একঝলক (০৪ জুন ২০২২)

১ / ১০
এক সপ্তাহে এক কোটি মানুষকে করোনার টিকার তৃতীয় ডোজ বা বুস্টার ডোজ দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়ে বিশেষ কার্যক্রম শুরু হয়েছে। আজ শনিবার ১৬ হাজার ৬৫০টি কেন্দ্রে এই বুস্টার ডোজের বিশেষ কার্যক্রম শুরু হয়েছে। করোনার টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার চার মাস পার করেছেন, এমন ব্যক্তিরাই বুস্টার ডোজ পাবেন। নগর স্বাস্থ্য কেন্দ্র, মুগদা, ঢাকা
ছবি: দীপু মালাকার
২ / ১০
দীর্ঘদিন ধরে খুলনার প্রবেশমুখ জিরো পয়েন্টের চারদিকের সড়ক বেহাল। বড় বড় গর্ত সৃষ্টি হয়ে যান চলাচলের অনুপযোগী এলাকাটি ধুলায় ঢেকে গেছে। এতে চলাচলকারী ও এলাকাবাসী অতিষ্ঠ। জিরো পয়েন্ট, খুলনা
ছবি: সাদ্দাম হোসেন
৩ / ১০
‘চা–দিবসের সংকল্প সমৃদ্ধ চা-শিল্প’ স্লোগানে আজ শনিবার ৪ জুন জাতীয় চা দিবস পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের উদ্যোগে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে বিভিন্ন ধরনের চায়ের পাতা ও তৈরি করা চা প্রদর্শন করা হয়
ছবি: শিমুল তরফদার
৪ / ১০
সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের কোপে কলেজশিক্ষক তোফাজ্জেল হোসেনের (৫২) হাত বিচ্ছিন্নর ঘটনায় সাত আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। তোফাজ্জেল হোসেন বাঁশগ্রাম আলাউদ্দিন আহম্মেদ কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক। কুষ্টিয়া, ৪ এপ্রিল
ছবি: তৌহিদী হাসান
৫ / ১০
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের পোস্টারে ছেয়ে গেছে নগরের অলিগলি। ১৫ জুন এ নির্বাচন অনুষ্ঠিত হবে। লিবার্টি মোড়, কুমিল্লা
ছবি: এম সাদেক কুমিল্লা
৬ / ১০
উপজেলার ৫০টি উচ্চবিদ্যালয়ে চলছে অর্ধবার্ষিক পরীক্ষা। সকাল ১০টায় পরীক্ষা শুরুর পর বিদ্যুৎ চলে যায়। অন্ধকার হয়ে যায় চারপাশ। শিক্ষার্থীরা মোমবাতি জ্বালিয়ে পরীক্ষায় অংশ নেয়। ঘোনারচালা উচ্চবিদ্যালয়, সখীপুর, টাঙ্গাইল
ছবি: ইকবাল গফুর
৭ / ১০
রাজবাড়ীর গোয়ালন্দ ফায়ার সার্ভিস স্টেশনের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে দ্রুতগামী একটি বাসের চাপায় মোটরসাইকেল আরোহী সাহেব আলী নামের এক সেনাসদস্য মারা যান। গোয়ালন্দ, রাজবাড়ী
ছবি: এম রাশেদুল হক
৮ / ১০
সুপারি পাতার খোলে বসিয়ে এক শিশুকে টেনে নিয়ে গাড়ি গাড়ি খেলছে দুই শিশু। পশ্চিম কাঁঠালতলী, দীঘিনালা, খাগড়াছড়ি
ছবি: পলাশ বড়ুয়া
৯ / ১০
পাহাড়ের বাগান থেকে চাঁদের গাড়িতে (জিপ) করে কলা, হলুদ সাপ্তাহিক হাটে বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছে। গাড়ির সামনে ঝুঁকি নিয়ে বসেছেন দুই ব্যক্তি। বাবুপাড়া, দীঘিনালা, খাগড়াছড়ি
ছবি: পলাশ বড়ুয়া
১০ / ১০
গাছের গায়ে গর্ত খুঁড়ে বাসা বানাচ্ছে দুই কাঠঠোকরা। ফেব্রুয়ারি-জুলাই মাসে এই পাখি গাছের কাণ্ডে গর্ত খুঁড়ে বাসা বাঁধে ও ডিম পাড়ে। বন, বাগান, লোকালয়—সর্বত্র এরা বিচরণ করে। একাকী, জোড়ায় বা পারিবারিক দলে থাকে। তবে জোড়ায় থাকতেই বেশি লক্ষ করেছি। গার্হস্থ্য অর্থনীতি কলেজ প্রাঙ্গণ, খুলনা
ছবি: সাদ্দাম হোসেন