একঝলক (১০ এপ্রিল, ২০২২)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৯
রোজায় বেগুনের চাহিদা বেড়েছে। সেই সঙ্গে বাজারে বেড়েছে বেগুনের দাম। বিক্রির জন্য খেতে বেগুন সাজাচ্ছেন এক কৃষক। চর করনেশনা, গোয়ালন্দ, রাজবাড়ী, ১০ এপ্রিল
ছবি: এম রাশেদুল হক।
২ / ৯
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার গুরমার বর্ধিতাংশ হাওরের শালদিঘা ফসল রক্ষা বাঁধের ফাটল মেরামত করেছেন আট গ্রামের তিন শতাধিক মানুষ। এখন বাঁধের ঝুঁকিপূর্ণ অংশে চলছে পালা করে কাজ। ধর্মপাশা, সুনামগঞ্জ, ১০ এপ্রিল
ছবি: সালেহ আহমদ
৩ / ৯
গ্রীষ্মের রসাল ফল তরমুজ। গরমে এটির চাহিদা থাকায় দামও বেশি। সিলেট নগরের বিভিন্ন এলাকায় ছোট-বড় আকারভেদে তরমুজ বিক্রি হচ্ছে ১৫০-৪০০ টাকায়। কদমতলী ফলের আড়তে তরমুজ নিয়ে বসেছেন বিক্রেতা। কদমতলী, সিলেট, ১০ এপ্রিল
ছবি: আনিস মাহমুদ
৪ / ৯
পয়লা বৈশাখকে সামনে রেখে মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতিতে ব্যস্ত শিক্ষার্থীরা। নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউট প্রাঙ্গণ, ১০ এপ্রিল
ছবি: দিনার মাহমুদ
৫ / ৯
হাওরে এসেছে নতুন পানি। কোমরপানিতে নেমে ঠেলাজাল দিয়ে মাছ ধরছেন দুই ব্যক্তি। দক্ষিণ সুরমার দোবাগির হাওর, সিলেট, ১০ এপ্রিল
ছবি: আনিস মাহমুদ
৬ / ৯
সারা দেশে বিভিন্ন স্থানে চলছে ন্যায্যমূল্যে টিসিবির পণ্য বিক্রি। এরই ধারাবাহিকতায় কুমিল্লা নগরের মুগলটলী টিঅ্যান্ডটি অফিসের সামনেও বিক্রি হচ্ছে পণ্য। পণ্য কিনতে ভিড় করেছেন মানুষেরা। ১০ এপ্রিল
ছবি: এম সাদেক
৭ / ৯
জমিতেই বিক্রি হয়ে যাচ্ছে বেশির ভাগ পেয়ারা। নিজের এক একর জমিতে থাই পেয়ারা, মিসরি পেয়ারা ও সুপারটেন পেয়ারা চাষ করে সফল হয়েছেন দীর্ঘদিন প্রবাসে থাকা শফিকুল। আদিত্যপাশা, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: তাফসিলুল আজিজ
৮ / ৯
পাহাড়ের মানুষ মেতেছেন উৎসবে। ত্রিপুরা সম্প্রদায়ের বৈসু উপলক্ষে আনন্দ শোভাযাত্রার আগে। খাগড়াছড়ি, ১০ এপ্রিল
ছবি: জয়ন্তী দেওয়ান
৯ / ৯
মুন্সিগঞ্জের শিক্ষক হৃদয় মণ্ডলের জামিন শুনানি শেষে শিক্ষকের পরিবার আদালতের এজলাস থেকে বেরিয়ে আসেন। মুন্সিগঞ্জ, ১০ এপ্রিল
ছবি: সাজিদ হোসেন