প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে লকডাউনের মধ্যে সড়কে কিছু গণপরিহন চলাচলের চেষ্টা করলে শনির আখড়া এলাকায় চেকপোস্টে গাড়িগুলো আটক করে পুলিশ। শনির আখড়া, ঢাকা, ৪ মেছবি: হাসান রাজা
সিলেটের বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে পানির তীব্র সংকট। পানির সংকট থাকায় পাশের ঘর থেকে পানি সংগ্রহ করছে এক শিশু। ছড়ারপার, সিলেট, ৩ মেছবি: আনিস মাহমুদ
৪ / ১০
ঈদকে সামনে রেখে বাস চলাচল হবে, এমন আশায় লকডাউনের মধ্যে বাস মেরামত ও রঙ করা হচ্ছে। সোনাডাঙ্গা বাস টার্মিনাল, খুলনা, ৩ মেছবি: সাদ্দাম হোসেন
৫ / ১০
স্বাস্থ্যবিধি মেনে সব পরিবহন খুলে দেওয়াসহ ৩ দফা দাবিতে বিক্ষোভ মিছিল, অবস্থান কর্মসূচি ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন পাবনা জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সদস্যরা। আবদুল হামিদ সড়ক, পাবনা, ৪ এপ্রিলছবি: হাসান মাহমুদ
৬ / ১০
পাবনা পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে শহরের সড়কগুলোতে হেলমেটবিহীন ও দ্রুতগতিতে বেপরোয়া মোটর বাইক চালানোর জন্য ছোট মামলা দিয়ে ছেড়ে দেওয়া হয় এই যুবককে। কিন্তু কিছু সময় পর হেলমেট পরিহিত অবস্থায় একই সড়কে তিনি আবার বেপরোয়াভাবে দ্রুতগতিতে চললে তাঁর গাড়ি আটক করে পুলিশ। তখন আবার দ্বিতীয়বারের মতো হাত জোড় করে মাফ চান তিনি। আবদুল হামিদ সড়ক, পাবনা, ৩ মেছবি: হাসান মাহমুদ
৭ / ১০
সোমবার রাতে ঝোড়ো হাওয়ায় ও বৃষ্টিতে নুইয়ে পড়েছে খেতের পাকা বোরো ধান। তাই কৃষকেরা সকাল সকাল খেতের নুইয়ে পড়া ধান কাটতে শুরু করে দিয়েছেন। ফরিদপুর সদরের কেশবনগর এলাকা, মঙ্গলবার, ৪ মেছবি: আলীমুজ্জামান
৮ / ১০
পদ্মা নদীতে সোমবার দিবাগত মধ্যরাতে খালেক সরদার ও তাঁর সহযোগীদের জালে ১৩ কেজি ওজনের একটি পাঙাশ মাছ ধরা পড়েছে। মাছটি স্থানীয় মৎস্য ব্যবসায়ী ১৬ হাজার টাকা দিয়ে কিনে নেন। দৌলতদিয়া, ৪ মেছবি: এম রাশেদুল হক
৯ / ১০
শপিং মলগুলোতে চলছে ঈদের রমরমা ব্যবসা। স্বাস্থ্যবিধি না মেনেই কেনাকাটা করতে মানুষের ভিড়। কদমতলী, কেরানীগঞ্জ, ৪ এপ্রিলছবি: দীপু মালাকার
১০ / ১০
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে বসুন্ধরা শপিং মার্কেটে মাস্ক পরিধান নিয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে মেট্রোপলিটন পুলিশ। যাঁরা মাস্ক ব্যবহার করছেন না, তাঁদের ভ্রাম্যমাণ আদালত জরিমানা করেন। বসুন্ধরা শপিং মল, ঢাকা, ৪ মেছবি: সাজিদ হোসেন