একঝলক (০৯ মার্চ ২০২২)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১২
বাহারি নাম ও রঙের সুতা ফেরি করে বিক্রির জন্য বের হয়েছেন নিতাই চন্দ্র সরকার। প্রতি আউন্স সুতা ২০ টাকায় বিক্রি করছেন তিনি। পাঁচবাড়িয়া হাট, বগুড়া, ৯ মার্চ
ছবি: সোয়েল রানা
২ / ১২
ভাঙা সেতুতে ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। দুদুকছড়া, পানছড়ি, ৯ মার্চ
ছবি: জয়ন্তী দেওয়ান
৩ / ১২
সিলেটে দিনভর যানজটে স্থবির ছিল সিলেট নগর। বিভিন্ন এলাকার সড়কে দীর্ঘ যানজটের কারণে ভোগান্তি পোহাতে হয় নগরবাসীকে। চৌহাট্টা-রিকাবীবাজার, সিলেট, ৯ মার্চ
ছবি: আনিস মাহমুদ
৪ / ১২
আইন লঙ্ঘন করে নদীতে আড়াআড়ি বাঁশ ও জাল দিয়ে মাছ শিকার করছেন স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা। সিলিমপুর, হরিরামপুর, মানিকগঞ্জ, ৮ মার্চ
ছবি: আব্দুল মোমিন
৫ / ১২
দুপুরের এই সময়টিতে স্কুল-কলেজ ছুটি হওয়ায় ট্রেনে থাকে উপচে পড়া ভিড়। তাই প্রায়ই ঝুঁকি নিয়ে নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী ট্রেনের ইঞ্জিন আর বগির মাঝখানে বসে শিক্ষার্থীসহ সাধারণ মানুষ যাত্রা করে গন্তব্যের উদ্দেশে। ফতুল্লা, নারায়ণগঞ্জ, ৯ মার্চ
ছবি: দিনার মাহমুদ
৬ / ১২
ঝুঁকি নিয়ে মহাসড়ক পার হচ্ছিলেন দুই নারী। তাঁদের হঠাৎ এমন পারাপারের কারণে দুর্ঘটনা থেকে বাঁচতে চলন্ত মোটরসাইকেল নিয়ন্ত্রণ করতে গিয়ে মোটরসাইকেলসহ সড়কে পড়ে যান আরোহী। এ সময় পেছনে দ্রতগতির যানবাহন না থাকায় অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রেহাই পান তিনজনই। ঢাকা-সিলেট মহাসড়ক, চণ্ডিপুল, সিলেট, ৯ মার্চ
ছবি: আনিস মাহমুদ
৭ / ১২
এক বছর ১০ মাস পর বিদ্যালয়ের ছাত্রাবাস চালু হওয়ায় বিদ্যালয়ে এসে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। কাঁঠালতলী আবাসিক সরকারি প্রাথমিক বিদ্যালয়, খাগড়াছড়ি, ৯ মার্চ
ছবি: পলাশ বড়ুয়া
৮ / ১২
বসন্তেই গ্রীষ্মের খরতাপ! বাড়ছে রোদ আর গরমের প্রভাব। বসন্তের প্রখর রোদে হাঁপিয়ে ওঠা ক্লান্ত রিকশাচালক ঘুমিয়ে পড়েছেন রিকশাতেই। সিলেট, ৯ মার্চ
ছবি: আনিস মাহমুদ
৯ / ১২
আগুনে পুড়ে যাওয়া ধ্বংসস্তূপে মূল্যবান মালামাল খুঁজছে রোহিঙ্গারা। বালুখালী রোহিঙ্গা আশ্রয়শিবির, উখিয়া, কক্সবাজার, ৯ মার্চ
ছবি: প্রথম আলো
১০ / ১২
পাহাড়ি বাঁশ ভেলা বেঁধে কাপ্তাই হ্রদে ভাসিয়ে নেওয়া হচ্ছে গন্তব্যে। লংগদু, রাঙামাটি, ৯ মার্চ
ছবি: সুপ্রিয় চাকমা
১১ / ১২
বাগানে রোপণের জন্য প্লাস্টিকের পাত্রে প্রস্তুত করা হয়েছে উন্নত জাতের জি-৯ কলার চারা। কেওয়া পূর্বখণ্ড, শ্রীপুর, গাজীপুর। ৯ মার্চ ২০২২
ছবি: সাদিক মৃধা
১২ / ১২
বগুড়ার সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ অনুষ্ঠান। সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ, বগুড়া, ৯ মার্চ
ছবি: সোয়েল রানা