একঝলক (১ জুলাই ২০২২)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৪
ঈদ উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। দীর্ঘ সময় ধরে ভিড়ের মধ্যে লাইনে দাঁড়িয়ে অপেক্ষায় টিকিটপ্রত্যাশীরা। গরমে অতিষ্ঠ হয়ে পানি পান করছেন এক নারী। কমলাপুর রেলওয়ে স্টেশন, ঢাকা, ০১ জুলাই
ছবি: আশরাফুল আলম
২ / ১৪
লঞ্চে যাতায়াতের জন্য আগের মতো আর ভিড় নেই যাত্রীদের। বরিশাল বন্দর, ৩০ জুন
ছবি: প্রথম আলো
৩ / ১৪
প্রথম দিনে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের টোল প্লাজায় তীব্র যানজট। ভোগান্তিতে চালকেরা। বাগাইল, ভাঙ্গা, ফরিদপুর, ০১ জুলাই
ছবি: আলীমুজ্জামান
৪ / ১৪
ফাইয়াজ ও লতিফুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করে ট্রান্সকম গ্রুপ। জেক্সাকা হেলথ কেয়ার কমপ্লেক্স, সোনাডাঙ্গা, খুলনা, ০১ জুলাই
ছবি: সাদ্দাম হোসেন
৫ / ১৪
কিশোরগঞ্জের বাজিতপুরের দীঘিরপাড় ইউপির আছানপুর গ্রাম ও মাইজচর ইউপির নোয়াহাটা গ্রামের বন্যাকবলিত মানুষের মাঝে চাল বিতরণ করা হয়। ভৈরব বন্ধুসভার ব্যবস্থাপনায় এই কার্যক্রমে আর্থিক সহযোগিতা করে ফেডারেশন অব বাংলাদেশ মেডিকেল সোসাইটিজ অব অস্ট্রেলিয়া (এফবিএমএসএ) নামে অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশি চিকিৎসকদের সংগঠন। ২৩ নম্বর আছানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ, কিশোরগঞ্জ, ০১ জুলাই
ছবি: সুমন মোল্লা
৬ / ১৪
পান বাঁধাই করছেন দুই পাহাড়ি নারী। লাউয়াছড়া পুঞ্জি, মৌলভীবাজার, ০১ জুলাই
ছবি: প্রথম আলো
৭ / ১৪
বিক্রির জন্য বাঁধাই করে রাখা হয়েছে পান। লাউয়াছড়া পুঞ্জি, মৌলভীবাজার, ০১ জুলাই
ছবি: প্রথম আলো
৮ / ১৪
আশ্রয়কেন্দ্রের ভেতর থইথই পানি। সেখানে ঠাঁই নিয়েছে কয়েকটি পরিবার। নৌকায় বসে পানিতে কাপড় ধুচ্ছেন এক নারী, হরিরামপুর প্রাথমিক বিদ্যালয়, জুড়ী, মৌলভীবাজার, ১ জুলাই
ছবি: কল্যাণ প্রসূন
৯ / ১৪
মহাসড়কে টোল আদায় শুরু, টোল গ্রহণের কারণে ধীরগতিতে পদ্মা সেতুমুখী যানজট। ধলেশ্বরী সেতুর টোল প্লাজা, মুন্সিগঞ্জ, ১ জুলাই
ছবি: ফয়সাল হোসেন
১০ / ১৪
ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের ঈশ্বরগঞ্জ উপজেলার চরহাসেনপুর এলাকায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। এ সময় ট্রাকের ধাক্কায় সড়কের পাশে ইজিবাইক ও মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়। ঈশ্বরগঞ্জ, ১ জুলাই
ছবি: প্রথম আলো
১১ / ১৪
খালের আশপাশে ময়লা ফেলার কোনো নির্দিষ্ট ভাগাড় না থাকায় খালের মধ্যে আবর্জনা ফেলা হয়। এতে খালটি ভরাট হওয়ায় বর্ষায় পানি জমে থাকে। অল্প বৃষ্টিতেই এ এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। মাসকান্দা খালপাড়, ময়মনসিংহ, ১ জুলাই
ছবি: আনোয়ার হোসেন
১২ / ১৪
সামনে কোরবানির ঈদ। হাটে এসেছে নানা জাত, রং ও আকারের গরু। কিন্তু প্রতিবছরের মতো এবার ঢাকা ও অন্য জেলার ব্যাপারীদের আগমন ঘটেনি তেমন বড় পরিসরে। তাই হাটগুলোতে জমছে না বেচাকেনা। বাড়ি থেকে গাড়ি করে হাটে আনা ও বেচতে না পেরে বাড়ি ফিরে যাচ্ছেন গরুর খামারিরা। হাজীর হাট, আরিফপুর, পাবনা, ১ জুলাই
ছবি: হাসান মাহমুদ
১৩ / ১৪
পদ্মা সেতু চালুর পর প্রভাব পড়েছে দেশের আরেক গুরুত্বপূর্ণ রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে। যানবাহন কমে যাওয়ায় ফেরিঘাট অনেকটা এ রকম ফাঁকা থাকছে। দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট, গোয়ালন্দ, রাজবাড়ী ১ জুলাই
ছবি: এম রাশেদুল হক
১৪ / ১৪
শিমুলিয়া-বাংলাবাজার নৌপথ বন্ধ। সেই সঙ্গে বন্ধ হয়ে গেছে তিন শতাধিক ব্যবসাপ্রতিষ্ঠান। পদ্মা সেতু দেখতে আসা মানুষের জন্য পাঁচটি খাবার হোটেল খোলা রাখা হয়েছে। বাংলাবাজার ঘাট, ৩০ জুলাই
ছবি: সত্যজিৎ ঘোষ