দুর্গাপূজার অষ্টমীতে কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে। শ্রীমঙ্গলের রঘুনাথপুর শ্রীশ্রী আনন্দময়ী কালীবাড়ি, মৌলভীবাজার, ১৩ অক্টোবরছবি: শিমুল তরফদার
৪ / ১৪
টিকা নিতে পাহাড়ি এলাকার মানুষের ভিড়। দূরদূরান্ত থেকে টিকা নিতে এসে লাইনে দাঁড়িয়েছেন নারী-পুরুষেরা। কুমার সুমিত রায় জিমনেসিয়াম হল, রাঙামাটি সদর, ১৩ অক্টোবরছবি: সুপ্রিয় চাকমা
৫ / ১৪
হকারের কাছ থেকে গামছা কিনছেন এক ট্রাকচালক। বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়ক, সিরাজগঞ্জ, ১৩ অক্টোবরছবি: আরিফুল গণি
৬ / ১৪
প্রখর রোদ আর গরমে অতিষ্ঠ প্রাণিকুল। রোদ থেকে রেহাই পেতে পাতার আড়ালে বসেছে দুই চড়ই। শেখঘাট, সিলেট, ১৩ অক্টোবরছবি: আনিস মাহমুদ
সড়কের অধিকাংশ দখল করে বসানো হয়েছে বিভিন্ন ধরনের অস্থায়ী দোকান। ভোগান্তি পোহাতে হচ্ছে যানবাহন ও পথচারীদের। যাত্রাবাড়ী, ১২ অক্টোবরছবি: দীপু মালাকার
৯ / ১৪
জামালপুর জেনারেল হাসপাতালে হঠাৎ করে শিশু রোগীর চাপ বেড়েছে। এর মধ্যে অনেকেই ঠান্ডা-জ্বর ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি। পর্যাপ্ত শয্যা না থাকায় অধিকাংশ শিশুকেই হাসপাতালের ওয়ার্ড ও বারান্দার মেঝেতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। শিশু ওয়ার্ড, জামালপুর, ১৩ অক্টোবরছবি: আব্দুল আজিজ
১০ / ১৪
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যদের মহড়া। উপজেলা পরিষদ কমপ্লেক্স, দীঘিনালা, খাগড়াছড়ি, ১২ অক্টোবরছবি: পলাশ বড়ুয়া