একঝলক (১৬ ফেব্রুয়ারি ২০২২)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১১
কুয়াশামাখা সকালে হাঁটতে বেরিয়েছেন এক বৃদ্ধ। পান্ডারদিঘী, শহরতলি, রংপুর, ১৬ ফেব্রুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
২ / ১১
কিশোরগঞ্জ শহরে সিএনজি স্ট্যান্ডসংলগ্ন এলাকায় অগ্নিকাণ্ডে বেশ কিছু দোকান আগুন লেগে পুড়ে গেছে। একরামপুর, কিশোরগঞ্জ, ১৬ ফেব্রুয়ারি
ছবি: তাফসিলুল আজিজ
৩ / ১১
খেতে ধানের চারা রোপণে ব্যস্ত কৃষকেরা। দিঘী, মানিকগঞ্জ সদর, ১৬ ফেব্রুয়ারি
ছবি: আবদুল মোমিন
৪ / ১১
বিক্রির আশায় খেজুরের রস নিয়ে বাজারের দিকে রওনা দিয়েছেন এক বৃদ্ধ। প্রতি গ্লাস তিনি ১০ টাকায় বিক্রি করেন। ফরিদপুর, ১৬ ফেব্রুয়ারি
ছবি : আলীমুজ্জামান
৫ / ১১
কুমিল্লার হোমনা উপজেলার নিলখী ইউনিয়নের মো. শাহ আলী শখের বশে এক জোড়া ময়ূর কিনেছিলেন। এখন তাঁর খামারে শতাধিক ময়ূর। এক জোড়া ময়ূর ১ লক্ষ ৬৫ হাজার টাকায় বিক্রি করেন তিনি। হোমনা, নিলখী, বাবরকান্দি গ্রাম, কুমিল্লা, ১৬ ফেব্রুয়ারি
ছবি: এম সাদেক
৬ / ১১
নিজের বাসা থেকে বাইরে উঁকি দিচ্ছে এক কোটরে প্যাঁচা। জেলাপাড়া, পাবনা, ১৬ ফেব্রুয়ারি
ছবি: হাসান মাহমুদ
৭ / ১১
খেলার নাম ‘অন্ধের হাঁস ধরা’। চোখ বাঁধা অবস্থায় ধরতে হবে হাঁস। ধরতে পারলে পুরস্কার হিসেবে পাওয়া যাবে হাঁসটি। সরাবদী, হাইজাদী ইউনিয়ন, আড়াইহাজার, নারায়ণগঞ্জ। ১৬ ফেব্রুয়ারি
ছবি: প্রথম আলো
৮ / ১১
সিলেট উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে নগরের চৌহাট্টা এলাকার আলীয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে ‘প্রাণিসম্পদ প্রদর্শনী’। এতে বিভিন্ন গৃহপালিত পশুপাখি প্রদর্শন করা হয়। ১৬ ফেব্রুয়ারি
ছবি: আনিস মাহমুদ
৯ / ১১
আসছে ২১ ফেব্রুয়ারি; আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এদিন শহীদ মিনারে আসবেন নানা শ্রেণি-পেশার লোক। এ উপলক্ষে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনার ধুয়ে-মুছে রং করায় ব্যস্ত শ্রমিকেরা। সদর রোড, বরিশাল নগর, ১৬ ফেব্রুয়ারি
ছবি: সাইয়ান
১০ / ১১
বর্ষাকালে এই সড়কে কোমরসমান পানি নিয়ে চলতে হয়। জলাবদ্ধতা নিরসনে প্রায় এক বছর ধরে চলছে সড়ক সংস্কারের কাজ। শেষ হতে আরও প্রায় দেড় মাস লাগবে। বিকল্প পথ না থাকায়, সেখান দিয়েই ঝুঁকি নিয়ে চলছে শান্তিবাগ আবাসিক এলাকার মানুষ। দুর্ভোগ পিছু ছাড়ছে না তাদের। এক্সেস রোড, শান্তিবাগ, আগ্রাবাদ, চট্টগ্রাম
ছবি: জুয়েল শীল
১১ / ১১
পুবাকাশে রক্তিম চাঁদ। ইটপাথরের দালানের ফাঁক গলে প্রকৃতির এই রূপ নগরবাসীকে দেয় প্রশান্তি। কারওয়ান বাজার, ঢাকা। ১৬ ফেব্রুয়ারি
ছবি: জাহিদুল করিম