একঝলক (১২ জুলাই ২০২২)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৭
প্রায় ১ হাজার ৩০০ কোটি বছর আগের আলোর সন্ধান পেল নাসার টেলিস্কোপ। সেই ছবি হোয়াইট হাউসে দাঁড়িয়ে প্রকাশ করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন
ছবি: রয়টার্স
২ / ১৭
ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ। সদরঘাট লঞ্চ টার্মিনাল, ১২ জুলাই
ছবি: দীপু মালাকার
৩ / ১৭
রাঙামাটি পর্যটনের ঝুলন্ত সেতুতে পর্যটকের ঢল। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকেরা কাপ্তাই হ্রদের স্বচ্ছ নীল জলরাশি উপভোগ করছেন। ডিয়ার পার্ক এলাকা, রাঙামাটি পর্যটন, ১২ জুলাই
ছবি: সুপ্রিয় চাকমা
৪ / ১৭
সিলেটের হাওরগুলো এখন পানিতে টইটম্বুর। হাওরের স্বচ্ছ জলের ঢেউয়ের তালে মন মাতাতে অনেকেই পরিবার-পরিজন নিয়ে সিলেটের বিভিন্ন হাওরে নৌকায় ঘুরে বেড়ান। উফতার হাওর, বাইশটিলা, সিলেট, ১২ জুলাই
ছবি: আনিস মাহমুদ
৫ / ১৭
ঈদুল আজহার তৃতীয় দিনে কীর্তনখোলা নদীর তীরে বিনোদনকেন্দ্রে দর্শনার্থীদের ভিড়। বঙ্গবন্ধু উদ্যান, বরিশাল নগর, ১২ জুলাই
ছবি: সাইয়ান
৬ / ১৭
ঈদের তৃতীয় দিনে পদ্মাপারে লালন শাহ মুক্তমঞ্চের নৌকাঘাটে ছিল উপচে পড়া ভিড়। রাজশাহী, ১২ জুলাই
ছবি: শহীদুল ইসলাম
৭ / ১৭
বন্যা পরিস্থিতির কারণে সিলেটের পর্যটনকেন্দ্রগুলোতে এবার পর্যটকদের উপস্থিতি অপেক্ষাকৃত কম। ঈদের ছুটিতে স্থানীয় মানুষ পরিবার-পরিজন নিয়ে ঘুরতে এসেছেন। সাদাপাথর, ভোলাগঞ্জ, কোম্পানীগঞ্জ, সিলেট, ১২ জুলাই
ছবি: আনিস মাহমুদ
৮ / ১৭
রংপুরে ঈদের দ্বিতীয় দিন বিকেলে বিনোদনকেন্দ্রগুলোতে ছিল উপচে পড়া ভিড়। বিনোদন উদ্যান ও চিড়িয়াখানা, রংপুর নগর, ১২ জুলাই
ছবি: মঈনুল ইসলাম
৯ / ১৭
ঈদের আনন্দ উপভোগ করতেই অনেকেই পরিবার–পরিজন নিয়ে বেড়াতে গেছেন পার্কে। এডওয়ার্ড পার্ক, বগুড়া শহর, ১২ জুলাই
ছবি: সোয়েল রানা
১০ / ১৭
গাছ থেকে পাড়া হয়েছে বিলেতি গাব। খুব সুস্বাদু এ ফল বাড়ির উঠান থেকে কুড়িয়ে নিচ্ছেন বাড়ির লোক। পঞ্চবেকি, নেছারাবাদ উপজেলা, পিরোজপুর, ১২ জুলাই
ছবি: সাদ্দাম হোসেন
১১ / ১৭
আষাঢ়ী পূর্ণিমা উদ্‌যাপন। রাঙামাটি রাজবন বিহারে বৌদ্ধ পুণ্যার্থী সব বয়সের নারী–পুরুষ ও শিশুরা সমবেত প্রার্থনায় অংশ নেন। বিহার প্রাঙ্গণে, ১২ জুলাই
ছবি: সুপ্রিয় চাকমা
১২ / ১৭
শিকারের অপেক্ষায় আমগাছের মরা ডালে বসে অপেক্ষায় আছে ফড়িং। কাপ্তান বাজার এলাকা, কুমিল্লা, ১২ জুলাই
ছবি: এম সাদেক
১৩ / ১৭
ঈদের তৃতীয় দিনও বিভিন্ন স্থান থেকে আসছে কোরবানির পশুর চামড়া। ব্যবসায়ীরা চামড়া কেনার পর লবণ দিয়ে স্তূপ করে রাখছেন। ঋষিপট্টি, কুমিল্লা, ১২ জুলাই
ছবি: এম সাদেক
১৪ / ১৭
বিভিন্ন অফিস খোলা থাকলেও এখনো ফাঁকা রয়েছে প্রধান সড়কগুলো। বেলা সাড়ে ১১টা, দেওয়ানহাট মোড়, চট্টগ্রাম নগর, ১২ জুলাই
ছবি: জুয়েল শীল
১৫ / ১৭
রাজধানীতে মশার উপদ্রপ বাড়ায়, বৃদ্ধি পাচ্ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকায় মশার যন্ত্রণা থেকে বাঁচতে মশারি টানিয়ে ঘুমাচ্ছেন লঞ্চের কর্মচারীরা। সকাল সাড়ে ছয়টা, সদরঘাট টার্মিনাল, ঢাকা, ১২ জুলাই
ছবি: দীপু মালাকার
১৬ / ১৭
ঈদের ছুটি শেষ হলেও এখনো ঢাকা শহর রয়েছে ফাঁকা। বেলা সোয়া ১১টা, মতিঝিল, ১২ জুলাই
ছবি: সাজিদ হোসেন
১৭ / ১৭
ঈদের তৃতীয় দিনে মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় ভিড় করেছেন দর্শনার্থীরা। নানা ধরনের পশুপাখি দেখতে নানা বয়সী মানুষের ঢল নেমেছে। পশুপাখি রাখা খাঁচার সামনে দর্শনার্থীদের জটলা
ছবি: শুভ্র কান্তি দাশ