একঝলক (১৬ মার্চ ২০২২)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৪
ক্যারম বোর্ড নেই তাতে কী? মেঠোপথের ধারে তৈরি মাটির ক্যারম বোর্ডেই ধরা দিয়েছে তাদের আনন্দ। চর বাঙ্গাবাড়ী, হিমাইতপুর, পাবনা, ১৬ মার্চ
ছবি: হাসান মাহমুদ
২ / ১৪
নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির কারণে টিসিবির ট্রাকের সামনে সাধারণ মানুষের ভিড় বাড়ছে। হাতিরপুল এলাকা, ঢাকা, ১৬ মার্চ
ছবি: সাজিদ হোসেন
৩ / ১৪
পড়ন্ত বিকেলে নানা বয়সের নারী, পুরুষ ও শিশু আলু কুড়াতে জমিতে ভিড় করছে। খাসবাগ, রংপুর শহরতলি, ১৬ মার্চ
ছবি: মঈনুল ইসলাম
৪ / ১৪
লালশাকের খেতে সার দিচ্ছেন কৃষক আবুল কালাম। দুর্গাপুর, আদর্শ সদর উপজেলা, কুমিল্লা, ১৬ মার্চ
ছবি: এম সাদেক
৫ / ১৪
অনূর্ধ্ব ১৪ মহিলা জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের খেলায় বল দখলের লড়াইয়ে সিরাজগঞ্জ জেলা ও কুষ্টিয়া জেলা দলের খেলোয়াড়েরা। কুষ্টিয়া কেএসএম ফুটবল মাঠ, ১৬ মার্চ। ছবি: তৌহিদী হাসান
৬ / ১৪
সাইকেল নিয়ে প্রায় শত ফুট দীর্ঘ রেলসেতু পার হচ্ছেন এক ব্যক্তি। এতে যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। কলাবাড়িয়া এলাকা, কুষ্টিয়া, ১৬ মার্চ
ছবি: তৌহিদী হাসান
৭ / ১৪
মোটরবাইক ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা। কুষ্টিয়া স্টেডিয়াম মাঠ, ১৬ মার্চ
ছবি: তৌহিদী হাসান
৮ / ১৪
চৈত্রের দুপুরে গরম থেকে রক্ষা পেতে শিশুরা সেচপাম্পের পানিতে গোসল করতে নেমেছে। বড়বাড়িয়া, সরিষাবাড়ী, জামালপুর, ১৬ মার্চ
ছবি: শফিকুল ইসলাম
৯ / ১৪
ধানখেতে খাবার খুঁজছে একদল শামুকখোল। আড়াল, কাপাসিয়া, গাজীপুর। ১৬ মার্চ ২০২২
ছবি: সাদিক মৃধা
১০ / ১৪
বকের মেলা। মেঘনা নদীর তীর। চর পাতিলা। কুকরি-মুকরি। চরফ্যাশন, ভোলা, ১৬ মার্চ
ছবি: নেয়ামতউল্যাহ
১১ / ১৪
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মতো ব্যস্ততম সড়কের মাঝখানে গরু, যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। নয়াপাড়া, ময়মনসিংহ, ১৬ মার্চ
ছবি: আনোয়ার হোসেন
১২ / ১৪
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে গোপালগঞ্জে বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্স সাজানো হয়েছে বর্ণিল সাজে। ১৬ মার্চ
ছবি: প্রথম আলো
১৩ / ১৪
তিন দিনব্যাপী লালন স্মরণোৎসবের দ্বিতীয় দিনে গানে গানে মুখরিত আখড়াবাড়ি। ছেঁউড়িয়া, কুমারখালী, কুষ্টিয়া, ১৬ মার্চ
ছবি : হাসান মাহমুদ
১৪ / ১৪
চৈত্রের শুরুতেই কাঠফাটা রোদ আর গরমে অতিষ্ঠ জনজীবন। প্রখর রোদে হাঁপিয়ে ওঠা এক ব্যক্তি মাথায় পানি ঢেলে শীতল হওয়ার চেষ্টা করছেন। রেলওয়ে স্টেশন, সিলেট
ছবি: আনিস মাহমুদ