এক ঝলক (৯ সেপ্টেম্বর, ২০২১)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৫
ঝিনাই নদে এসব নৌকাতেই চলে পাট বেচাকেনা। ঝালোপাড়া, সরিষাবাড়ী, জামালপুর, ৯ সেপ্টেম্বর
ছবি: শফিকুল ইসলাম
২ / ১৫
খেলায় মেতেছে শিশুরা। অভিভাবকদের সঙ্গে স্কুলে এসেছিল ওরা। দক্ষিণ জাঙ্গিরাই মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, জুড়ী, মৌলভীবাজার, ০৯ সেপ্টেম্বর
ছবি: কল্যাণ প্রসূন
৩ / ১৫
১২ সেপ্টেম্বর থেকে খুলছে বিদ্যালয়, চলছে তারই প্রস্তুতি। নারায়ণগঞ্জের দেওভোগ আখড়া এলাকার ২৬ ও ২৭ নম্বর লক্ষ্মীনারায়ণ বালক বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ, ৯ সেপ্টেম্বর
ছবি: দিনার মাহমুদ
৪ / ১৫
মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের সম্পত্তি রক্ষা, কোটা পুনর্বহালসহ ছয় দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড। ঢাকা, ৯ সেপ্টেম্বর
ছবি: দীপু মালাকার
৫ / ১৫
হঠাৎ বৃষ্টিতে বিপাকে রিকশাচালক। আসাদ গেট, ঢাকা, ৯ সেপ্টেম্বর
ছবি: সাবিনা ইয়াসমিন
৬ / ১৫
পার্ক করে রাখা গাড়ি আর মোটরসাইকেলে প্রায় ঢেকেই গেছে মার্কেট কর্তৃপক্ষের রাখা সাইনবোর্ডটি। মার্কেটের সামনের ফুটপাত ছাড়িয়ে গাড়ি চলে এসেছে শহরের প্রধান আবদুল হামিদ সড়কে। ফলে সড়ক সংকুচিত হয়ে যানজট ও চলাচলে ভোগান্তিতে পড়েন পথচারীরা। এ আর কর্নার মার্কেট, আবদুল হামিদ সড়ক, পাবনা, ৯ সেপ্টেম্বর
ছবি: হাসান মাহমুদ
৭ / ১৫
পাটের ফলন ভালো হওয়ায় দিনভর কাজ করেও ক্লান্তি ছাপিয়ে কৃষকদের চোখেমুখে স্বস্তির ছাপ। বাইসাইকেলে করে পাট নিয়ে বিক্রির জন্য হাটে যাচ্ছেন এক কৃষক। চান্দুটিয়া, যশোর, ৯ সেপ্টেম্বর
ছবি: এহসান-উদ-দৌলা
৮ / ১৫
কুমিল্লা নগরের নজরুল অ্যাভিনিউর কর ভবনের সামনের সড়কের পাশে দেওয়া হচ্ছে টিসিবির পণ্য। বাজারমূল্যের চেয়ে কম টাকায় এসব নিত্যপণ্য পেতে দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন নারী-পুরুষেরা। কেউ মানছেন না স্বাস্থ্যবিধি। ৯ সেপ্টেম্বর
ছবি: এম সাদেক, কুমিল্লা
৯ / ১৫
তীব্র আওয়াজে আবার বেজে উঠবে স্কুলের ঘণ্টা। করোনা মহামারির কারণে প্রায় দেড় বছর বন্ধ থাকার পর ১২ সেপ্টেম্বর থেকে খুলছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। তাই ঝোলানো হচ্ছে ঘণ্টা। সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, যশোর, ৯ সেপ্টেম্বর
ছবি: এহসান-উদ-দৌলা
১০ / ১৫
হাঁড়িপাতিল নিয়ে খেলছে শ্রাবণী। ছোট্ট এই মেয়ের মা রাজধানীর কারওয়ান বাজারে সবজি বিক্রি করেন। ছবিটা আজ দুপুরে কারওয়ান বাজার থেকে তোলা, ৯ সেপ্টেম্বর
ছবি: সাবিনা ইয়াসমিন
১১ / ১৫
করোনার মধ্যে প্রায় দেড় বছর শিক্ষার্থীদের পা পড়েনি, তাই বিদ্যালয়ের সামনের মাঠের ঘাস বেড়েছে লাগামহীনভাবে। স্কুল খুলবে বলে এখন ঘাস কেটে পরিষ্কার করা হচ্ছে। সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়, বরিশাল নগর, ৯ সেপ্টেম্বর
ছবি: সাইয়ান
১২ / ১৫
মশারিসহ দোলনা দোকানে সাজিয়ে রেখেছেন সানওয়ার আহমেদ। রাজধানীতে ডেঙ্গুর উপদ্রব বাড়ায় চাহিদা বেড়েছে এসব মশারির। নিউমার্কেট, ঢাকা, ৯ সেপ্টেম্বর।
ছবি: দীপু মালাকার
১৩ / ১৫
চাঁদপুর-শরীয়তপুর নৌপথের নরসিংহপুর ফেরিঘাটে ট্রাকের জট। ৯ সেপ্টেম্বর, বৃহস্পতিবার তোলা
ছবি: সত্যজিৎ ঘোষ
১৪ / ১৫
করোনা মহামারিতে দীর্ঘদিন বন্ধ থাকার পর রোববার খুলছে সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। এর আগে পরিষ্কার-পরিছন্নতাসহ বিভিন্ন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। অগ্রণী স্কুল অ্যান্ড কলেজ, আজিমপুর, ঢাকা, ৯ সেপ্টেম্বর।
ছবি: সাজিদ হোসেন
১৫ / ১৫
বর্ষা এলেই শুরু হয় রাজধানীর সড়কে খোঁড়াখুঁড়ি। বঙ্গবাজার এলাকায় দীর্ঘদিন ধরে খোঁড়াখুঁড়ির কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে ওই এলাকায় চলাচলরত লোকজনকে। ঢাকা, ৯ সেপ্টেম্বর
ছবি: সাজিদ হোসেন