রাজধানীর মিরপুরে শাহ আলী মাজার এলাকায় ভাসমান মানুষদের করোনার টিকা দিচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। ঢাকা, ১০ ফেব্রুয়ারিছবি: দীপু মালাকার
২ / ১৯
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৬০তম রিজেন্ট বোর্ডে নিজের ভাতিজির চাকরি বৈধ করতে না পেরে সভা বাতিল করে চলে যেতে চাইলে উপাচার্য এম রোস্তম আলীকে অবরুদ্ধ করে রাখেন শিক্ষক ও কর্মকর্তারা। প্রশাসনিক ভবন, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ১০ ফেব্রুয়ারিছবি: হাসান মাহমুদ
৩ / ১৯
ভারতের কর্ণাটক রাজ্যে শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব নিষিদ্ধের পর এর প্রতিবাদে দেশটিতে বিক্ষোভ করছেন মুসলিম শিক্ষার্থীরা। বিক্ষোভের সঙ্গে সংহতি প্রকাশ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী মানববন্ধন করেন। প্যারিস রোড, রাজশাহী বিশ্ববিদ্যালয়ছবি: তাপস কুমার সরকার
বান্দরবানে সেনাবাহিনীর ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে বাঙালি গণপরিষদের বিক্ষোভ মিছিল। জেলা প্রশাসন কার্যালয়, রাঙামাটি, ১০ ফেব্রুয়ারিছবি: সুপ্রিয় চাকমা
৬ / ১৯
মাঘের শেষে বেড়েছে শীত। সন্তানকে কম্বলে জড়িয়ে ঘরের বাইরে বেরিয়েছেন এক মা। তিন নম্বর মাছঘাট, নারায়ণগঞ্জ, ১০ ফেব্রুয়ারিছবি: দিনার মাহমুদ
৭ / ১৯
বিলকিছ বেগম নিজের জমিতে চাষ করা ফুলকপির পরিচর্যা করছেন। দড়িমির্জানগর, মেঘনা, কুমিল্লা, ১০ ফেব্রুয়ারিছবি: আবদুর রহমান ঢালী
৮ / ১৯
বেহাল বলদাখাল-নদীবন্দর সড়ক। এই সড়কে ঝুঁকি নিয়ে প্রতিদিন শত শত মালবাহী ট্রাক চলাচল করে। মেঘনা-গোমতী সেতুর টোলপ্লাজা এলাকা, দাউদকান্দি, কুমিল্লা। ১০ ফেব্রুয়ারিছবি: আবদুর রহমান ঢালী
৯ / ১৯
করোনা টিকা নিতে শিক্ষার্থীদের ভিড়। চিংহ্লামং মারী স্টেডিয়াম, নানিয়ারচর, রাঙামাটি, ১০ ফেব্রুয়ারিছবি: সুপ্রিয় চাকমা
১০ / ১৯
সোবহানবাগে ইভ্যালির কার্যালয়ের কাছে ভিক্টোরিয়া কনভেনশন সেন্টারে ইভ্যালির গাড়ি নিলামে তোলা হয়। এ উপলক্ষে অনেকেই গাড়ি কেনার উদ্দশ্যে সেখানে আসেন। ধানমন্ডি, ১০ ফেব্রুয়ারিছবি: শুভ্র কান্তি দাশ
১১ / ১৯
করোনার দৈনিক সংক্রমণ এখনো সাত হাজারের ওপরে। তবে ট্রেনে যাত্রী চলাচল স্বাভাবিক করতে সব আসনে যাত্রী নেওয়া শুরু হয়েছে। তবে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। যাত্রীদের অনেকের মুখেই নেই মাস্ক। কমলাপুর স্টেশন, ঢাকা ১০ ফেব্রুয়ারিছবি: সাজিদ হোসেন
১২ / ১৯
কম দামে টিসিবির পণ্য তেল, ডাল, চিনি, পেঁয়াজ কিনতে সাধারণ মানুষের ভিড়। ব্রাহ্মণকান্দা, ফরিদপুর, ১০ ফেব্রুয়ারিছবি: আলীমুজ্জামান
১৩ / ১৯
আলমগীর হোসেন রেলওয়েতে চাকরি করেন না। এই কাজ করে কোনো মজুরিও পান না। জীবিকার তাগিদে ছোট্ট মুদিদোকানের পাশাপাশি চালান ভ্যান রিকশা। দুর্ঘটনা প্রতিরোধে নিজ উদ্যোগে পাহারা দেন রেল ক্রসিং। নীলফামারী, ১০ ফেব্রুয়ারিছবি: প্রথম আলো
১৪ / ১৯
দুপুর গড়িয়ে বিকেল হলেও সূর্যের দেখা নেই। ঘন কুয়াশায় ঢাকা চারপাশ। ফলে যানবাহন চলছে হেড লাইট জ্বালিয়ে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, জাগরজুলি, কুমিল্লা ১০ ফেব্রুয়ারিছবি: এম সাদেক কুমিল্লা
১৫ / ১৯
মাঘ মাস শেষের দিকে। তবে আবারও ঠান্ডা বাতাস বইছে। তাই ফুটপাতের পুরোনো কাপড়ের দোকানগুলোতে গরম কাপড় নিতে ভিড় বেড়েছে সাধারণ মানুষের। নিউ ইঞ্জিনিয়ার পাড়া, রংপুর, ১০ ফেব্রুয়ারিছবি: মঈনুল ইসলাম
১৬ / ১৯
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে করোনার দ্বিতীয় ডোজ টিকা নিতে আসা ১২ থেকে ১৮ বছর বয়সের শিক্ষার্থীদের সারি। তবে উপেক্ষিত হয়েছে স্বাস্থ্যবিধি। অন্নদা সরকারি উচ্চবিদ্যালয় ব্রাহ্মণবাড়িয়া, ১০ ফেব্রুয়ারিছবি: বদর উদ্দিন
১৭ / ১৯
কুয়াশার চাদরে ঢেকে আছে চারপাশ। দুপুর গড়িয়েছে, তবে সূর্যের দেখা মেলেনি। তবে প্রাত্যহিক কাজ থেমে নেই। কেন্দ্রীয় খেয়াঘাট এলাকা, নারায়ণগঞ্জ, ১০ ফেব্রুয়ারিছবি: দিনার মাহমুদ
১৮ / ১৯
বৈরী আবহাওয়া। সকাল থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। এরই মধ্যে বাড়ির গৃহপালিত পশুর জন্য বিলের পানিতে নেমে ঘাস সংগ্রহ করে বাড়ি ফিরছেন এই নারী। গোয়ালকান্দি, ফরিদপুর। ১০ ফেব্রুয়ারিছবি: আলীমুজ্জামান
১৯ / ১৯
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৬০তম রিজেন্ট বোর্ডের সভা বাতিল করে চলে যেতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম রোস্তম আলীকে অবরুদ্ধ করে রাখেন শিক্ষক-কর্মকর্তারা। স্থানীয় সাংসদের হস্তক্ষেপে সভার নতুন তারিখ ঘোষণা করে পুলিশ ও প্রশাসনের পাহারায় ক্যাম্পাস ত্যাগ করেন উপাচার্য। প্রশাসনিক ভবন, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ১০ ফেব্রুয়ারিছবি: হাসান মাহমুদ