একঝলক (১১ মার্চ ২০২২)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৬
তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার নবম বার্ষিকী স্মরণে শুক্রবার বিকেলে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ শহীদ মিনারে সমাবেশের আয়োজন করে। সমাবেশের পর একটি বিক্ষোভ মিছিল করা হয়। চাষাঢ়া, নারায়ণগঞ্জ, ১১ মার্চ
ছবি: দিনার মাহমুদ
২ / ১৬
শহরতলির নতুন প্রজন্মকে আবহমান বাংলার ঐতিহ্যবাহী কুস্তি খেলা পরিচয় করিয়ে দিতে ইউনিটি ক্রিকেট ক্লাব আয়োজন করে কুস্তি প্রতিযোগিতা। সব বয়সী মানুষ উপভোগ করে এ প্রতিযোগিতা। খালিশপুর প্রভাতি স্কুলের মাঠ, খুলনা, ১১ মার্চ
ছবি: সাদ্দাম হোসেন
৩ / ১৬
বাজারে বিক্রি হয় বাহারি জাতের বরই। এখন অবশ্য মৌসুমের শেষ সময়। তাই বেশি পাওয়া যাচ্ছে বাহারি জাতের বরই। আপেলকুল নামেও এটি পরিচিত। সেগুলো সড়কের ওপর পাইকারি বিক্রির জন্য পসরা সাজিয়েছেন বিক্রেতারা। পাইকারিতে প্রতি মণ আপেলকুল ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৬০০ টাকায় বিক্রি হচ্ছে। স্টেশন সড়ক, বগুড়া শহর, ১১ মার্চ
ছবি: সোয়েল রানা
৪ / ১৬
গ্রামবাংলার ঐতিহ্যের অংশ ঢেঁকি। যান্ত্রিকতার এই যুগে কোথাও কোথাও ঐতিহ্য ধরে রেখেছে গ্রামের মানুষ। বাড়ির ফটকে ঢেঁকিতে চাল ভানছেন নারীরা। সেই চালের গুঁড়া দিয়ে পিঠা তৈরি করবেন তাঁরা। নন্দপুর গ্রাম, শাজাহানপুর উপজেলা, বগুড়া, ১১ মার্চ
ছবি: সোয়েল রানা
৫ / ১৬
প্রাকৃতিক মৎস্য প্রজননকেন্দ্র হালদা নদীর দুই তীরে সংরক্ষণ বাঁধ নির্মাণকাজ ওই এলাকায় শেষ হলেও একটি অংশের ৩০০ মিটার এলাকায় ব্লক বসানো হয়নি। এতে নদীর পেটে ঝুঁকি নিয়ে বসবাস করছে ৩০ থেকে ৩৫টি জেলে পরিবার। যেকোনো মুহূর্তে নদীতে গড়িয়ে পড়ার আশঙ্কায় নদীর পাড়ে ঝুলে আছে এসব ঘর। বাসিন্দারা দুশ্চিন্তায় আছেন, ভেঙে পড়লে তাঁরা গিয়ে আশ্রয় নেবেন কোথায়। হাটহাজারী উপজেলার উত্তর মাদার্শা ইউনিয়নের রামদাস মুন্সিরহাটের জেলেপাড়া, চট্টগ্রাম, ৯ মার্চ
ছবি: এস এম ইউসুফ উদ্দিন
৬ / ১৬
আশ্বিন মাসে খেতে লাগানো হয়েছিল পুঁইশাক। ফাল্গুন মাসে সেই শাক পরিপক্ব হয়েছে। খেত থেকে শাক তুলে আঁটি বেঁধে নিয়ে আসছেন কৃষক। পাইকাররা পিকআপ ভ্যানে করে নিয়ে যাবেন বরিশালে বাজারে বিক্রির জন্য। পাইকারের কাছে কৃষক প্রতি কেজি পুঁইশাক বিক্রি করেন ২০ থেকে ২৫ টাকায়। বাস্তকাঠি, আটঘর কুড়িয়ানা ইউনিয়ন, পিরোজপুর জেলা, ১১ মার্চ
ছবি: সাইয়ান
৭ / ১৬
ধানখেতে সার ছিটাচ্ছেন এক কৃষক। বারইভাগ এলাকা, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ১১ মার্চ
ছবি: সাজেদুল আলম
৮ / ১৬
রংপুরে তিস্তা নদীতে পানি কমে গেছে, তাই জেলেরা কম পানিতে মাছের গতিবিধি লক্ষ করে জাল ছুড়ে মাছ ধরছেন। ইচলি, গঙ্গাচড়া, রংপুর, ১১ মার্চ
ছবি: মঈনুল ইসলাম
৯ / ১৬
ফাল্গুনের শেষে পাতা ঝরে গিয়ে নতুন পাতা এসেছে গাছে। প্রকৃতি সাজছে নতুন সাজে। নরোত্তমপুর, বানারীপাড়া উপজেলা, ১১ মার্চ
ছবি: সাইয়ান
১০ / ১৬
বাবুই পাখি। নতুন ও পুরোনো বাসা বুনতে শুরু করেছে। তালগাছের পাতায় বাসা বোনে বাবুই পাখিরা বেশি। শহরতলির নতুনপাড়া গ্রামে, রাঙামাটি, ১১ মার্চ
ছবি: সুপ্রিয় চাকমা
১১ / ১৬
বিপিএল ফুটবলে রাজশাহী ভেন্যুতে ঢাকা আবাহনী ক্রীড়া চক্র লিমিটেড ১-১ গোলে স্বাধীনতা ক্রীড়া সংঘের সঙ্গে ড্র করে। মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম, রাজশাহী, ১১ মার্চ
ছবি: প্রথম আলো
১২ / ১৬
গাইবান্ধার গোবিন্দগঞ্জে আজ দুপুরে সাঁওতালদের ব্যতিক্রমধর্মী তির ছোড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে অর্ধশতাধিক সাঁওতাল নারী অংশ নেয়। গোবিন্দগঞ্জের সাপমারা ইউনিয়নের জয়পুর মাঠ, ১১ মার্চ
ছবি: প্রথম আলো
১৩ / ১৬
সবুজের মধ্যে হলুদ সূর্যমুখী ফুল শোভা ছড়াচ্ছে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার আঞ্চলিক কৃষি গবেষণাকেন্দ্রের মাঠে। সূর্যমুখী ফুলবাগানের সৌন্দর্য দেখতে হাটহাজারীর বিভিন্ন স্থান থেকে প্রতিদিনই দর্শনার্থীরা আসেন দলে দলে। সূর্যমুখী ফুলের বীজ হাঁস-মুরগির খাদ্যরূপে ও তেলের উৎস হিসেবে ব্যবহৃত হয়। এই বীজ যন্ত্রে মাড়াই করে তেল বের করা হয়৷ তেলের উৎস হিসেবে পৃথিবীর বিভিন্ন দেশে সূর্যমুখীর ব্যাপক চাষ হয়। হাটহাজারী কৃষি গবেষণাকেন্দ্র, চট্টগ্রাম, ১০ মার্চ
ছবি: জুয়েল শীল
১৪ / ১৬
রাজধানীর সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের মাঠে চলছে ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো জাতীয় গণিত উৎসব। অনেকটা বাধ্য হয়ে গত দুই বছর গণিত উৎসবের আয়োজন করতে হয়েছে অনলাইনে। এখন পরিস্থিতি প্রায় স্বাভাবিক হয়ে আসায় আগের মতোই খোলা মাঠে দল বেঁধে উচ্ছ্বাস-আনন্দে উৎসবে শামিল হওয়ার সুযোগ এসেছে শিক্ষার্থীদের সামনে। গণিত উৎসবের নানা আয়োজনে অংশ নিয়ে খুশি শিক্ষার্থী ও অভিভাবকেরা। ঢাকা, ১১ মার্চ
ছবি: তানভীর আহাম্মেদ
১৫ / ১৬
ঐতিহাসিক স্থাপনা লালবাগ কেল্লার দেয়ালে রাজনৈতিক দলের পোস্টার, সীমানা ঘেঁষে পার্কিংয়ের নিষেধাজ্ঞা থাকলেও তা অমান্যৃ করা হচ্ছে। এতে সৌন্দর্য নষ্ট হচ্ছে ১৬৮৪ সালে নির্মিত মোগল দুর্গটির। লালবাগ, ঢাকা, ১১ মার্চ
ছবি: দীপু মালাকার
১৬ / ১৬
বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি) আয়োজিত ‘নগর ব্যবস্থাপনায় নারী নেতৃত্ব’ শীর্ষক সেমিনারে পুরস্কারপ্রাপ্তদের সঙ্গে ফটোসেশনে অতিথিরা। বাংলামোটর, ঢাকা, ১১ মার্চ
ছবি: দীপু মালাকার