নানা আয়োজনের মধ্য দিয়ে কটকা ট্র্যাজেডি স্মরণে খুলনা বিশ্ববিদ্যালয়ে শোক দিবস পালিত হয়েছে। ২০০৪ সালের এই দিনে সুন্দরবনের কটকায় সফরে গিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের নয়জন ও বুয়েটের দুজন শিক্ষার্থী পানিতে ডুবে মারা যান। খুলনা বিশ্ববিদ্যালয়, ১৩ মার্চছবি: প্রথম আলো
২ / ১০
চাল-ডাল-তেল-পেঁয়াজের মতো নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমানোসহ বিভিন্ন দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল বিক্ষোভ মিছিল করে। সদর রোড, বরিশাল নগর, ১৩ মার্চছবি: সাইয়ান
আগামীকাল সোমবার আন্তর্জাতিক নদী রক্ষা দিবস। কিন্তু দখল আর দূষণে নদী তার আসল রূপ হারাচ্ছে। বরিশালের কীর্তনখোলার তীর দখল করে গড়ে উঠেছে বিভিন্ন স্থাপনা। ডিসি ঘাট এলাকা, বরিশাল নগর, ১৩ মার্চছবি: সাইয়ান
৫ / ১০
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ সমাবেশ হওয়ার কথা ছিল ভায়নায় বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে। কিন্তু পুলিশের বাধায় কার্যালয়ের উল্টো দিকে সমাজসেবা কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করে যুবদল। ১৩ মার্চ, ভায়না, মাগুরাছবি: প্রথম আলো
৬ / ১০
পবিত্র রমজান মাস আসন্ন। সিলেটের সবচেয়ে বড় পাইকারি নিত্যপণ্যের বাজার কালিঘাটে বেড়েছে ব্যস্ততা। পণ্য কিনে ট্রাকে করে নেওয়া হচ্ছে সিলেটের বিভিন্ন উপজেলায়। সিলেট, ১৩ মার্চছবি: আনিস মাহমুদ
৭ / ১০
১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনের প্রস্তুতি হিসেবে শহীদ মিনারে আলপনা আঁকার কাজ করছে শিক্ষার্থীরা। গৌরীপুর সুবল আফতাব উচ্চবিদ্যালয়, দাউদকান্দি, কুমিল্লা, ১৩ মার্চছবি: আবদুর রহমান ঢালী
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার অংশে দীর্ঘদিন আগে মরে যাওয়া গাছ। এসব গাছ বাতাস কিংবা ঝড়ে যেকোনো সময় ভেঙে পড়ে বড় দুর্ঘটনা ঘটতে পারে। সুফুয়া এলাকা, কুমিল্লা, ১৩ মার্চছবি: এম সাদেক
১০ / ১০
শিক্ষকদের সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপ। নির্বাচন কমিশন ভবন, আগারগাঁও, ১৩ মার্চছবি: আশরাফুল আলম