একঝলক (১০ মার্চ ২০২২)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৫
বন, জঙ্গল, পাহাড়ের বুক চিরে সূর্য উঠছে। রাঙামাটি, ১০ মার্চ
ছবি: সুপ্রিয় চাকমা
২ / ১৫
বসন্তে প্রখর রোদ থেকে রেহাই পেতে শিশুর মাথা রুমালে ঢেকে পথ চলেছেন অভিভাবক। সিলেট, ১০ মার্চ
ছবি: আনিস মাহমুদ
৩ / ১৫
পাবনার ঈশ্বরদী উপজেলার লক্ষ্মীকুন্ডায় অবৈধভাবে গড়ে ওঠা অর্ধশত ইটভাটায় যোগাযোগের জন্য পদ্মা নদীর বুকে এভাবেই তৈরি হয়েছে ছয়টি রাস্তা। যা দিয়ে দিন–রাত ২৪ ঘণ্টা মাটিবোঝাই ড্রাম ট্রাক ও ইটের যানবাহন চলাচল করে। ১০ মার্চ
ছবি: হাসান মাহমুদ
৪ / ১৫
গাছে গাছে সূর্যমুখীর ফুল ফুটেছে। বাণিজ্যিকভাবে চাষ হওয়া সূর্যমুখীর বীজ থেকে তৈরি হয় ভোজ্যতেল। মুজগুন্নী, খুলনা, ১০ মার্চ
ছবি: সাদ্দাম হোসেন
৫ / ১৫
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে যুবদল বিএনপির নগর কার্যালয়ের সামনে বিভাগীয় সমাবেশ করে। সমাবেশে নেতা–কর্মীরা থালা, তেলের গ্যালন, আলু, পেঁয়াজ—এসব নিত্যপ্রয়োজনীয় জিনিস নিয়ে বিক্ষোভ করেন। সদর রোড, বরিশাল নগর, ১০ মার্চ
ছবি: সাইয়ান
৬ / ১৫
কৃষকের খেত থেকে আলু কিনে বস্তায় ভরছেন ব্যবসায়ীরা। ঠাকুরগাঁও, ১০ মার্চ
ছবি: মজিবর রহমান খান
৭ / ১৫
বিভিন্ন উপজেলা ও আশপাশের জেলা থেকে ট্রলারে করে খুলনার বড় বাজার থেকে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনে নিয়ে যায় মোকামগুলো। বেশির ভাগ সময়ে এক ট্রলারে বিভিন্ন মোকামের মালামাল নিয়ে যাওয়া হয়। বড় বাজার বলাকা ঘাট, খুলনা, ১০ মার্চ
ছবি: সাদ্দাম হোসেন
৮ / ১৫
বুধবার রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাফফাত নাঈম দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন। এর প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উপাচার্য ভবনের সামনে বিক্ষোভ করেন সাধারণ শিক্ষার্থীরা। রাজশাহী বিশ্ববিদ্যালয়, ১০ মার্চ
ছবি: শহীদুল ইসলাম
৯ / ১৫
ফিঙে প্রধানত পতঙ্গভুক। উড়ন্ত কীটপতঙ্গ ধরে খায় তারা। শিকার ধরার এক ফাঁকে বিবাদে জড়িয়ে পড়েছে জোড়া ফিঙে। সবুজবাগ, বগুড়া, ১০ মার্চ
ছবি: সোয়েল রানা
১০ / ১৫
কারখানায় সস তৈরির জন্য বাছাই করা হচ্ছে পাকা ও কাঁচা টমেটো। সোনাদিঘি, রাজশাহী, ১০ মার্চ
ছবি: শফিকুল ইসলাম
১১ / ১৫
জাতীয় দুর্যোগ ও প্রস্তুতি দিবস উপলক্ষে সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ মাঠে কীভাবে আগুন নেভাতে হয়, কৌশল দেখাচ্ছে ফায়ার সার্ভিসের দল। গোয়ালন্দ, রাজবাড়ী, ১০ মার্চ
ছবি: এম রাশেদুল হক
১২ / ১৫
নারীদের মোটরসাইকেল আর স্কুটি চালানোর আগ্রহ বাড়ছে। কুমিল্লা শহরের ঈদগাহ মাঠে সকাল থেকে দুপুর পর্যন্ত নারীদের স্কুটি চালানোর প্রশিক্ষণ দেন আফরোজ সামিহা। কুমিল্লা, ১০ মার্চ
ছবি: এম সাদেক
১৩ / ১৫
রাজধানীর তেজগাঁও এলাকায় তীব্র যানজটের মধ্যে মোটরসাইকেলচালকদের সঙ্গে ব্যক্তিগত গাড়িচালকদের বাগ্‌বিতণ্ডা। ঢাকা, ১০ মার্চ
ছবি: দীপু মালাকার
১৪ / ১৫
বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে ঊর্ধ্বগতি। নাভিশ্বাস চলছে মানুষের জীবনযাপনে। কিছুটা কম দামে পণ্য কেনার জন্য সারিতে দাঁড়িয়ে অপেক্ষা করছেন অনেকে। মাধখলা, শ্রীপুর, গাজীপুর, ১০ মার্চ
ছবি: সাদিক মৃধা
১৫ / ১৫
নতুন বই কিনে আর তর সয়নি শিশু সুবহার। মেলা প্রাঙ্গণেই বাবার সঙ্গে বসে বই দেখছে সে। সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা, ১০ মার্চ
ছবি: তানভীর আহাম্মেদ