করোনায় দুই বছর বন্ধ থাকার পর পাবনার চাটমোহরে শুরু হয়েছে চড়কপূজা। তিন দিনের এ মেলায় স্টলে হাতপাখার পসরা বসিয়ে বসেছেন এক দোকানি। বোঁথড়, চাটমোহর, পাবনা, ১৩ এপ্রিলছবি: হাসান মাহমুদ
২ / ১৪
টাঙ্গাইলের মির্জাপুরে পানিতে ডুবে যাওয়া খেত থেকে সবজি সংগ্রহের চেষ্টা করছেন কিষানি অর্চনা মণ্ডল। বরদাম, মির্জাপুর, টাঙ্গাইল, ১৩ এপ্রিলছবি: প্রথম আলো
৩ / ১৪
মশার উৎপাতে বরিশালবাসী অতিষ্ঠ। ফগার মেশিনের মাধ্যমে সিটি করপোরেশনের মশকনিধন কর্মীরা ওষুধ দিলেও তাতে কাজ হচ্ছে না। ফলে মশাবাহিত রোগ বেড়ে স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে। আলেকান্দা সড়ক, বরিশাল নগর, ১৩ এপ্রিলছবি: সাইয়ান
৪ / ১৪
পয়লা বৈশাখ উদ্যাপন উপলক্ষে আলপনা আঁকছে এক শিক্ষার্থী। সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, বগুড়া, ১৩ এপ্রিলছবি: সোয়েল রানা
চিকিৎসা করাতে কুষ্টিয়া থেকে রাজশাহীর শিতলাই এসেছিলেন আবদুল কুদ্দুস। চিকিৎসা শেষে বাড়ি ফিরতে ট্রেন ধরতে আসেন তাঁরা। কিন্তু রেলওয়ের রানিং স্টাফদের ডাকা ধর্মঘটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় স্টেশন থেকে ফিরে যান। রাজশাহী রেলওয়ে স্টেশন, ১৩ এপ্রিলছবি: শহীদুল ইসলাম
৭ / ১৪
বন্য হাতির আক্রমণ থেকে ফসল রক্ষায় সীমান্তে এক সপ্তাহ ধরে রাত জেগে পাহারা দিচ্ছেন স্থানীয় ব্যক্তিরা। তবু বন্য হাতির আক্রমণে ফসলের ক্ষয়ক্ষতির শঙ্কা কাটছে না। পানিহাটা-ফেকামারি জমটিলা এলাকা, নালিতাবাড়ী, শেরপুর, ১২ এপ্রিলছবি: আবদুল মান্নান
৮ / ১৪
পয়লা বৈশাখ ও বাংলা বর্ষবরণ উপলক্ষে মাটির পাত্রে নকশা করা হচ্ছে। শোভাযাত্রাসহ বর্ষবরণের নানা আয়োজনে এসব পাত্র ব্যবহার হবে। কাছারিবাজার এলাকা, রংপুর, ১৩ এপ্রিলছবি: মঈনুল ইসলাম
৯ / ১৪
বিন্নি ধানের খই, খেলনা ও নানা তৈজসপত্র নিয়ে বৈশাখী মেলা বসেছে ময়মনসিংহে। নাসিরাবাদ কলেজ মাঠ, ময়মনসিংহ, ১৩ এপ্রিলছবি: আনোয়ার হোসেন
১০ / ১৪
নাটোরে এবার বাঙ্গির প্রচুর আবাদ হয়েছে। কেজিদরে বিক্রির জন্য বগুড়া শহরের আড়তে আনা হয়েছে পাকা বাঙ্গি। প্রতি কেজি পাইকারি বাজারে ২৮ থেকে ৩০ টাকায় বিক্রি হচ্ছে। স্টেশন সড়ক, বগুড়া শহর, ১৩ এপ্রিলছবি: সোয়েল রানা
১১ / ১৪
ঈদুল ফিতরে সেমাইয়ের অনেক চাহিদা থাকে। ঈদ সামনে রেখে সেমাই তৈরিতে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকেরা। কুমিল্লা বিসিক শিল্পনগরী, কুমিল্লা, ১৩ এপ্রিলছবি: এম সাদেক
১২ / ১৪
ঈদ সামনে রেখে ব্যস্ত চট্টগ্রামে হাতে তৈরি জুতার কারখানা। পূর্ব মাদারবাড়ী মালুম লেন, চট্টগ্রাম, ১৩ এপ্রিলছবি: জুয়েল শীল
১৩ / ১৪
নানা আয়োজনে বিদায় দেওয়া হলো বাংলা নববর্ষ ১৪২৮ কে। ছোটদের সাংস্কৃতিক জগৎ ফুলকি আয়োজিত বর্ষবিদায় অনুষ্ঠানে অংশ নেয় বিভিন্ন বয়সের শিক্ষার্থীরা। নন্দনকানন এলাকা, চট্টগ্রামছবি: সৌরভ দাশ