্তনের হাত থেকে সুন্দরবন এবং পশুর নদী বাঁচাও’ স্লোগানে পশুর রিভার ওয়াটারকিপার, ওয়াটারকিপার্স বাংলাদেশ নামের একটি সংগঠন বোট র‍্যালি ও মানববন্ধন করে। চিলা বাজার, মোংলা, খুলনা, ৯ সেপ্টেম্বর। ছবি: সাদ্দাম হোসেন

৩২ / ৩৫
শৌখিন মৎস্য শিকারি লিটন বিশ্বাস কোঁচ দিয়ে পুকুর থেকে দুটি মাগুর মাছ শিকার করেছেন। ৩২ কেজি ওজনের মাছ দুটি দেখতে মানুষ ভিড় করে। কোতোয়ালি থানা চত্বর, ফরিদপুর, ৯ সেপ্টেম্বর। ছবি: আলীমুজ্জামান

৩৩ / ৩৫
দুই সড়কের জেব্রা ক্রসিংয়ের মাঝে অপরিকল্পিতভাবে দেওয়া হয়েছে সড়কবেষ্টনী। চলাচলের পথে বসে পড়েছে চায়ের দোকানও। পারাপারে ভোগান্তিতে পথচারীরা। সি আর দত্ত রোড, ঢাকা, ৮ সেপ্টেম্বর। ছবি: দীপু মালাকার

৩৪ / ৩৫
কেরানীগঞ্জের ঘাটের চর আর লুটের চরের সংযোগ পথ এক লেনের এই সেতুটি। একটি রিকশা উঠলে অপরটি যাওয়ার জো নেই। এর ওপর সেতুর এক পাশের রেলিং ভাঙা থাকায় ঝুঁকি নিয়ে চলাচল করছেন স্থানীয় লোকজন। কেরানীগঞ্জ, ঢাকা, ৯ সেপ্টেম্বর। ছবি: দীপু মালাকার

৩৫ / ৩৫
মাছের রাজাকে কিনতে ভিড়। বরিশালের মেঘনা নদী থেকে শনিবার রাতে ধরা ইলিশ মাছগুলো ঢাকায় এনেই দুপুরে বিক্রির জন্য বসে পড়েছেন চার ব্যবসায়ী। দামও ছিল বেশ চড়া। ওজন ভেদে এক হালি ইলিশ ২ হাজার ৫০০ টাকা থেকে ১২ হাজার টাকায় বিক্রি হয়েছে। কোর্ট হাউজ স্ট্রিট, ঢাকা, ৯ জুলাই। ছবি: দীপু মালাকার