করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর আজ থেকে শুরু হয়েছে শিশুদের প্রাক্-প্রাথমিকের ক্লাস। ওয়াইডব্লিউসিএ স্কুল, গ্রিন রোড, ঢাকা, ১৫ মার্চছবি: শুভ্র কান্তি দাশ
২ / ১০
টিসিবির পণ্য নিতে মানুষের ভিড়। নিকুঞ্জ ২, ঢাকা, ১৫ মার্চছবি: তানভীর আহাম্মেদ
৩ / ১০
প্রথম আলো ও জিআইজেড বাংলাদেশ আয়োজিত ‘শ্রমিকদের সামাজিক নিরাপত্তা’ শীর্ষক গোলটেবিল আলোচনায় অতিথিরা। প্রথম আলো কার্যালয়, ঢাকা, ১৫ মার্চছবি: দীপু মালাকার
৪ / ১০
রড দিয়ে নিজের দোকানে বসে রিং বানাচ্ছেন এক তরুণ। এই রিং দালানকোঠা তৈরিতে ঢালাইয়ে সময় লিন্টেন দেওয়ার কাজে ব্যবহৃত হয়। প্রতি কেজি রিং তিন টাকায় বিক্রি করেন। সারা দিনে এই তরুণ ২০০ থেকে ২৫০ কেজি রডের রিং তৈরি করেন। হাটখোলা বাজার, বরিশাল নগর, ১৫ মার্চছবি: সাইয়ান
৫ / ১০
এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় কুমিল্লা গোমতী নদীর চরে ব্যাপক ফলন হয়েছে আলুর। কৃষক শাহ আলমের জমি থেকে পাইকারি ১২ টাকা কেজি ধরে আলু কিনেছেন পাইকার মনির হোসেন। তিনি জানান, এ আলু চট্টগ্রামে নিয়ে বিক্রি করবেন। বাজারে খুচরা প্রতি কেজি আলু ২০ টাকায় বিক্রি হচ্ছে। আমতলী এলাকা, কুমিল্লা, ১৫ মার্চছবি: এম সাদেক
৬ / ১০
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীর দৌলতদিয়ায় আজ মঙ্গলবার সকালে জেলেদের জালে প্রায় ৩৫ কেজি ওজনের একটি বাগাড় মাছ ধরা পড়েছে। মাছটি ১ হাজার ৩০০ টাকা কেজি দরে কিনে নেন স্থানীয় মৎস্য ব্যবসায়ী সোহেল মোল্লা। দৌলতদিয়ার ৫ নম্বর ফেরি ঘাট, গোয়ালন্দ, রাজবাড়ী, ১৫ মার্চছবি: এম রাশেদুল হক
৭ / ১০
রাজশাহী নগরের দড়িখরবোনা এলাকায় মাস্টার অ্যাগ্রো কোম্পানি লিমিটেডের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নেভানোর কাজ করছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট। রাজশাহী, ১৫ মার্চছবি: শহীদুল ইসলাম
৮ / ১০
আলু তোলার পর সেই জমিতে বোরো ধান রোপণ করছেন চাষিরা। পায়রাবন্দ, মিঠাপুকুর, রংপুর, ১৫ মার্চছবি: মঈনুল ইসলাম
৯ / ১০
করোনার বুস্টার ডোজ গ্রহণ করার জন্য ফজরের নামাজের সময় থেকে দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন অনেকে। মহিলা ডিগ্রি কলেজ, ময়মনসিংহ, ১৫ মার্চছবি: আনোয়ার হোসেন
১০ / ১০
ইউক্রেনে রকেট হামলায় নিহত প্রকৌশলী হাদিসুর রহমানের জানাজা সকাল ১০টায় বেতাগী উপজেলার কদমতলা গ্রামে অনুষ্ঠিত হয়। বরগুনা, ১৫ মার্চছবি: মোহাম্মদ রফিক