একঝলক (১৪ জুন ২০২২)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৪
দুই মাস আগে গ্রামের মাঠে আহত একটি পাখি পায় স্কুলছাত্র ইমরান ফকির। পাখিটি পেয়ে বাড়ি নিয়ে সেবা দিয়ে সুস্থ করে তোলে। পেন্নাই, দাউদকান্দি, কুমিল্লা, ১৪ জুন
ছবি: আবদুর রহমান ঢালী
২ / ১৪
কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ-২০২২ উদ্‌যাপন উপলক্ষে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাস থেকে শোভাযাত্রা বের করা হয়। রাজশাহী, ১৪ জুন
ছবি: শহীদুল ইসলাম
৩ / ১৪
কাল ১৫ জুন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন। কুমিল্লা জিলা স্কুল মিলনায়তন থেকে প্রতিটি কেন্দ্রের জন্য সরবরাহ করা হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। কুমিল্লা, ১৪ জুন
ছবি: এম সাদেক
৪ / ১৪
খাবার এনে ছানাদের খাওয়াচ্ছে মা পাখিটি। লিচুবাগান এলাকা, রাঙামাটি শহর, ১৪ জুন
ছবি: সুপ্রিয় চাকমা
৫ / ১৪
ভ্যাপসা গরমে একটু শান্তির আশায় পুকুরে নেমেছে শিশুর দল। পলিটেকনিক ইনস্টিটিউট, রাজশাহী, ১৪ জুন
ছবি: শহীদুল ইসলাম
৬ / ১৪
পিরোজপুর সদর উপজেলার পাঁচপাড়া খালে বর্ষা মৌসুমের প্রতি সোমবার ও বৃহস্পতিবার ডিঙি নৌকার হাট বসে।  পাঁচপাড়া, পিরোজপুর, ১৩ জুন
ছবি: এ কে এম ফয়সাল
৭ / ১৪
রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউ হকার্স মার্কেটের উচ্ছেদ কার্যক্রমের ৩৮ দিন পার হলেও এখনো ফুটপাতেই পড়ে আছে ধ্বংসাবশেষ। চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে পথচারীদের। গত ৮ মে এই মার্কেটে উচ্ছেদ অভিযান চালায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। গুলিস্তান, ১৪ জুন
ছবি: দীপু মালাকার
৮ / ১৪
প্রথম আলো ট্রাস্ট আয়োজিত মাদকবিরোধী পরামর্শ সহায়তা ‘আসুন, মাদকমুক্ত থাকি’ শীর্ষক আলোচনা সভায় অতিথিরা। ডব্লিউভিএ মিলনায়তন, ধানমন্ডি-২৭, ১৪ জুন
ছবি: দীপু মালাকার
৯ / ১৪
১০ বছরের ছেলে ইয়ামিনের ছবি হাতে কান্নায় ভেঙে পড়েন মা জিয়াসমিন। ‘লালবাগের মারকাযুল হিকমা (ইন্টা.) মাদ্রাসা থেকে অপহৃত’ শিশু ইয়ামিনকে উদ্ধারের দাবিতে আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন ভুক্তভোগী পরিবারের স্বজনেরা। ঢাকা, ১৪ জুন
ছবি: তানভীর আহাম্মেদ
১০ / ১৪
আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের সহায়তায় প্রথম আলো ট্রাস্টের ব্যবস্থাপনা আজ মঙ্গলবার দুপুরে সিলেটের বন্যাকবলিত উপজেলা জকিগঞ্জের বিভিন্ন গ্রামের ১০০ জনকে ত্রাণ দেওয়া হয়। ত্রাণ নিয়ে ফিরছেন আয়শা আক্তার। উপজেলা পরিষদ ডাকবাংলো প্রাঙ্গণ, জকিগঞ্জ, ১৪ জুন
ছবি: আনিস মাহমুদ
১১ / ১৪
কিশোরগঞ্জের ইটনা উপজেলার দাসপাড়ায় মাছ ধরার চাঁই তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগরেরা। স্থানীয় ব্যক্তিরা বলেন, গ্রামটির নাম দাসপাড়া হলেও এটি হাওরাঞ্চলে চাঁই গ্রাম হিসেবে পরিচিত। এখানকার শতাধিক পরিবারের অর্ধসহস্রাধিক লোক দীর্ঘ ৫০ বছর বা তার অধিক সময় ধরে এ কাজের সঙ্গে যুক্ত
ছবি: তাফসিলুল আজিজ
১২ / ১৪
সারা দিনের ভ্যাপসা গরমের পর চারদিক অন্ধকার করে ঝুম বৃষ্টি যেন জানান দিচ্ছে বর্ষার আগমনী বার্তা। তবে হঠাৎ বৃষ্টিতে দুর্ভোগে পড়েন লোকজন। চারদিক অন্ধকারের কারণে গাড়ির লাইট জ্বালিয়ে পথ চলতে হয় চালকদের। চকবাজার এলাকা, চট্টগ্রাম, ১৪ জুন
ছবি: সৌরভ দাশ
১৩ / ১৪
সমুদ্রে মাছ ধরা এখন বন্ধ। তাই একরকম অবসরে দিন কাটছে জেলেদের। তবে মাছ ধরা শুরু হওয়ার আগের প্রস্তুতি সেরে নিচ্ছেন অনেকে। প্রস্তুতির অংশ হিসেবে অবসরের এই সময়ে জাল মেরামত করে দিন পার করছেন তাঁরা। ফিশারিঘাট এলাকা, চট্টগ্রাম, ১৪ জুন
ছবি: সৌরভ দাশ
১৪ / ১৪
পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে ট্রাকে-ট্রাকে আসছে কাঁঠাল। বিক্রির জন্য সেই কাঁঠাল স্তূপ করে সাজিয়ে রেখেছেন বিক্রেতা। আকার ও মান অনুসারে প্রতিটি কাঁঠাল পাইকারিতে ১০০ থেকে ৪০০ টাকা দামে বিক্রি করা হয়। ফিরিঙ্গীবাজার এলাকা, চট্টগ্রাম, ১৪ জুন
ছবি: সৌরভ দাশ