ফল থেকে বের হয়েছে শিমুল তুলা। শাজাহানপুর, বগুড়া, ১৬ এপ্রিলছবি: সোয়েল রানা
২ / ১৩
নেত্রকোনা থেকে ট্রাকে করে আনা হয়েছে পাট। কারখানায় নেওয়ার জন্য তা ট্রলারে নামানো হচ্ছে। চারারগোপ, নারায়ণগঞ্জ, ১৬ এপ্রিলছবি: দিনার মাহমুদ
৩ / ১৩
ঈদ সামনে রেখে ব্যস্ত সময় কাটছে দরজিদের। তালতলা, রংপুর নগর, ১৬ এপ্রিলছবি: মঈনুল ইসলাম
৪ / ১৩
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালদের বিরোধপূর্ণ জমির বদলে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের সাকোয়া সেতু এলাকায় ইপিজেড চান স্থানীয় বাসিন্দারা। এই দাবিতে মানববন্ধন করে গাইবান্ধা নাগরিক মঞ্চ। গাইবান্ধা শহর, ১৬ এপ্রিলছবি: প্রথম আলো
৫ / ১৩
নেত্রকোনার কলমাকান্দার দত্তখিলা এলাকায় সেতু থাকলেও সংযোগ সড়ক নেই। স্থানীয় লোকজন দীর্ঘদিন ধরে সংযোগ সড়ক নির্মাণের দাবি জানিয়ে আসছেন। নেত্রকোনা, ১৬ এপ্রিলছবি: প্রথম আলো
৬ / ১৩
দুই বছর বন্ধ থাকার পর এবার জমজমাট তাড়াশের ভাদাই মেলা। মেলাটি বারুহাঁসের মেলা নামেও পরিচিত। বারুহাঁস, তাড়াশ, সিরাজগঞ্জ, ১৬ এপ্রিলছবি: সাজেদুল আলম
৭ / ১৩
দৌলতদিয়া লঞ্চঘাটে বিআইডব্লিউটিএর দুটি পদচারী-সেতুর অংশবিশেষ গত বছর নদীভাঙনে বিলীন হয়। এরপর দীর্ঘ আট মাসেও সেতুটি সংস্কার করা হয়নি। ফলে বিকল্প উপায়ে চলাচল করতে হচ্ছে যাত্রীদের। গোয়ালন্দ, রাজবাড়ী, ১৬ এপ্রিলছবি: এম রাশেদুল হক
৮ / ১৩
ট্রলারে করে এসেছে তরমুজ। সেখান থেকে নেওয়া হচ্ছে আড়তে। আকৃতি অনুযায়ী প্রতিটি তরমুজ ৫০ থেকে ৩০০ টাকা পাইকারি দরে বিক্রি হবে। চারারগোপ ফলের আড়ত এলাকা, নারায়ণগঞ্জ, ১৬ এপ্রিলছবি: দিনার মাহমুদ
৯ / ১৩
দৌলতদিয়া ফেরিঘাটের পাশে নদীতে মাছ শিকার করছেন এক ব্যক্তি। ধরা পড়েছে বিভিন্ন প্রজাতির দেশীয় মাছ। দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাট, গোয়ালন্দ, রাজবাড়ী, ১৬ এপ্রিলছবি: এম রাশেদুল হক
১০ / ১৩
মাঠে যাওয়ার জন্য খাল ভরাট করে রাস্তা নির্মাণ করেছেন গ্রামবাসী। নেওয়া হয়নি প্রশাসনের অনুমতি। এতে পানির স্বাভাবিক প্রবাহে বাধা পড়বে। ইছাপুর, দাউদকান্দি, কুমিল্লা, ১৬ এপ্রিলছবি: আবদুর রহমান ঢালী
১১ / ১৩
পার্বত্য চট্টগ্রামের মারমা জনগোষ্ঠীর সাংগ্রাই উৎসবে অংশ নেন তরুণ-তরুণীরা। বেতবুনিয়া উচ্চবিদ্যালয় মাঠ, কাউখালী উপজেলা, রাঙামাটি, ১৬ এপ্রিলছবি: সুপ্রিয় চাকমা
১২ / ১৩
মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় প্রত্নতাত্ত্বিক খননের মাধ্যমে গুরুত্বপূর্ণ নিদর্শন আবিষ্কৃত হয়েছে। উপজেলার নাটেশ্বর দেউল, ১৬ এপ্রিলছবি: ফয়সাল হোসাইন
১৩ / ১৩
গত তিন দিনের ভারী বৃষ্টি আর পাহাড়ি ঢলে আবার বেড়েছে হাওরের পানি। তলিয়ে গেছে ফসলি জমি। জমির আধা পাকা ধান কেটে স্তূপ করে রাখছেন এক কৃষক। উফতার হাওর, পিঠাকরা এলাকা, সিলেট সদর, ১৬ এপ্রিলছবি: আনিস মাহমুদ